এক্সপ্লোর

Jobs And Recruitments: আইডিবিআই ব্যাঙ্কে চাকরির সুযোগ, কোন পদে হবে নিয়োগ? শূন্যপদ কত?

IDBI Bank Recruitment 2024: যাঁরা আবেদন করবেন তাঁদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ২০ বছর এবং সর্বোচ্চ বয়স ২৫ বছর হতে পারে বলে জানিয়েছে আইডিবিআই ব্যাঙ্ক।

Jobs And Recruitments: আইডিবিআই ব্যাঙ্কে (IDBI Bank) রয়েছে চাকরির সুযোগ। জুনিয়র অ্যাসিসট্যান্ট ম্যানেজারের (Junior Assistant Manager) পদে নিয়োগ করবে এই ব্যাঙ্ক। মোট ৫০০টি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানিয়েছে আইডিবিআই ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া। আর তা চালু থাকবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আইডিবিআই ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট www.idbibank.in এখানে গিয়ে আবেদন জমা দিতে পারবেন। শোনা যাচ্ছে, এবছর ১৭ মার্চ পরীক্ষা হতে পারে। 

আবেদনকারীদের বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতা 
 
যাঁরা আবেদন করবেন তাঁদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ২০ বছর এবং সর্বোচ্চ বয়স ২৫ বছর হতে পারে বলে জানিয়েছে আইডিবিআই ব্যাঙ্ক। এর পাশাপাশি আইডিবিআই ব্যাঙ্কের জুনিয়র অ্যাসিট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার জন্য প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে যেকোনও অনুমোদনপ্রাপ্ত এবং পরিচিত বিশ্ববিদ্যালয় থেকে। যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। 

যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে

আইডিবিআই ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে আবেদনকারীদের একটি অনলাইন পরীক্ষা নেওয়া হবে প্রথমে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে থাকবে পার্সোনাল ইন্টারভিউ রাউন্ড। অনলাইন পরীক্ষা অবজেকটিভ টাইপের হবে। 

কাদের জন্য অ্যাপ্লিকেশন ফি কত ধার্য করা হয়েছে

তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ২০০ টাকা ধার্য করা হয়েছে। আর অন্যান্য আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ১০০০ টাকা ধার্য করা হয়েছে। 

এবার দেখে নেওয়া যাক আইডিবিআই ব্যাঙ্কে জুনিয়র অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য কীভাবে আবেদন করবেন

  • প্রথমে আইডিবিআই ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট www.idbibank.in এখানে যেতে হবে আবেদনকারীদের।
  • এবার হোমপেজে কেরিয়ার লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করতে হবে। 
  • এরপরের পর্যায়ে কারেন্ট ওপেনিংস অপশনে ক্লিক করতে হবে। 
  • এবার JAM 2024 রিক্রুটমেন্ট ট্যাবের মধ্যে থাকা অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করতে হবে।
  • পরবর্তী পর্যায়ে রেজিস্টার করতে হবে নিজেকে। তারপর আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া অনুসারে এগোতে হবে ধাপে ধাপে।
  • ভালভাবে সব পড়ে, দেখেশুনে নিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। 
  • এরপর জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। 
  • অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করতে হবে ভালভাবে।
  • এরপর অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে অর্থাৎ সাবমিট করতে হবে।
  • ভবিষ্যতের নিজের প্রয়োজনে লাগতে পারে, তাই অ্যাপ্লিকেশন ফর্মের একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আরও পড়ুন- পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ হতে চলেছে? শূন্যপদই বা কত?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget