এক্সপ্লোর

NCERT: বিনামূল্যে নিতে পারবেন JEE, NEET-এর প্রস্তুতি, পড়ুয়াদের আরও সুবিধে দিল NCERT

NCERT Saathi Portal: ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সংস্থা সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি ফ্রি পোর্টাল চালু করেছে।

NCERT Saathi Portal: প্রতি বছর দেশে লক্ষ লক্ষ পরীক্ষার্থী প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, নিট, স্টাফ সিলেকশন কমিশন ইত্যাদি পরীক্ষার জন্য প্রস্তুতি নেন অনেকেই। তবে সকলের মধ্যে থেকে খুব কম সংখ্যক পরীক্ষার্থীই এই সব পরীক্ষায় সুযোগ পান। এই ধরনের পরীক্ষায় উত্তীর্ণ (NCERT Saathi Portal) হওয়া খুব একটা সহজ কাজ নয়। কোচিং সেন্টারগুলিতে প্রচুর টাকা বেতন নিয়ে পড়ানো হয়। ছাত্র-ছাত্রীদের এই পরীক্ষার প্রস্তুতিতে সুবিধে করে দিল এনসিআরটি (NCERT)।

ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সংস্থা সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি ফ্রি পোর্টাল চালু করেছে। এই পোর্টালে রেজিস্ট্রেশন করার পরে ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে প্রস্তুতি নিতে পারবে। কীভাবে ব্যবহার করবেন এই পোর্টাল ?

NCERT কম্প্যানিয়ন পোর্টাল

এনসিআরটি পড়ুয়াদের জন্য একটি নতুন পোর্টাল খুলেছে সম্প্রতি যাতে তারা বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে পারে। এই পোর্টালের নাম দেওয়া হয়েছে সাথী। এই পোর্টালে রয়েছে বিনামূল্যের কোচিং প্রোগ্রাম এবং স্টাডি মেটেরিয়াল। এই পোর্টালে রেজিস্টার করার মাধ্যমে যে কোনো ছাত্র-ছাত্রী এর সুযোগ নিতে পারবেন। এর মাধ্যমে পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এসএসসি ইত্যাদি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। পড়ুয়ারা পাবেন লাইভ ক্লাস, টিউশন, এনসিআরটি ভিত্তিক বই ও ভিডিও টিউটোরিয়াল ইত্যাদি সুবিধে।

শুধু তাই নয় ভারত সরকার ডিটিএইচ পরিষেবার মাধ্যমে চ্যানেলগুলিতেও এই অনলাইন ট্রেনিং ব্রডকাস্ট করতে চলেছে। পোর্টালে একটা চ্যাটবট ইনস্টল করা হয়েছে, যা পড়ুয়াদের সমস্ত প্রশ্নের উত্তর দেবে। প্রতিদিন সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত এই পোর্টাল উপলব্ধ থাকবে। শুধু রবিবার ও সরকারি ছুটির দিনে বন্ধ থাকবে এই পোর্টালের পরিষেবা।

এভাবে করতে হবে রেজিস্ট্রেশন

এনসিআরটি সাথী পোর্টালে রেজিস্ট্রেশন করতে গেলে প্রথমে যেতে হবে এর ওয়েবসাইটে sathee.prutor.ai-তে। তারপর নিজের নাম, ইমেল আইডি, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। আর কোন পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নিতে চাইছেন, তা বেছে নিতে পারবেন। রেজিস্ট্রেশন করার পরে লাইভ সেশনে যোগ দিতে পারবেন পড়ুয়ারা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: ATM Withdrawal: এটিএম থেকে ছেঁড়া-ফাটা নোট পেয়েছেন ? কীভাবে বদলাবেন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
Success Story: ২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget