এক্সপ্লোর

Recruitment News: কলকাতা মেট্রোতে ম্যানেজার পদে চাকরি, বয়স ৫৫-র মধ্যে হলেই সুযোগ- কীভাবে আবেদন ?

Kolkata Metro Jobs: কলকাতা মেট্রো রেল কর্পোরেশনে জেনারেল ম্যানেজার পদে একটিমাত্র শূন্যপদে নিয়োগ করা হবে। মূলত IRSEE অফিসারদের জন্যেই এই নিয়োগের সুবিধা চালু করেছে কলকাতা মেট্রো।

Kolkata Metro Recruitment: কলকাতা মেট্রো রেল কর্পোরেশনে এবার নিয়োগ হবে। চাকরির সুযোগ রয়েছে কলকাতা মেট্রোতে। IRSEE অফিসারদের জন্য জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করা হবে। শূন্যপদ এক্ষেত্রে মাত্র একটিই। নির্বাচিত প্রার্থীকে কলকাতা মেট্রোতে (Kolkata Metro Recruitment) আগামী ৫ বছরের জন্য কাজ করতে হবে। এই পদে আবেদন করতে চাইলে দেখে নিন আবেদনের বিস্তারিত পদ্ধতি এবং বেতন সহ অন্যান্য সমস্ত তথ্য।

শূন্যপদ

কলকাতা মেট্রো রেল কর্পোরেশনে জেনারেল ম্যানেজার পদে একটিমাত্র শূন্যপদে নিয়োগ করা হবে। মূলত IRSEE অফিসারদের জন্যেই এই নিয়োগের সুবিধা চালু করেছে কলকাতা মেট্রো। মূলত ইলেকট্রিক্যাল বিভাগের জেনারেল ম্যানেজার পদেই হবে এই নিয়োগ।

বয়সসীমা

কলকাতা মেট্রোতে (Kolkata Metro Recruitment) জেনারেল ম্যানেজার পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীর বয়স যেন কোনওভাবেই ৫৫ বছরের উপর না হয়।

কাজের মেয়াদ

এই চাকরি কোনও স্থায়ী চাকরি নয়। কলকাতা মেট্রোতে জেনারেল ম্যানেজার পদে নিয়োগের ক্ষেত্রে নির্বাচিত হলে প্রার্থীকে ৫ বছর এই সংস্থায় কাজের সুযোগ দেওয়া হবে ডেপুটেশনের ভিত্তিতে।

বেতন

ডেপুটেশন অ্যালাউয়েন্স, পার্কস সহ প্যারেন্ট পে দেওয়া হবে এই পদে নির্বাচিত প্রার্থীকে। অর্থাৎ IRSEE পদে কর্মরত অফিসাররা যে বেতন পেতেন এক্ষেত্রেও একই বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

IRSEE অফিসার হিসেবে লেভেল ৪-এর বেতনক্রমে কাজের অভিজ্ঞতা বা CPSU-র সমতুল গ্রেড অফিসার হতে হবে আগ্রহী প্রার্থীকে। অন্যদিকে আবেদন করার সময় কোনও প্রার্থী যদি IRSEE অফিসার হিসেবে HOD বা SAG পদে কাজ করেন তবে তিনি এই পদে কাজের জন্য আবেদন করতে পারেন।

কীভাবে আবেদন করবেন

সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র (Kolkata Metro Recruitment) ডাউনলোড করে তা যথাযথ নথি সহ পূরণ করে কলকাতা মেট্রো রেলের দফতরে ডাকযোগে পাঠাতে হবে আগ্রহী প্রার্থীদের। নির্ধারিত ঠিকানা হল- জেনারেল ম্যানেজার (অ্যাডমিন ও এইচআর), কলকাতা মেট্রো রেল কর্পোরেশন, মুন্সি প্রেমচাঁদ সরণি, KMRCL ভবন, HRBC অফিস কম্পাউন্ড, কলকাতা- ৭০০০২১।

বিগত ৯ মে প্রকাশিত হয়েছে এই নিয়োগের বিজ্ঞপ্তি। এই দিন থেকে ৩০ দিন অর্থাৎ আগামী ৮ জুনের মধ্যে আগ্রহী প্রার্থীদের এই ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। এরপর কোনও আবেদনপত্র জমা হলে, তা গৃহীত হবে না।

আরও পড়ুন: Success Story: 'চাকরিটা পেতেই হবে' অদম্য জেদ ছিল হাতিয়ার, নতুনদের প্রস্তুতির টিপস দিলেন ফালাকাটার বিডিও

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget