এক্সপ্লোর

Recruitment News: রাষ্ট্রায়ত্ত সংস্থা RITES-এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ চলছে, কী যোগ্যতা ? কত শূন্যপদ ?

RITES Recruitment: মোট ৭২টি শূন্যপদে কর্মী নিয়োগ হবে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা রাইটসে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ হলেও বিভিন্ন বিভাগ রয়েছে।

RITES Recruitment: কেন্দ্রীয় সরকারি সংস্থা রাইটসে কর্মী নিয়োগ করা হবে। প্রচুর শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে লোক নেওয়া হবে এই সংস্থায়। বয়স চল্লিশের মধ্যে হলেই এই পদে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। তবে এই কাজ কোনও স্থায়ী চাকরি (RITES Recruitment) নয়, বরং চুক্তির ভিত্তিতেই কর্মী নিয়োগ হবে এই সংস্থায়। দেখে নিন কীভাবে আবেদন করতে হবে এবং প্রার্থী নির্বাচনের পদ্ধতিই বা কীরকম।

শূন্যপদ

মোট ৭২টি শূন্যপদে কর্মী নিয়োগ হবে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা রাইটসে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ হলেও বিভিন্ন বিভাগ রয়েছে। মেকানিকাল বা মেটালার্জি বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে শূন্যপদ ৩৪টি, ইলেকট্রিকাল বা ইলেকট্রনিক্স বিভাগে শূন্যপদ ২৮টি এবং সিভিল ও আইটি বিভাগে শূন্যপদ যথাক্রমে ৮ ও ২টি। মোট ৭২টি শূন্যপদের মধ্যে অসংরক্ষিত প্রার্থীদের জন্য আসন রয়েছে ৩৬টি।

বয়সসীমা

এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীর বয়স অবশ্যই হতে হবে ৪০ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা

প্রতিটি বিভাগের জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে নিযুক্ত হতে গেলে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি রয়েছে। যেমন মেকানিকাল বিভাগে (RITES Recruitment) নিয়োগের জন্য প্রার্থীকে ফুলটাইম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.টেক পাশ করে থাকতে হবে। ইলেক্ট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বিভাগে এই পদের জন্য নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে। অন্যদিকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করা থাকলে সিভিল ও আইটি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য আবেদন করা যাবে।

কাজের অভিজ্ঞতা

রাইটস সংস্থায় এই পদে কাজের জন্য ন্যূনতম ২ বছরের সমতুল পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন কাঠামো

নির্বাচিত প্রার্থীরা এক্ষেত্রে রাইটস সংস্থায় কাজের জন্য মাসিক ২৩,৩৪০ টাকা বেতন পাবেন এবং এর সঙ্গে অ্যালাউয়েন্স ও অন্যান্য পার্কস থাকছে। নন-মেট্রো শহরের জন্য ৭০ শতাংশ এবং মেট্রো শহরের জন্য ৭৫ শতাংশ অ্যালাউয়েন্স পাবেন। তবে মুম্বই, ব্যাঙ্গালোরে থাকলে প্রার্থীকে ৮০ শতাংশ অ্যালাউয়েন্স দেওয়া হবে। অন্যদিকে মেডিক্যাল ও অ্যাক্সিডেন্টাল ইনসিওরেন্স থাকছে প্রার্থীর জন্য। প্রভিডেন্ট ফান্ডে ১২ শতাংশ করে এক্ষেত্রে টাকা কেটে নেওয়া হবে এবং সমতুল টাকা সংস্থা বহন করবে।

আবেদন ফি

এই পদে আবেদনের ক্ষেত্রে অসংরক্ষিত ও ওবিসি প্রার্থীদের ৬০০ টাকা এবং অন্যান্য সম্প্রদায়ের প্রার্থীদের ৩০০ টাকা দিতে হবে আবেদনের ফি হিসেবে। এর সঙ্গে কর অতিরিক্ত রয়েছে।

কাজের মেয়াদ

ন্যূনতম ১ বছরের কাজের চুক্তিতে (RITES Recruitment) নেওয়া হবে প্রার্থীদের। তবে কাজের দক্ষতার উপর ভিত্তি করে এই মেয়াদ বাড়তে পারে।

আবেদন প্রক্রিয়া

বিগত ৭ এপ্রিল শুরু হয়েছে এই পদে আবেদন। চলবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত। ২৮ তারিখ থেকে শুরু হবে লিখিত পরীক্ষা। ৯ মে আয়োজিত হবে ইন্টারভিউ।  

আরও পড়ুন: IPS Success Story: ১৬টি সরকারি চাকরির প্রস্তাব খারিজ, শুধু দেশসেবার লক্ষ্যেই আজ IPS তৃপ্তি

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
Success Story: বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা
বাবার মুদির দোকান, পাশে ছিল পরিবার, এবার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দ্বিতীয় হয়ে SDM হলেন অনন্যা
Railway Jobs: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া রেলে চাকরির বড় সুযোগ, শূন্যপদ ৪৬৫১টি, কারা আবেদনের যোগ্য ?
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া রেলে চাকরির বড় সুযোগ, শূন্যপদ ৪৬৫১টি, কারা আবেদনের যোগ্য ?
IAF Recruitment : ইন্ডিয়ান এয়ারফোর্সে অফিসার হতে চান, প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি 
ইন্ডিয়ান এয়ারফোর্সে অফিসার হতে চান, প্রকাশিত হল নিয়োগের বিজ্ঞপ্তি 

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget