এক্সপ্লোর

Recruitment News: লিখিত পরীক্ষা ছাড়াই ডাকবিভাগে চাকরির সুযোগ, মাসিক বেতন ৩০ হাজার- এই পদগুলির জন্য আবেদন করেছেন ?

India Post Payments Bank Recruitment 2025: ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের পক্ষ থেকে ৫১টি শূন্যপদে এই সার্কল ভিত্তিক এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে।

IPPB Recruitment 2025: ভারতীয় ডাকবিভাগে চাকরি পাওয়ার বড় সুযোগ। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে চলছে নিয়োগ, এক্সিকিউটিভ পদের জন্য সার্কল ভিত্তিতে এই নিয়োগ করা হচ্ছে। এই পদের নিয়োগের জন্য কোনও লিখিত পরীক্ষা (IPPB Recruitment 2025) দিতে হবে না। ফলে পরীক্ষা ছাড়াই চাকরি পাওয়ার বড় সুযোগ (Post Office Jobs) রয়েছে আগ্রহী প্রার্থীদের। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে আগামী ২১ মার্চের মধ্যেই এই পদের জন্য আবেদন করে ফেলতে হবে।

কত শূন্যপদ এবং কী যোগ্যতা লাগবে

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের পক্ষ থেকে ৫১টি শূন্যপদে এই সার্কল ভিত্তিক এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত পদগুলির জন্য আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এই পদে আবেদনের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ২০ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। এই নিয়োগের বিজ্ঞপ্তির ভিত্তিতে জানা যাচ্ছে, এই পদের নিয়োগের জন্য কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। স্নাতকের পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে এবং একটি ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পদের জন্য আবেদন করতে পারেন।

কী কী মাথায় রাখতে হবে

যে রাজ্যের জন্য প্রার্থী আবেদন করছেন সেই রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে আবেদনকারী প্রার্থীর কাছে। এমনটা নয় যে আপনি যোগ্যতা পূরণ করলেই আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে। মূলত এক বছরের চুক্তিতে এই চাকরিতে নিয়োগ করা হবে। প্রতি বছর কাজের দক্ষতার ভিত্তিতে এই চাকরির চুক্তির মেয়াদ বাড়ানো হবে। সর্বোচ্চ ৩ বছরের চুক্তিতে কাজ করা যাবে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের এক্সিকিউটিভ হিসেবে।

কত বেতন পাবেন

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের এক্সিকিউটিভ পদে চাকরির জন্য নির্বাচিত প্রার্থীরা মাসে ৩০ হাজার টাকা বেতন পাবেন। এর মধ্যে বেশ কিছু টাকা কাটাও যাবে। আয়করের নিয়মে সার্ভিস ট্যাক্সও কাটা হবে কিছু টাকা। তবে প্রতি বছর নিয়মানুসারে বাড়বে বেতন।

আবেদনের ফি কত

এই পদে আবেদনের জন্য আপনাকে ৭৫০ টাকা জমা করতে হবে আবেদনের ফি হিসেবে। তবে সংরক্ষিত সম্প্রদায়ের জন্য এই আবেদনের ফি রয়েছে মাত্র ১৫০ টাকা।

আরও পড়ুন: Success Story: ৯ ঘণ্টা বেসরকারি সংস্থায় চাকরি সামলে পড়াশোনা, কোচিং ছাড়া বাড়িতে পড়েই সফল IAS শ্বেতা 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ

ভিডিও

Kunal Ghosh: 'আগুন, হুমকি কোনও অবস্থায় সমর্থন করা যায় না', বললেন কুণাল | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget