Railway Recruitment 2026 : দ্বাদশ শ্রেণি পাশ করলেই রেলে চাকরির সুযোগ, ১৬৮৮টি নন-টেকনিক্যাল পদে নিয়োগ করছে রেল
Indian Railway Jobs : সম্ভাব্য ৫ অক্টোবর থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। যা আগামী দিনে চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

Indian Railway Jobs : ২০২৬-২৭ সালের নন-টেকনিক্যাল আন্ডার গ্র্য়াজুয়েট পদে নিয়োগের বিজ্ঞপ্তি (Railway Recruitment 2026) প্রকাশ করল রেল । ১৬৮৮টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। সম্ভাব্য ৫ অক্টোবর থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। যা আগামী দিনে চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
কী যোগ্যতা, কত বছর বয়স হতে হবে চাকরিপ্রার্থীর ?
নন-টেকনিক্যাল পদ হওয়ার কারণে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণরা এই পদে আবেদন করতে পারবেন। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান বা বোর্ড থেকে পাশ করতে হবে আবেদনকারীদের। তবে এর পাশাপাশি চাকরিপ্রার্থীদের হিন্দি ও ইংরেজিতে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। এখানে সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে ৩৩ বছর। তবে সরকারি নিয়ম মেনে সংরক্ষিত জাতি, উপজাতির জন্য আলাদা বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ছাড় রয়েছে।
কোন শূন্যপদে কত নিয়োগ
১ অ্য়াকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের জন্য রয়েছে ২০০টি পদ
২ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক CCTC-র জন্য রয়েছে ৭০০টি পদ
৩ জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য ৬০০টি পদ রয়েছে
৪ ট্রেনস ক্লার্কের জন্য রাখা হয়েছে ১৮৮টি পদ
কীভাবে হবে বাছাই প্রক্রিয়া ?
মনে রাখবেন এই পদগুলির জন্য চাকরিপ্রার্থীকে CBT বা কমপিউটার বেসড টেস্ট ১ ও CBT ২ টাইপিং স্কিল টেস্টে বসতে হবে। এরপর থাকছে নতি যাচাই পর্ব। শেষে মেডিক্যাল পরীক্ষায় চূড়ান্ত প্রার্থী বাছাই হবে।
কত টাকা আবেদন ফি বাবদ দিতে হবে ?
এই পদগুলিতে আপনাকে আবেদন ফি হিসাবে জেনারেল /OBC/EWS ক্যাটেগরির প্রার্থীদের ৫০০ টাকা ফি হিসাবে দিতে হবে। পাশাপাশি SC/ST/PwD/মহিলা প্রার্থীদের ২৫০ টাকা জমা দিতে হবে।
এ ছাড়াও খাদি গ্রামোদ্যোগ কমিশনে হচ্ছে বড় নিয়োগ। ৫০টি পদের জন্য নেওয়া হবে চুক্তিভিত্তিক কর্মী। এই বিষয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদি অ্য়ান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন (KVIC)। জেনে নিন, এই পদে আবেদনের জন্য আপনার কী যোগ্যতা, কত বয়স হতে হবে। এখানে দেওয়া রইল বিস্তারিত বিবরণ।
কোন পোস্টের জন্য কত শূন্যপদ ?
৫০টি শূন্য় পদের মধ্যে ২০ জন ইয়ং প্রফেশনাল নেবে খাদি গ্রামোদ্যোগ কমিশন। বাকি ১৫ জন কনসালট্যান্ট ও ১৫ জন সিনিয়র কনসালট্যান্ট নেওয়া হবে শূন্যপদে। এই ২০ টি ইয়ং প্রফেশনাল পদের মধ্যে অ্যাকাউন্টস/ অডিট বিভাগে ৫ জন, HR ও অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ৪ জন, খাদি বিভাগে ৩টি, আইন বিভাগে ৩টি, বিপণন বিভাগে ১টি, ডিজাইন ও ড্রয়িং বিভাগে ১টি, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে ১টি প্রচার বিভাগে ২টি পদ রয়েছে।
আরও পড়ুন : পরীক্ষা দিতে হবে না, খাদি গ্রাম উদ্যোগে ৪০ হাজারের চাকরি, কারা আবেদনের যোগ্য ?
Education Loan Information:
Calculate Education Loan EMI






















