এক্সপ্লোর

ONGC Recruitment 2024: কনসালট্যান্ট পদে নিয়োগ হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ONGC-তে, কত শূন্যপদ ? কারা যোগ্য ?

Job News: ONGC রাষ্ট্রায়ত্ত সংস্থায় মেরিন রেডিও অফিসার বিভাগে জুনিয়র কনসালট্যান্ট এবং অ্যাসিসট্যান্ট কনসালট্যান্ট হিসেবে নিয়োগ চলছে। দেখে নিন কীভাবে আবেদন করবেন ? কারাই বা আবেদন করতে পারবেন ?

Job News: রাষ্ট্রায়ত্ত সংস্থা ONGC-তে চাকরির সুযোগ। তেল বিপণকারী সংস্থার সঙ্গে কাজের মাধ্যমে যুক্ত হতে চান ? ভাল বেতনে এবার ONGC দিচ্ছে কনসালট্যান্ট পদে কাজের সুযোগ (ONGC Recruitment 2024)। তবে ফ্রেশারদের জন্য এই পদে নিয়োগ নয়, মূলত ONGC-তে কর্মরত ব্যক্তিদের এবং ১০ বছরের ন্যূনতম অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের জন্যেই এই নিয়োগের সুবিধে। কীভাবে আবেদন হবে ? শূন্যপদই বা কতগুলি দেখে নিন সবিস্তারে।

শূন্যপদ

ONGC রাষ্ট্রায়ত্ত সংস্থায় মেরিন রেডিও অফিসার বিভাগে জুনিয়র কনসালট্যান্ট এবং অ্যাসিসট্যান্ট কনসালট্যান্ট হিসেবে নিয়োগ চলছে। শূন্যপদ তিনটি।

কাজের অভিজ্ঞতা

ONGC-র অফিসিয়াল বিজ্ঞপ্তি (ONGC Recruitment 2024) অনুযায়ী এই পদে আবেদনকারী প্রার্থীকে E4 থেকে E5 লেভেলে আগে ONGC-তে অ্যাসিস্ট্যান্ট কনসালট্যান্ট হিসেবে কর্মরত অবস্থায় অবসর নিয়ে থাকতে হবে। মেরিন রেডিও বিভাগে রেডিও অপারেটর হিসেবে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজের।

কাজের মেয়াদ

অফশোর ডিপ ওয়াটার ড্রিলিং প্রজেক্টের জন্যেই অস্থায়ীভাবে এই নিয়োগ চলছে। কাজের মেয়াদ চুক্তি অনুযায়ী ১ বছর নির্ধারিত। যদি এক্ষেত্রে এক বছরের আগে প্রজেক্টের কাজ শেষ হয়ে যায় তাহলে ১ মাসের নোটিশে নির্বাচিত প্রার্থীকে অব্যাহতি নিতে হবে।

বয়সসীমা

এই পদে নির্বাচিত প্রার্থীর বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে।

বেতনক্রম

ONGC-তে জুনিয়র কনসালট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট কনসালট্যান্ট পদে নির্বাচিত প্রার্থীরা ২৭০০০ টাকা থেকে শুরু করে ৪০০০০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। E3 লেভেল পর্যন্ত এটি হবে প্রার্থীর বেসিক স্যালারি, এর সঙ্গে আরও কিছু অ্যালাউয়েন্স জুড়ে প্রার্থী মাসিক ৪২০০০ টাকা পাবেন ন্যূনতম হিসেবে অর্থাৎ ১ বছর কাজ করলে ৫,০৪,০০০ টাকা পাবেন। এটা জুনিয়র কনসালট্যান্টের বেতন আর অ্যাসিস্ট্যান্ট কনসালট্যান্টের বেতন হবে মাসিক ৬৮০০০ টাকা সমস্ত অ্যালাউয়েন্স সহ।

কীভাবে নির্বাচন হবে

এক্ষেত্রে এই পদে নিয়োগের (ONGC Recruitment 2024) জন্য কোনও পরীক্ষা দিতে হবে না লিখিত। শুধুমাত্র ইন্টারভিউর উপর ভিত্তি করেই হবে নিয়োগ। শর্টলিস্টেড প্রার্থীরা ইমেলের মাধ্যমে ইন্টারভিউর তারিখ ও স্থান জানতে পেরে যাবেন। তবে ইন্টারভিউ দিতে আসার জন্য কোনও TA বা DA দেওয়া হবে না।

কীভাবে আবেদন

অনলাইন ও অফলাইন দুটি ভাবেই এই পদে আবেদন করা যায়। অনলাইনে আবেদনের ক্ষেত্রে অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে যুক্ত আবেদনপত্রটি সম্পূর্ণ পূরণ করে rrochn@ongc.co.in মেল আইডিতে পাঠাতে হবে নথি সহ।

অফলাইনে আবেদনের ক্ষেত্রে সমস্ত নথি আবেদনপত্র সহ ডাকযোগে আবেদন পাঠাতে হবে চেন্নাইয়ের ইনফোকম সেন্টারের অফিসে।

শেষ দিন কবে

এই পদে আবেদনের জন্য শেষ দিন আগামী মার্চ মাসের ৪ তারিখ বিকেল ৪টে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন এবং সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট নজরে রাখুন।  

আরও পড়ুন: Jobs And Recruitments: এনটিপিসি- তে ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ, শূন্যপদ কত? কীভাবে আবেদন করবেন?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

ICSE Exam: ICSE, ISC ২০২৭ পরীক্ষার সূচি ঘোষণা, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ICSE! পরীক্ষা দেবে প্রায় ৩.৮০ লক্ষ পড়ুয়া
ICSE, ISC ২০২৭ পরীক্ষার সূচি ঘোষণা, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু ICSE! পরীক্ষা দেবে প্রায় ৩.৮০ লক্ষ পড়ুয়া
Success Story: চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget