এক্সপ্লোর

IIT Placements: বছরে ৪.৩ কোটি বেতন ! IIT পড়ুয়াকে রেকর্ড প্যাকেজে চাকরি দিল এই সংস্থা

IIT Madras: আন্তর্জাতিক অপশন ট্রেডিং সংস্থা জেন স্ট্রিট সম্প্রতি আইআইটি মাদ্রাজের এক ছাত্রকে ৪.৩ কোটি টাকার প্যাকেজে প্রি-প্লেসমেন্ট চাকরির (IIT Madras Placements) অফার দিয়েছে।

IIT Madras Placements: আন্তর্জাতিক অপশন ট্রেডিং সংস্থা জেন স্ট্রিট সম্প্রতি আইআইটি মাদ্রাজের এক ছাত্রকে ৪.৩ কোটি টাকার প্যাকেজে প্রি-প্লেসমেন্ট চাকরির (IIT Madras) অফার দিয়েছে। মূলত এই সংস্থার হংকং শাখায় এই পোস্টিং করা হবে। এখনও এই পড়ুয়ার পড়াশোনাই পুরোপুরি শেষ হয়নি, ডিগ্রি হাতে পাওয়া এখনও বাকি। তবে এই বছরের ক্যাম্পাসিংয়ে (IIT Madras Placement) এটাই সবথেকে বড় অঙ্কের বেতনের চাকরির অফার। এই সংস্থার কাজ অপশন ট্রেডিং নিয়ে আর এই অপশন ট্রেডিং মূলত মনের থেকেও প্রযুক্তির উপর অনেক বেশি নির্ভরশীল। দারুণ অ্যালগোরিদমের জন্য বহু আন্তর্জাতিক অপশন ট্রেডিং সংস্থা বিপুল লাভবান হচ্ছেন। তবে অন্যদিকে খুচরো বিনিয়োগকারীরা (Job News) প্রচুর ঝুঁকি নিয়ে টাকাও হারাচ্ছেন এই ট্রেডিংয়ে।

এই বেতনের মধ্যে ধরা হয়েছে বেসিক বেতন, রিলোকেশন বোনাস, ফিক্সড বোনাস ইত্যাদি বিষয়গুলি। আইআইটি মাদ্রাজের এই পড়ুয়া কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। সংবাদসূত্রে জানা গিয়েছে যে এই পড়ুয়া চাকরি পাওয়ার পরে হংকংয়ে সংস্থার অফিসে একজন কোয়ান্টিটেটিভ ট্রেডার হিসেবে কাজ করবেন। এই বছর আইআইটিগুলিতে বহু বিখ্যাত সব সংস্থা ক্যাম্পাসিং প্লেসমেন্ট আয়োজন করেছে।

ব্ল্যাকরক, গ্লিন, দ্য ভিঞ্চির মত সংস্থাগুলি ২ কোটিরও বেশি টাকার প্যাকেজ অফার করেছে পড়ুয়াদের। এপিটি পোর্টফোলিও, রুব্রিক ইত্যাদি সংস্থা ১.৪ কোটি টাকার বেশি এবং অন্যদিকে ডেটাব্রিক্স, ইবুলিয়েন্ট সিকিউরিটিজ, আইএমসি ট্রেডিং ইত্যাদি সংস্থাগুলি ১.৩ কোটির বেশি টাকার প্যাকেজ অফার করেছে। জেন স্ট্রিট সংস্থা যে ছাত্রকে এই ৪.৩ কোটির প্যাকেজের অফার দিয়েছে, জানা গিয়েছে সেই পড়ুয়া এর আগে এই সংস্থায় একটি ইন্টার্নশিপ করেছিলেন।

আইআইটি বম্বেতেও ক্যাম্পাসিং শুরু হয়েছে আর ক্যাম্পাসিংয়ের প্রথম দিনেই ফিনটেক সংস্থা দ্য ভিঞ্চি ডেরিভেটিভস এই প্রতিষ্ঠানের এক কৃতী ছাত্রকে নিয়োগ করেছে ২.২ কোটি টাকার বার্ষিক প্যাকেজে। এর আগের বছর শীর্ষস্থানীয় হেজ ফান্ড ফার্ম জেন স্ট্রিট ৩.৭ কোটি টাকার প্রি-প্লেসমেন্ট অফার দিয়েছিল ছাত্রদের। মুম্বই অফিসের জন্য আইএমসি ট্রেডিং সংস্থা ১ কোটির প্যাকেজ দিয়েছিল এবং মোট ১০ জন পড়ুয়াকে বাছাই করেছিল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: IIT: ক্যাম্পাসিংয়ে মিলল স্বপ্নের চাকরি, আইআইটির ছাত্রকে ২.২ কোটির বেতনে নিয়োগ করল এই সংস্থা

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget