এক্সপ্লোর

NTPC Recruitment: রাষ্ট্রায়ত্ত এনটিপিসি সংস্থায় এক্সিকিউটিভ নিয়োগ, ১ লক্ষ পর্যন্ত বেতন- কারা যোগ্য ?

NTPC Govt. Jobs: ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে এক্সিকিউটিভ পদে লোক নেওয়া হবে মোট তিনজন। বিভিন্ন বিভাগে করতে হবে কাজ। তিনজন অসংরক্ষিত প্রার্থী নিয়োগ (Recruitment News) করা হবে।

Job News: রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসিতে চাকরির (NTPC Jobs) সুযোগ। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে এক্সিকিউটিভ পদে লোক নেওয়া হবে। ৩৫ এবং ৩৭ বছরের মধ্যে যাদের বয়স তারা এই পদের জন্য আবেদন করতে পারেন। তবে বেশ কিছু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তবেই নিয়োগের সুযোগ পাবেন। অনলাইনে আবেদন (Recruitment News) করতে হবে এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। দেখে নিন কতগুলি শূন্যপদ, কারাই বা এই পদের জন্য আবেদনের যোগ্য।

শূন্যপদ

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে এক্সিকিউটিভ পদে লোক নেওয়া হবে মোট তিনজন। বিভিন্ন বিভাগে করতে হবে কাজ। মূলত বিজনেস ডেভেলপমেন্ট ফিনান্স, বিজনেস ডেভেলপমেন্ট এবং বিজনেস ডেভেলপমেন্ট সিএস এই তিন পদের জন্য তিনজন অসংরক্ষিত প্রার্থী নিয়োগ (Recruitment News) করা হবে।

বেতন কত হবে

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে কাজের জন্য নির্বাচিত হলে প্রার্থী বিজনেস ডেভেলপমেন্ট বিভাগে এক্সিকিউটিভ পদের (NTPC Jobs) জন্য মাসিক ১ লক্ষ টাকা বেতন পাবেন। অন্যদিকে অন্য দুই পদের জন্য মাসিক বেতনের পরিমাণ ৯০ হাজার টাকা। রেগুলেশন অনুসারে এর সঙ্গে সংস্থার পক্ষ থেকে HRA বা অন্যান্য সমস্ত অ্যালাউয়েন্স পাওয়া যাবে। এমনকী মেডিকেল সংক্রান্ত সমস্ত সুবিধাও মিলবে প্রার্থীদের।

কী যোগ্যতা লাগবে

বিজনেস ডেভেলপমেন্ট ফিনান্স হিসেবে এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বি.ই বা বি.টেক ডিগ্রি থাকবে এবং এমবিএ পাশ করা থাকতে হবে। এক্সেল, পাওয়ারপয়েন্ট কিংবা ওয়ার্ডে কাজে দক্ষ হতে হবে। বিজনেস ডেভেলপমেন্ট পদের (Recruitment News) জন্যেও শিক্ষাগত যোগ্যতা একই লাগবে। অন্যদিকে বিজনেস ডেভেলপমেন্ট সিএস পদের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাসোসিয়েট অফ দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া ডিগ্রি পাশ করে থাকতে হবে।

বয়সসীমা

প্রথম দুটি পদের জন্য এই এনটিপিসি সংস্থায় আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। আর শেষ পদের জন্য ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে।

কাজের অভিজ্ঞতা

বিজনেস ডেভেলপমেন্ট সিএস পদে কাজের জন্য ন্যূনতম ২ বছর কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে দুই পদের জন্য প্রার্থীকে ন্যূনতম ৪ বছর ফিনান্স মডেলিং ভ্যালুয়েশন ইত্যাদি কাজে অভিজ্ঞ হতে হবে।

কীভাবে আবেদন করবেন

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে এই পদে আবেদন করতে গেলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য ফি দিতে হবে ৩০০ টাকা। আগামী ১০ জুনের মধ্যে পাঠাতে হবে আবেদনপত্র।  

আরও পড়ুন: Success Story: ফুসফুসে কঠিন ব্যাধি, শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও 'নিট'-এ প্রথম দিব্যাংশ- কেমন ছিল প্রস্তুতি ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Embed widget