এক্সপ্লোর

IBPS RRB Recruitment: গ্রামীণ ব্যাঙ্কে ৯ হাজারেরও বেশি পদে নিয়োগ, রেজিস্ট্রেশন শুরু আজ থেকে

Recruitment News: আজ ৭ জুন থেকেই শুরু হয়েছে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে এই বিষয়ে আবেদন করতে হবে। গ্রামীণ ব্যাঙ্কগুলিতে চাকরির সুযোগ।

IBPS RRB CRP XIII Recruitment 2024: ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন কমিটি এবার গ্রামীণ ব্যাঙ্কের জন্য স্কেল ১, ২ ও ৩-এর জন্য অফিসার এবং মাল্টিপারপাস অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করতে চলেছে। মূলত বেশ কিছু গ্রামীণ আঞ্চলিক ব্যাঙ্কের (IBPS Recruitment) জন্যই করা হবে এই নিয়োগ। আজ ৭ জুন থেকেই শুরু হয়েছে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে এই বিষয়ে আবেদন করতে হবে। দেখে নিন মোট কতগুলি শূন্যপদ আছে, কীভাবেই বা আবেদন করবেন।

লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের মাধ্যমে হবে প্রার্থী বাছাই। অফিসার স্কেল ২ এবং ৩ ছাড়া বাকি সব পদের জন্য মোট দুটি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে। ১ জুন ২০২৪ অনুসারে বয়স গণনা করা হবে উল্লিখিত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের।

গুরুত্বপূর্ণ তারিখ মনে রাখুন

আজ ৭ জুন থেকে আইবিপিএসের অফিসার এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে। আগামী ২৭ জুন পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে। এর মাধ্যমে সারা দেশের গ্রামীণ ব্যাঙ্কগুলিতে মোট ৯৯৯৫ টি শূন্যপদে লোক নেওয়া হবে। এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে কীভাবে আবেদন করবেন দেখে নিন। কোন পদের জন্য কতগুলি শূন্যপদ আছে দেখে নিন।

অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস)- ৫৫৮৫ টি

অফিসার স্কেল ১- ৩৪৯৯টি

অফিসার স্কেল ২ (এগ্রিকালচার অফিসার) – ৭০টি

অফিসার স্কেল ২ (মার্কেটিং অফিসার)- ১১টি

অফিসার স্কেল ২ (ট্রেজারি ম্যানেজার)- ২১টি

অফিসার স্কেল ২ (ল)- ৩০টি

অফিসার স্কেল ২ (সিএ)- ৬০টি

অফিসার স্কেল ২ (আইটি)- ৯৪টি

অফিসার স্কেল ২ (জেনারেল ব্যাঙ্কিং অফিসার) – ৪৯৬টি

অফিসার স্কেল ৩- ১২৯টি

আবেদনের ফি

এই উল্লিখিত পদের জন্য আবেদন করতে হলে অসংরক্ষিত এবং ওবিসি প্রার্থীদের দিতে হবে ৮৫০ টাকা আবেদনের ফি। অন্যদিকে এসসি, এসটি এবং প্রতিবন্ধী প্রার্থীদের দিতে হবে ১৭৫ টাকা।

শিক্ষাগত যোগ্যতা

অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস), অফিসার স্কেল ১ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার), অফিসার স্কেল ২ (জেনারেল ব্যাঙ্কিং অফিসার ম্যানেজার) এবং অফিসার স্কেল ৩ (সিনিয়র ম্যানেজার) পদের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। অন্যান্য পদের ক্ষেত্রে নির্দিষ্ট স্ট্রিমের যোগ্যতা আবশ্যক।

বয়সসীমা

এক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর রাখা হয়েছে আবেদনকারীর বয়সসীমা। তবে এটি কেবলমাত্র অফিসার স্কেল ৩-এর জন্য। অন্যদিকে অফিসার স্কেল ২-এর জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩২-এর মধ্যে। অফিসার স্কেল ১-এর জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০-এর মধ্যে। এমনকী অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য প্রার্থীর বয়সসীমা হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।

আরও পড়ুন: NEET Topper Subhan Sengupta: 'সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি', NEET-এ প্রথম হওয়ার মন্ত্র জানালেন সুভান

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget