এক্সপ্লোর

Success Story: সকালে কলেজ, রাতে ওয়াচম্যানের কাজ ! প্রতিকূলতা পেরিয়েও IIM-এর অধ্যাপক রঞ্জিত

Ranjith Ramachandran: সকালে কলেজে পড়াশোনা করতেন আর রাতে কাসারগড়ে বিএসএনএলের একটি অফিসে নাইট ওয়াচম্যানের কাজ করতেন রঞ্জিত রামচন্দ্রন। কীভাবে ওয়াচম্যানের কাজ করেও অধ্যাপকের পদে আসীন হন তিনি ?

Ranjith Ramachandran: আইআইএম রাঁচির সহকারি অধ্যাপক রঞ্জিত রামচন্দ্রন (Ranjith Ramachandran)। এই অধ্যাপকের জীবন এখন অনেক ছাত্র-ছাত্রীর কাছে আইকন। কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের সহায়েই সামান্য নাইট ওয়াচম্যান থেকে কলেজের অধ্যাপকের আসনে উন্নীত হয়েছেন রঞ্জিত। কিন্তু কীভাবে ? কী কী প্রতিকূলতা পেরোতে হয়েছে তাঁকে ?

একটা মাটির ছোট্ট কুঁড়েঘরেই দিন কাটত রঞ্জিতের (Ranjith Ramachandran)। ঘরের অবস্থা খুব একটা ভাল ছিল না। তাঁর বাবা পেশায় ছিলেন একজন দর্জি এবং তাঁর মা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের অধীনে দিনমজুরের কাজ করতেন। ২০২১ সালে সমাজমাধ্যমে নিজের ছোট্ট কুঁড়েঘরের ছবি দিয়ে রঞ্জিত লিখেছিলেন, 'এখানেই একজন আইআইএমের অধ্যাপক বড় হয়েছে।' দক্ষিণ কেরালার একেবারে প্রত্যন্ত একটি গ্রামের সেন্ট পায়াস কলেজ থেকে স্নাতক উত্তীর্ণ হন। সকালে কলেজে পড়াশোনা করতেন রঞ্জিত আর রাতে কাসারগড়ে বিএসএনএলের একটি অফিসে নাইট ওয়াচম্যানের কাজ করতেন। অর্থনীতিতে অনার্স সহ স্নাতক উত্তীর্ণ হন রঞ্জিত। তারপর দেশের অন্যতম খ্যাতনামা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজে তিনি পড়তে যান ডক্টোরাল ডিগ্রির জন্য।

তবে তার (Ranjith Ramachandran) জীবনের এই সাফল্যের পথ এতটাও মসৃণ ছিল না। পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়েছে তাঁকে। লড়তে হয়েছে অর্থনৈতিক প্রতিকূলতার সঙ্গে। আইআইটি মাদ্রাজে পড়ার সময় তার কাছে বাধা হয়ে দাঁড়ায় ভাষা। তিনি মালয়ালম ছাড়া আর কোনও ভাষাই জানতেন না। কিন্তু সেই কলেজের ড. সুভাষ তাঁকে মনোবল জোগান এবং তারপর ড. সুভাষের সাহায্যেই পড়াশোনা চালিয়ে নিয়ে যান রঞ্জিত। ডক্টরাল ডিগ্রি অর্জনের পরে প্রথমে ব্যাঙ্গালোরের ক্রাইস্ট বিশ্ববিদ্যালয়ে কাজে যোগ দেন রঞ্জিত এবং পরে রাঁচির আইআইএম প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপকের পদে নির্বাচিত হন রঞ্জিত রামচন্দ্রন। এরই মাঝে কালিকট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নির্বাচনের মেধা তালিকায় তাঁর নাম থাকলেও তিনি সেখানে নির্বাচিত হননি।

এক সাক্ষাৎকারে রঞ্জিত (Ranjith Ramachandran) বলেছিলেন যে তিনি লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেইমত নিজের স্বপ্নের পিছনে লড়াই চালিয়ে গিয়েছিলেন। আর্থিক অবস্থা ঠিক করার জন্য সকালে কলেজে পড়তেন এবং রাতে ওয়াচম্যানের কাজ করতেন রঞ্জিত।  

তাঁর প্রসঙ্গে বলতে গিয়ে কেরালার তৎকালীন অর্থমন্ত্রী বলেছিলেন, 'রঞ্জিত আসলে সামাজিক ও অর্থনৈতিক অনগ্রসরতা থেকে বেরিয়ে আসতে আঁকড়ে ধরেছিলেন পড়াশোনাকেই। আর এভাবেই সাফল্যের শিখরে উঠে এসেছেন রঞ্জিত। কিশোরদের কাছে জীবনে সাফল্য অর্জনের পথে অন্যতম আইকন হয়ে উঠেছেন রঞ্জিত রামচন্দ্রন।  

আরও পড়ুন: IPS Success Story: কোনও কোচিং ছাড়া মাত্র ২২ বছরেই UPSC জয় ! সাফল্যের মন্ত্র কী IPS কাম্যর ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget