এক্সপ্লোর

Jobs And Recruitments: এনটিপিসি- তে ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ, শূন্যপদ কত? কীভাবে আবেদন করবেন?

NTPC Recruitment 2024: জেনারেল, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণি, ওবিসিদের ৩০০ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যা ফেরতযোগ্য নয়।

Jobs And Recruitments: ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (National Thermal Power Corporation) অর্থাৎ এনটিপিসি (NTPC) - তে রয়েছে চাকরির সুযোগ। প্রোজেক্ট ইরেকশন/কনস্ট্রাকশনের ক্ষেত্রে ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ করা হবে। আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী ৮ মার্চ পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। কেবলমাত্র অনলাইনেই আবেদন জমা দিতে পারবেন আগ্রহীরা। careers.ntpc.co.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দেওয়া যাবে। মোট ১১০টি শূন্যপদ রয়েছে এই চাকরির জন্য। 

কোথায় কত শূন্যপদ রয়েছে

  • ডেপুটি ম্যানেজার (ইলেকট্রিকাল ইরেকশন)- ২০টি
  • ডেপুটি ম্যানেজার (মেকানিকাল ইরেকশন)- ৫০টি
  • ডেপুটি ম্যানেজার (C&I Erection)- ১০টি
  • ডেপুটি ম্যানেজার (সিভিল কনস্ট্রাকশন)- ৩০টি 

আবেদনকারীদের বয়সসীমা কত 

এনটিপিসি- র এই চাকরির জন্য আবেদন জানাবেন তাঁদের বয়সের সর্বোচ্চ সীমা ৪০ বছর। 

কাদের জন্য অ্যাপ্লিকেশন ফি কত ধার্য করা হয়েছে

জেনারেল, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণি, ওবিসিদের ৩০০ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যা ফেরতযোগ্য নয়। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম, অবসরপ্রাপ্ত কর্মী এবং মহিলাদের ক্ষেত্রে কোনও অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়নি। 

এবার দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করা যাবে

  • প্রথমে আবেদনকারীদের www.ntpc.co.in এই ওয়েবসাইটে যেতে হবে
  • সেখানে হোমপেজে থাকা কেরিয়ার ট্যাবে ক্লিক করতে হবে
  • এরপর Recruitment of experienced professionals as Deputy Manager in the area of Project Erection/Construction at (E4 Level), Advt. No. 05/24. Last date of application is 08.03.2024- এর জন্য থাকা অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করতে হবে
  • ভালভাবে ফর্ম পূরণ করতে হবে
  • আপলোড করতে হবে যাবতীয় প্রয়োজনীয় নথি
  • এরপর জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি
  • সবশেষে ফর্ম জমা দিয়ে একটা প্রিন্ট করে রাখতে হবে ভবিষ্যতের প্রয়োজনের জন্য 

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় শিক্ষানবিশ পদে নিয়োগ

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (Central Bank of India) রয়েছে চাকরির সুযোগ। শিক্ষানবিশ (Apprenticeship) পদে নিয়োগ করবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শূন্যপদ রয়েছে ৩০০০। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৬ মার্চ পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। তবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই অ্যাপ্রেন্টিস পদে আবেদন জমা দেওয়ার আগে আবেদনকারীদের উচিৎ আপ্রেন্টিসশিপ পোর্টাল www.nats.education.gov.in- এ গিয়ে রেজিস্টার করা প্রয়োজন। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আরও পড়ুন- প্রশ্নপত্র ফাঁসে হঠাৎ বাতিল গোটা নিয়োগ পরীক্ষা ! ঠিক কী হয়েছিল

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget