এক্সপ্লোর

PM Vidyalaxmi Scheme : অর্থের অভাবে পড়াশোনা বন্ধ ? টাকা দেবে কেন্দ্র, গ্যারান্টার ছাড়া শিক্ষা ঋণ পাবেন এই প্রকল্পে

Education Loans : আপনি পড়াশোনায় ভালো, কিন্তু আর্থিক অনটনের জন্য উচ্চ শিক্ষায় বাধা ? সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে কেন্দ্র সরকার। এই স্কিমে পাবেন আর্থিক সাহায্য।

আপনি পড়াশোনায় ভালো, কিন্তু আর্থিক অনটনের জন্য আপনার পড়াশুনো বা উচ্চ শিক্ষা মাঝপথে আটকে গিয়েছে। তবে আপনার জন্য একটি সুখবর রয়েছে। এই ধরনের শিক্ষার্থীদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারের 'পিএম বিদ্যালক্ষ্মী স্কিম' (PM Vidyalaxmi Scheme) -এর অধীনে এই ধরণের যোগ্য শিক্ষার্থীদের আর্থিক সাহায্য দেবে সরকার। কোনও গ্যারান্টার বা জামানত ছাড়াই শিক্ষা ঋণ পেতে পারেন তাঁরা।

কবে চালু হয়েছে ?             

প্রকল্পটি ৬ই নভেম্বর, ২০২৪ তারিখে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হয়। এর উদ্দেশ্য হল, শুধুমাত্র আর্থিক ভাবে পিছিয়ে পড়া কোনও মেধাবী ছাত্রছাত্রীর পড়াশোনা যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করা। এই প্রকল্পটি নতুন শিক্ষা নীতি (এনইপি ২০২০)-এর উদ্দেশ্যগুলির সঙ্গে সঙ্গতি রেখে তৈরি করা হয়েছে এবং এর সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইন চালু করা হয়েছে।

পিএম বিদ্যালক্ষ্মী পোর্টাল কী এবং কীভাবে আবেদন করবেন ?                

কেন্দ্র সরকার ছাত্রছাত্রীদের সুবিধার জন্য পিএম বিদ্যালক্ষ্মী পোর্টাল চালু করেছে। এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখান থেকে ছাত্রছাত্রীরা শিক্ষা ঋণের জন্য আবেদন করতে পারবে। এই পোর্টালটির মাধ্যমে সরকারি, বেসরকারি, আঞ্চলিক গ্রামীণ (আরআরবি) এবং সমবায় ব্যাংকগুলো থেকে ভারত ও বিদেশে উচ্চশিক্ষার জন্য ঋণ পাওয়া যাবে। শিক্ষার্থীদের প্রথমে পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। এরপর তারা কমন এডুকেশন লোন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে নিজেদের পছন্দের ব্যাংকে আবেদনটি জমা দিতে পারবেন। এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল, শিক্ষার্থীরা কোনও গ্যারান্টার ছাড়াই শিক্ষা ঋণ নিতে পারে।

কী কী সুবিধা পাবেন?               

১. এই প্রকল্পের অধীনে, ভারত সরকার ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণের উপর ৭৫ শতাংশ ক্রেডিট গ্যারান্টি প্রদান করে। এতে ব্যাঙ্কের ঋণ আদায়ের ঝুঁকি কমে এবং শিক্ষার্থীদের জন্য ঋণ পাওয়া আরও সহজ হয়।

২. যেসব পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকা পর্যন্ত, তারা ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণের উপর ৩% সুদ ভর্তুকি পাবেন। 

৩. যেসব পরিবারের বার্ষিক আয় ৪.৫ লক্ষ টাকা বা তার কম, তারা পুরো সুদই ভর্তুকি পাবেন।

৪. সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি ডিজিটাল এবং ঋণের টাকাও ডিজিটাল রুপি বা ওয়ালেটের মাধ্যমে দেওয়া হবে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget