এক্সপ্লোর

IIT Placement: রেকর্ড ভাঙল এই IIT, ক্যাম্পাসিংয়ে ২.২০ কোটির প্যাকেজের চাকরি হল পড়ুয়ার

IIT Campusing: এই আইআইটি থেকে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে ১১২৮ জন ছাত্র-ছাত্রী চাকরি পেয়েছেন, ৪২৪ জন পেয়েছেন ইন্টার্নশিপের সুযোগ। এমনকী গড় প্যাকেজের অঙ্কও বার্ষিক ২২.৮০ লাখে পৌঁছে গিয়েছে।

Job News: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি সংক্ষেপে আইআইটির সমস্ত শাখার থেকে এবার রেকর্ড-ভাঙা প্যাকেজ মিলল আইআইটি বিএইচইউতে। বছরে ২.২০ কোটি টাকার প্যাকেজের চাকরি মিলল ক্যাম্পাসিংয়ে, এতদিনের সমস্ত রেকর্ড ভেঙে (IIT Placement) দিয়েছে এই চাকরির প্যাকেজ। এর আগে ২০২১ সালে রেকর্ড প্যাকেজ ছিল ২.১৫ কোটি টাকার। আর এবারে সেই রেকর্ড ভেঙে ২.২০ কোটির প্যাকেজে বিগত ১০ বছরের মধ্যে আইআইটি বিএইচইউর (IIT BHU) সবথেকে ভাল পারফরম্যান্স হয়েছে এই বছর।

এছাড়াও এই আইআইটি থেকে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে ১১২৮ জন ছাত্র-ছাত্রী চাকরি পেয়েছেন, ৪২৪ জন পেয়েছেন ইন্টার্নশিপের সুযোগ। এমনকী গড় প্যাকেজের অঙ্কও বার্ষিক ২২.৮০ লাখে পৌঁছে গিয়েছে। আইআইটি বিএইচইউর ডিরেক্টর এই দুরন্ত প্যাকেজের চাকরি পাওয়ার জন্য প্রতিষ্ঠানের কৃতিত্ব নিয়ে গর্ব প্রকাশ করেছেন। এই বছরের জন্য নিয়োগের ফলাফল নিয়েও আলোচনা করেছেন। এমনকী তিনি বলেছেন যে ইন্ডাস্ট্রির জন্য প্রস্তুত পেশাদার তৈরিতে প্রধান প্রতিষ্ঠান হিসেবে শীর্ষে রয়েছে আইআইটি বিএইচইউ। তিনি বলেন, 'আমাদের ছাত্র-ছাত্রীদের প্রতিভা এবং অ্যাকাডেমিক গবেষণার শ্রেষ্ঠত্বের প্রতি ইনস্টিটিউটের প্রতিশ্রুতিই একমাত্র বড় বড় ইন্ডাস্ট্রির নিয়োগকারীদের আকৃষ্ট করেছে'।

ক্যাম্পাসে যে প্লেসমেন্ট হয়েছিল তাতে ইন্ডাস্ট্রির বড় বড় সংস্থা অংশ নিয়েছিল। আইটি সংস্থা, কনসাল্টিং ফিনান্স, কোর ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে প্লেসমেন্ট ড্রাইভে অংশ নিয়েছিল সংস্থাগুলি। গুগল, মাইক্রোসফট, টাটা স্টিল, আমাজন, ডেটা ব্রিকস, আইটিসি, স্যামসাং, ওর‍্যাকল, ওয়ালমার্ট, কোয়ালকম সহ প্রায় ৩৫০টি সংস্থা ২০২৪ সালের প্লেসমেন্টে অংশ নিয়েছিল।

সাম্প্রতিক সময়ে প্লেসমেন্টের রেকর্ড

২০২৪-২৫ শিক্ষাবর্ষে- ২.২০ কোটি টাকা

২০২৩-২৪ শিক্ষাবর্ষে – ১.৬৮ কোটি টাকা

২০২২-২৩ শিক্ষাবর্ষে – ১.২০ কোটি টাকা

২০২১-২২ শিক্ষাবর্ষে – ২.১৫ কোটি টাকা

আইআইটি বিএইচইউর মোট ১১ জন পড়ুয়ার প্লেসমেন্টে চাকরি হয়েছে এমন সংস্থায় যেখানে বার্ষিক বেতন ১ কোটি টাকার বেশি। আইআইটি বিএইচইউর ডিরেক্টর সংস্থার কৃতিত্ব নিয়ে গর্ব প্রকাশ করেছে। প্লেসমেন্ট সিজন চলছে এখনও, আগামী মাসগুলিতে আরও বড় প্যাকেজের প্লেসমেন্টের আশায় প্রতিষ্ঠানগুলি। 

এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন বিগত ১০ বছরে দেশের ২৩টি আইআইটিতে আসন সংখ্যা ৬৫ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ১.৩৫ লক্ষ। আইআইটি পাটনার হস্টেল ও অন্যান্য পরিকাঠামোয় জোর দেওয়া হবে বলেও জানান তিনি এবং বলেন এই প্রতিষ্ঠানে আসন সংখ্যা আরও ৬৫০০টি বাড়ানো হবে। 

আরও পড়ুন: HDFC Bank: এইচডিএফসি ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে ? এই দিনে কাজ করবে না UPI পরিষেবা 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget