এক্সপ্লোর

IIT: ক্যাম্পাসিংয়ে মিলল স্বপ্নের চাকরি, আইআইটির ছাত্রকে ২.২ কোটির বেতনে নিয়োগ করল এই সংস্থা

IIT Bombay Student: সংবাদসূত্রে জানা গিয়েছে আইআইটি বম্বেতে ৪০টিরও বেশি সংস্থা ক্যাম্পাস প্লেসমেন্টে অংশ নিয়েছে। এদের মধ্যে বেশ কিছু বহুজাতিক সংস্থা এবং কিছু ভারতীয় সংস্থাও রয়েছে।

IIT Bombay Campus Placement: আইআইটি বম্বেতে ইতিমধ্যেই ক্যাম্পাসিং শুরু হয়ে গিয়েছে। আর ক্যাম্পাসিংয়ের প্রথম দিনেই ফিনটেক সংস্থা দ্য ভিঞ্চি ডেরিভেটিভস এই প্রতিষ্ঠানের (IIT Bombay Campus Placement) এক কৃতী ছাত্রকে নিয়োগ করল ২.২ কোটি টাকার বার্ষিক প্যাকেজে। আর এই বছর চমকপ্রদভাবে আইআইটি বম্বের (IIT Bombay) মোট ২৫৮ জন পড়ুয়ার কাছে চাকরির প্রস্তাব এসে জমা হয়েছে যাকে বলা হয় প্রি-প্লেসমেন্ট অফার।

প্রথম দিনে যোগ দিয়েছে WorldQuant এবং IMC

সংবাদসূত্রে জানা গিয়েছে আইআইটি বম্বেতে ৪০টিরও বেশি সংস্থা ক্যাম্পাস প্লেসমেন্টে অংশ নিয়েছে। এদের মধ্যে বেশ কিছু বহুজাতিক সংস্থা এবং কিছু ভারতীয় সংস্থাও রয়েছে। আর এই তালিকায় বাদ পড়েনি ওয়ার্ল্ডকোয়ান্ট এবং আইএমসির মত বিশ্বজোড়া বিখ্যাত সংস্থার নামও। এর আগে বহু ক্যাম্পাস প্লেসমেন্ট সংস্থা নানা ধাপে পড়ুয়াদের ইন্টারভিউ নিয়েছে। আর এই ইন্টারভিউর ভিত্তিতেই প্রার্থী নির্বাচন চলছে এখন।

ওলা এবং ফ্লিপকার্টের মত সংস্থাও যোগ দিয়েছে এই প্লেসমেন্টে

আইআইটি বম্বের ছাত্র-ছাত্রীদের বক্তব্য অনুসারে আগের বছরের বা আগের শিক্ষাবর্ষের ক্যাম্পাসিংয়ের থেকে এই বছর বহু সংস্থা ভাল প্যাকেজ অফার করেছে নিয়োগের জন্য। ওলা এবং ফ্লিপকার্টের মত সংস্থাও যোগ দিয়েছে এই প্লেসমেন্টে। এই সংস্থাগুলিও আইআইটির পড়ুয়াদের ভাল প্যাকেজ অফার করেছে। একইসঙ্গে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্লেসমেন্ট প্রোগ্রাম।

প্রথম দিনে যোগ দিয়েছিল এই বড় বড় সংস্থাগুলি

অনেক বহুজাতিক সংস্থা এবং দেশীয় সংস্থা আইআইটি বম্বের প্লেসমেন্ট প্রোগ্রামের প্রথম দিনে যোগ দিয়েছিল। এর মধ্যে বিখ্যাত ট্রেডিং ফার্ম ওয়ার্ল্ডকোয়ান্ট এবং আইএমসি উল্লেখযোগ্য। আর প্রথম দিনেই দ্য ভিঞ্চি ডেরিভেটিভস ২.২ কোটি টাকার প্যাকেজের চাকরি দিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রকে। মূলত সংস্থার আমস্টারডমের অফিসের জন্য এই নিয়োগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগের বছর শীর্ষস্থানীয় হেজ ফান্ড ফার্ম জেন স্ট্রিট ৩.৭ কোটি টাকার প্রি-প্লেসমেন্ট অফার দিয়েছিল ছাত্রদের। মুম্বই অফিসের জন্য আইএমসি ট্রেডিং সংস্থা ১ কোটির প্যাকেজ দিয়েছিল এবং মোট ১০ জন পড়ুয়াকে বাছাই করেছিল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন; JEE Advanced Exam: জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা হবে এই দিনে, কী কী বদল পরীক্ষা পদ্ধতিতে ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget