এক্সপ্লোর

Recruitment News: সড়ক পরিবহন দফতরে উচ্চপদে নিয়োগ, ২ লক্ষ টাকারও বেশি বেতন- কীভাবে আবেদন ?

NHAI Recruitment: কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকে ৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৫টি বিভাগে ১ জন করে লোক নেওয়া হবে। বেতন পাবেন সর্বোচ্চ ২ লাখ ১৫ হাজার টাকা।

NHAI Recruitment: ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া সংস্থায় কাজের সুযোগ। উচ্চপদে নিয়োগ করা হবে মোট ৫ জন কর্মীকে। বেতন পাবেন মাসে ২ লাখ টাকারও বেশি। যে কোনও সংস্থায় এর আগে কাজের অভিজ্ঞতা থাকলেই চলবে, তবে আইন নিয়ে ডিগ্রি থাকলে তবেই করা যাবে আবেদন (NHAI Recruitment)। এটি কোনও স্থায়ী সরকারি চাকরি (Govt. Job News) নয়, ডেপুটেশনের ভিত্তিতে হবে এই নিয়োগ। কারা যোগ্য ? কীভাবেই বা আবেদন করবেন দেখে নিন।

শূন্যপদ

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকে ৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে চিফ জেনারেল ম্যানেজার (লিগাল), জেনারেল ম্যানেজার (ফিনান্স), জেনারেল ম্যানেজার (ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড এস্টেট ম্যানেজমেন্ট), হিন্দি ট্রান্সলেটর এবং জুনিয়র হিন্দি ট্রান্সলেটর এই কয়েকটি পদে করা হবে নিয়োগ। প্রতিটি পদের জন্য ১টি করেই চাকরি রয়েছে।

বয়সের মাপকাঠি

NHAI সংস্থায় উপরিলিখিত পদগুলির জন্য আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।

কাজের মেয়াদ

এটি কোনও স্থায়ী সরকারি চাকরি নয়, আগেই বলা হয়েছে। ডেপুটেশনের ভিত্তিতে করা হবে এই নিয়োগ। প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তিতে কাজে নেওয়া হবে আগ্রহী ও নির্বাচিত প্রার্থীদের। তারপর সংস্থার চেয়ারম্যানের অনুমতিক্রমে এই মেয়াদ আরও ২ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।

কী যোগ্যতা লাগবে

প্রাথমিকভাবে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি থাকতে হবে প্রার্থীর। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে কাজের যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা দরকার।

এই পদে কাজ করার জন্য প্রার্থীকে ১৭ বছর কোনও সংস্থায় গ্রুপ এ পে-স্কেলে কাজ করে থাকতে হবে। সপ্তম পে কমিশন অনুযায়ী তাঁর বেতন থাকতে হবে দেড় লক্ষ টাকা থেকে ৩ লক্ষ ৯১ হাজার টাকার মধ্যে। জেনারেল ম্যানেজার পদের জন্য ১৪ বছরের কাজের অভিজ্ঞতা দরকার।

বেতন কী হবে

চিফ জেনারেল ম্যানেজার (লিগাল) পদে নির্বাচিত হলে আপনার বেসিক স্যালারি শুরু হবে ৩৭ হাজার ৪০০ টাকা থেকে। জেনারেল ম্যানেজার (ফিনান্স)-এর বেতন শুরু হবে ১ লাখ ২৩ হাজার থেকে, সর্বোচ্চ ২ লাখ ১৫ হাজার ৯০০ টাকা পর্যন্ত। অন্যদিকে হিন্দি ট্রান্সলেটরের বেতন শুরু হবে ৪৭,৬০০ টাকা থেকে।

কোথায় হবে কাজের পোস্টিং

ভারতের যে কোনও জায়গায় পোস্টিং হতে পারে এই সংস্থায় উল্লিখিত পদে নির্বাচিত হলে।

গুরুত্বপূর্ণ তারিখ

২১ জুন থেকে এই সংস্থায় কাজের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

২২ জুলাই বিকেল ৬টা পর্যন্ত চলবে এই আবেদনের প্রক্রিয়া।

আগামী ২০ অগস্টের মধ্যে অনলাইন আবেদনের প্রিন্ট আউট সমস্ত নথিসহ জমা দিতে হবে প্রার্থীকে।

আরও পড়ুন: NEET-UG Counselling: অনির্দিষ্ট কালের জন্য পিছোল NEET-UG কাউন্সেলিং, আজ থেকেই শুরু হওয়ার কথা ছিল

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget