এক্সপ্লোর

Recruitment News: সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের

Railway Recruitment Board: মাপকাঠি অনুযায়ী যাঁরা যোগ্য তাঁরা এই rpf.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

কলকাতা: রেলের আরপিএফ (RPF) এবং আরপিএসএফ (RPSF)-এর জন্য সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে নিয়োগে প্রক্রিয়ার বিষয়ে জানানো হয়েছে। মাপকাঠি অনুযায়ী যাঁরা যোগ্য তাঁরা এই rpf.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

শূন্যপদের সংখ্যা: সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ২২৫০। যার মধ্যে ২০০০ জন কনস্টেবল এবং ২৫০ জন সাব ইন্সপেক্টর নেওয়া হবে।

যোগ্যতার মাপকাঠি:

  1. সাব ইন্সপেক্টর: ২০ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাস করতে হবে।  
  2. কনস্টেবল: কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাস করতে হবে। আবেদনের ন্যূনতম বয়স ১৮ বছর। বয়সের ঊর্ধ্বসীমা ২৫।

কীভাবে নিয়োগ?

  • প্রথম ধাপ হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা CBT, সময়সীমা দেড় ঘণ্টা 
  • দ্বিতীয় ধাপে হবে শারীরিক দক্ষতার পরীক্ষা এবং শারীরিক পরিমাপের পরীক্ষা
  • তৃতীয় ধাপে নথি যাচাই।

কীভাবে আবেদন?

  • প্রথমে rpf.indianrailways.gov.in যেতে হবে।
  • RPF Recruitment 2024 লেখা অপশনে ক্লিক করতে হবে।
  • নতুন একটা লগ ইন উইনডো খুলে যাবে
  • রেজিস্ট্রার করে লগ ইন করতে হবে।
  • প্রয়োজনীয় নথি আপলোড করে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে।
  • এরপর সাবমিট করে ডাউনলোড করে রাখতে হবে ওই পেজ।

এদিকে মহিলা কনস্টেবল পদে নিয়োগ করছে রাজ্য পুলিশ (West Bengal Police 2023)। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (West Bengal Police Recruitment Board) তরফে প্রকাশ করা হয়েছে পরীক্ষা সূচি। অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in –এ গিয়ে দেখা যাবে সম্পূর্ণ সূচি। আগামী বছর ২১ জানুয়ারি মহিলা কনস্টেবল পদের জন্য চূড়ান্ত লিখিত পরীক্ষা। ওয়েবসাইটেই মিলবে অ্যাডমিট কার্ড। ১০ জানুয়ারি, ২০২৪ তারিখে প্রকাশ করা হবে অ্যাডমিট কার্ড। 

কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

  • প্রথমে রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাই wbpolice.gov.in.- এ যেতে হবে।
  • হোম পেজে ‘Recruitment’ ট্যাবে ক্লিক করতে হবে।
  • এরপরই অ্যাডমিট কার্ডের লিঙ্ক আসবে।
  • অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিতে হবে।
  • এরপরই স্ক্রিনে দেখা যাবে অ্যাডমিট কার্ড।
  • ভবিষ্যতের প্রয়োজনে অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: SBI Clerk Prelims 2024: ক্লার্ক পদে নিয়োগ করছে SBI, পরীক্ষা দিতে যাওয়ার আগে মনে রাখবেন কী কী?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget