এক্সপ্লোর

IPS Success Story: কোনও কোচিং ছাড়া মাত্র ২২ বছরেই UPSC জয় ! সাফল্যের মন্ত্র কী IPS কাম্যর ?

IPS Kamyaa Mishra: মাত্র ২২ বছর বয়সেই সফল IPS ওড়িশার কাম্য মিশ্র। একবারেই UPSC জয়। কীভাবে সাফল্য পেলেন তিনি ? কী ছিল তাঁর সাফল্যের স্ট্র্যাটেজি ?

Success Story:  দেশের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা UPSC উত্তীর্ণ হয়ে অনেকেই চান IPS, IFS বা IAS হতে। কিন্তু সেই প্রয়াসে সকলে যে সমানভাবে সফল হন, তা নয়। আবার কেউ কেউ ব্যতিক্রমী প্রতিভায় প্রথমবারেই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফল আইএএস বা আইপিএস (IPS Success Story) হয়ে ওঠেন। আর এমনই ব্যতিক্রমী নজির গড়েছেন ওড়িশার কাম্য মিশ্র (Kamyaa Mishra)। মাত্র ২২ বছরেই সফল আইপিএস হয়ে দেশের মধ্যে নজির গড়েছেন তিনি। কীভাবে সাফল্য পেলেন কাম্য ? কী ছিল তাঁর সাফল্যের আড়ালের কৌশল ?

ওড়িশায় বড় হয়েছেন কাম্য। ছোটবেলা থেকেই খুবই মেধাবী ছিলেন কাম্য (Kamyaa Mishra)। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৮.৬ শতাংশ নম্বর পেয়ে তাঁর জেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করেন কাম্য।তারপর দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে শ্রীরাম কলেজে ভর্তি হন তিনি। আর এই সময় থেকেই স্নাতকের পড়াশোনার পাশাপাশি তিনি ঠিক করেন যে ইউপিএসসি পরীক্ষা দেবেন আর সেই জন্য মন দিয়ে এই পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন তিনি।

অন্য বহু ছাত্র-ছাত্রী একাধিকবার পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেন না UPSC পরীক্ষায়। সেখানে ওড়িশার কাম্য মিশ্র মাত্র একবার পরীক্ষা দিয়েই, বলা ভাল প্রথমবার পরীক্ষা (IPS Success Story) দিয়েই এই কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করেন। উত্তীর্ণ হন UPSC। ২০১৯ সালে এই পরীক্ষায় উত্তীর্ন হয়ে সারা দেশের মধ্যে ১৭২ র‍্যাঙ্ক অর্জন করেন।

মাত্র ২২ বছর বয়সেই তিনি UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। আর তারপরই সফল IPS হয়ে ওঠেন কাম্য মিশ্র। প্রথমে তাঁকে হিমাচল প্রদেশের ক্যাডারে নিযুক্ত হন কাম্য (Kamyaa Mishra), তারপর তাঁকে পাঠান হয় বিহার ক্যাডারে। ২০২১ সালে বিহার ক্যাডারেরই অবধীশ সরোজ নামের আরেক আইপিএস (IPS Success Story) অফিসারকে বিবাহ করেন কাম্য মিশ্র। উদয়পুরে তাঁদের বিবাহ সম্পন্ন হয়। এ প্রসঙ্গে উল্লেখ্য যে অবধীশ আইআইটি বম্বে থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করলেও UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফল IPS হয়ে উঠেছেন। আর দুই IPS এরপরে গাঁটছড়া বাঁধেন।

এর আগে একুশ বছর বয়সে UPSC পরীক্ষায় পাশ করে নজির গড়েছিলেন IAS আনসার শেখ। ২০১৬ সালে তিনি পরীক্ষা দিয়েছিলেন আর প্রথম পরীক্ষাতেই উত্তীর্ণ হন UPSC। পুরুষ প্রার্থীদের মধ্যে দেশের কনিষ্ঠতম IAS অফিসার হিসেবে নাম উঠে আসে আনসার শেখের। অন্যদিকে মহিলা প্রার্থী হিসেবে মাত্র ২২ বছরেই ব্যতিক্রমী নজির গড়েছেন কাম্য মিশ্র।

আরও পড়ুন: IAS Success Story: বাবা অটো চালাতেন, সংসারে অভাব- প্রবল কষ্ট পেরিয়েও একুশেই IAS আনসার শেখ

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget