এক্সপ্লোর

Job News: নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে নিয়োগ হবে, কোন বিভাগে ? কত শূন্যপদ ?

NSOU Jobs: মূলত নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সদর দফতরে ও আঞ্চলিক ক্যাম্পাসে হবে এই নিয়োগ।অর্থনীতি এবং ইংরেজি ভাষাতত্ত্ব ও সাহিত্য বিভাগে নেওয়া হবে পূর্ণ সময়ের অধ্যাপক।

NSOU Recruitment: অধ্যাপনা করতে চান ? বিশ্ববিদ্যালয়ে বা কলেজে পড়াতে চান ? তাহলে আপনার জন্য সুযোগ। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে পূর্ণ সময়ের জন্য অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সংক্ষেপে NSOU। তবে আবেদনপত্র পাঠানর দরকার নেই এই জন্য, কেবলমাত্র আগ্রহী প্রার্থীদের উপস্থিত থাকতে হবে ইন্টারভিউর দিনে, নির্ধারিত স্থানে। কোন বিভাগে নিয়োগ হবে ? কতগুলি শূন্যপদ ? ইন্টারভিউর তারিখই বা কবে ? জেনে নিন বিস্তারিত।

কোন বিভাগে নিয়োগ

মূলত নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সদর দফতরে ও আঞ্চলিক ক্যাম্পাসে হবে এই নিয়োগ। দুটি বিভাগে নিয়োগ হবে অধ্যাপক। অর্থনীতি এবং ইংরেজি ভাষাতত্ত্ব ও সাহিত্য বিভাগে নেওয়া হবে পূর্ণ সময়ের অধ্যাপক। NSOU-র স্কুল অফ প্রফেশনাল স্টাডিজে চুক্তির ভিত্তিতে অধ্যাপক নেওয়া হবে অর্থনীতি বিভাগে। একইসঙ্গে ইংরেজি ভাষাতত্ত্ব এবং সাহিত্য বিভাগে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের সুপারিশে হবে অধ্যাপক নিয়োগ।

শিক্ষাগত যোগ্যতা

UGC-র নির্দেশিকা মেনে ইংলিশ ল্যাঙ্গোয়েজ টিচিং বিষয়ে পড়ানোর জন্য অবসরপ্রাপ্ত অধ্যাপক, অ্যাসোসিয়েট প্রফেসর, কোনও সরকারি কলেজ বা সরকারি অনুমোদনপ্রাপ্ত কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যদিকে অর্থনীতি বিষয়ে অধ্যাপনা করার জন্য অর্থনীতিতে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে, পিএইচডি ডিগ্রি থাকতে হবে এবং ন্যূনতম ৫টি প্রকাশিত প্রবন্ধ বা বই থাকতে হবে। SLM বিষয়ে লেখালিখি করার দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে প্রাধান্য দেওয়া হবে।

বয়সসীমা

২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬৮ বছরের মধ্যে।

বেতন

এই পদে নির্বাচিত প্রার্থীরা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত অন্যান্য অধ্যাপকদের বেতনকাঠামো অনুসারেই বেতন পাবেন।

ওয়াক ইন ইন্টারভিউ

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ও অর্থনীতি বিষয়ে অধ্যাপনা করার জন্য ১ এপ্রিল আগ্রহী প্রার্থীকে উপস্থিত হতে হবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সদর দফতরে। ডিডি ২৬, সল্টলেক সিটি, সেক্টর ১ ঠিকানায় তৃতীয় তলায় এসে উপস্থিত হতে হবে প্রার্থীকে। ইন্টারভিউর সময় নির্ধারিত হয়েছে দুপুর ১২.৩০ টা। প্রার্থীদের অবশ্যই দুপুর ১২টার মধ্যেই নির্ধারিত জায়গায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

কী কী সঙ্গে রাখতে হবে

ইন্টারভিউর সময় প্রার্থীর সঙ্গে থাকতে হবে নিজের সিভি, অবসরের প্রমাণপত্র এবং শেষ বেতনের প্রমাণ। ইন্টারভিউ দিতে আসার জন্য প্রার্থীকে কোনও টিএ বা ডিএ দেওয়া হবে না। এই নিয়োগের বিষয়ে বিশ্ববিদ্যালয় যে কোনও মুহূর্তে পদের বদল বা নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে দেওয়া বা নিয়োগ না করার সিদ্ধান্ত নিতে পারে কোনও জবাবদিহি ছাড়াই।

বিস্তারিত জানতে নজর রাখতে হবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে।

আরও পড়ুন: NEET Success Story: অবসরের পর নতুন করে শুরু, ডাক্তার হওয়ার স্বপ্নপূরণে ৬৪ বছরেও নিট উত্তীর্ণ জয় কিশোর

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

BHEL Recruitment : মাধ্যমিকের সঙ্গে এই সার্টিফিকেট থাকলেই সরকারি চাকরির সুযোগ, ৬৬০টি পদে হচ্ছে নিয়োগ
মাধ্যমিকের সঙ্গে এই সার্টিফিকেট থাকলেই সরকারি চাকরির সুযোগ, ৬৬০টি পদে হচ্ছে নিয়োগ
NICL AO Notification : ন্যাশনাল ইনস্যুরেন্সে বহু পদে হবে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের লাস্ট ডেট কবে ?
ন্যাশনাল ইনস্যুরেন্সে বহু পদে হবে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের লাস্ট ডেট কবে ?
IOCL Recruitment : পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
Success Story: স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী
স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী

ভিডিও

Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?
Durga Puja 2026 | ৩৭ বছরের পুজো, সাবেকি প্রতিমা, দেখুন কেমন সাজল লেকটাউন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget