এক্সপ্লোর

NEET Success Story: অবসরের পর নতুন করে শুরু, ডাক্তার হওয়ার স্বপ্নপূরণে ৬৪ বছরেও নিট উত্তীর্ণ জয় কিশোর

Jay Kishore Pradhan : ব্যাঙ্ককর্মী হিসেবে অবসর গ্রহণের পর ৬৪ বছর বয়সে ডাক্তারি পড়া শুরু করেছিলেন জয় কিশোর। আর সেভাবেই নিট পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।

Success Story: স্বপ্ন দেখতে হয় বড়, আর সেই স্বপ্নকে সফল করার লক্ষ্যে এগিয়ে যেতে হয়। স্বপ্ন যত বড়ই হোক না কেন, অধ্যবসায় আর পরিশ্রম থাকলে তা সম্ভব হবেই। আর সেই দৃষ্টান্তই গড়ে তুলেছেন ওড়িশার জয় কিশোর প্রধান। বয়সের গণ্ডি সম্পূর্ণ ভেঙে ফেলে অবসরের পরে নতুন জীবন শুরু করেছেন জয় কিশোর। ডাক্তারি পড়ার স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ করেছেন নিট পরীক্ষায় (NEET Success Story) উত্তীর্ণ হয়ে। ব্যাঙ্ককর্মী হিসেবে অবসর গ্রহণের পর এমবিবিএস পড়ার যাত্রা শুরু করেছেন জয় কিশোর (Jay Kishore Pradhan)।

৬৪ বছর বয়সে ব্যাঙ্ককর্মী হিসেবে অবসর গ্রহণের পর ডাক্তারি পড়া শুরু করেছিলেন জয় কিশোর। আর সেভাবেই নিট পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। তাঁর এই যাত্রাপথ কঠিন পরিশ্রম আর ধৈর্যের প্রমাণ দেয়। ভারতের চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছেন ওড়িশার জয় কিশোর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজার পদে কর্মরত অবস্থায় অবসর গ্রহণ করেন।

স্টেট ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মী জয় কিশোর (Jay Kishore Pradhan) নিট পরীক্ষায় (NEET Success Story) উত্তীর্ণ হয়ে ভর্তি হন বীর সুরেন্দ্র সাই ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে। এই প্রতিষ্ঠানের ডিরেক্টর ললিত মেহের জানান যে, চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে নজির গড়েছেন জয় কিশোর। এই বয়সে এভাবে এমবিবিএস পড়তে আসা সত্যিই প্রশংসনীয়। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ নিট-এ বসেন জয় কিশোর প্রধান। এই পরীক্ষায় বসার জন্য বয়সের কোনও উর্ধ্বসীমা নেই।

তাঁর প্রতিবেশিদের (NEET Success Story) অনেকে বলেন, সেই সময় তাঁর দুই যমজ মেয়ের একজনের মৃত্যু তাঁকে ডাক্তারি পড়তে আরও বেশি করে অনুপ্রাণিত করেছে। ব্যাঙ্কের চাকরি থেকে অবসর নেওয়ার পরে পারিবারিক দায়িত্ব সামলে পড়াশোনা করা সহজ কাজ ছিল না জয় কিশোরের পক্ষে। তবে ডাক্তারি পড়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি। নিজের সময়সূচি ঠিক করে নিয়ে পড়াশোনা চালিয়ে গিয়েছেন জয় কিশোর। পরে এক সাক্ষাৎকারে জয় কিশোর জানিয়েছিলেন যে ডাক্তার হওয়ার পিছনে তাঁর কোনও পেশাগত বা অর্থনৈতিক পরিকল্পনা কাজ করেনি তাঁর মনে, তিনি শুধুমাত্র সেবা করতেই চেয়েছিলেন আর তাই তাঁর চিকিৎসক হওয়া। যতদিন তিনি জীবিত আছেন, ততদিন মানুষের সেবা করে যেতে চান তিনি।

আরও পড়ুন: IAS Success Story: দৃষ্টিহীনতাকে জয় করে স্কুল শিক্ষিকা থেকে IAS আয়ুষী দাবাস- কতটা লড়াই ছিল সাফল্যের আড়ালে ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget