এক্সপ্লোর

UGC NET Result 2024: জুনের NET দিয়েছিলেন ? প্রকাশ্যে ফলাফল, কীভাবে জানবেন আপনার স্কোর ?

UGC NET: সারা দেশজুড়ে নানাবিধ বিষয়ের উপর জুনিয়র রিসার্চ ফেলোশিপ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ ও পিএইচডিতে ভর্তির নির্ণায়ক পরীক্ষা হিসেবে আয়োজিত হয় ইউজিসি নেট (UGC NET Results 2024)।

UGC NET Results: ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবারে ইউজিসি নেটের জুন সার্কলের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা এখন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই তাদের ফলাফল দেখতে পারবেন এবং নিজেদের স্কোরকার্ডও (UGC NET Results 2024) ডাউনলোড করতে পারবেন, দেখা যাবে কাট অফ নম্বরও। এই ফলাফল পরীক্ষা করতে প্রার্থীদের প্রয়োজনীয় কিছু নথি সাবমিট করতে হবে ওয়েবসাইটে আর তারপরেই নতুন উইন্ডোতে স্কোরকার্ড দেখা যাবে। কীভাবে ডাউনলোড করবেন স্কোরকার্ড, দেখে নিন সম্পূর্ণ পদ্ধতি।

সারা দেশজুড়ে নানাবিধ বিষয়ের উপর জুনিয়র রিসার্চ ফেলোশিপ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ ও পিএইচডিতে ভর্তির নির্ণায়ক পরীক্ষা হিসেবে আয়োজিত হয় ইউজিসি নেট (UGC NET Results 2024)। বছরে মোট দুবার করে হয় এই পরীক্ষা। একবার জুন মাসে, আর বছরের শেষ পরীক্ষা হয় ডিসেম্বরে। লক্ষাধিক পরীক্ষার্থী ২০২৪-এর জুন মাসের নেটে বসেছিলেন এবং তাদের ফলাফলের জন্য অপেক্ষার দিন এবার শেষ।

কবে হয়েছিল এই পরীক্ষা

এবারের জুন মাসের নেট যথাসময়ে আয়োজিত হয়নি নানা কারণে। প্রথমে স্থগিত করে দেওয়া হয় এই পরীক্ষা, পরে ফের আয়োজিত হয় অগাস্ট ও সেপ্টেম্বর মাস জুড়ে। বিগত ২১, ২২, ২৩, ২৭, ২৮, ২৯, ৩০ অগাস্ট এবং ২, ৩, ৪, ৫ সেপ্টেম্বর তারিখে আয়োজিত হয়েছিল ইউজিসি নেট। বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে লক্ষাধিক পরীক্ষার্থী এতে অংশ নিয়েছিলেন। মট দুটি শিফটে আয়োজিত হয়েছিল এই পরীক্ষা। প্রথম শিফট ছিল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট ছিল বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সিবিটি মোডে আয়োজিত হয়েছিল পরীক্ষা

এই পরীক্ষাটি আয়োজিত হয়েছিল কম্পিউটার বেসড মোডে। পরীক্ষার কয়েকদিন পরেই প্রার্থীদের জন্য প্রভিশনাল আনসার কী-ও প্রকাশ করা হয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সির (UGC NET Results 2024) পক্ষ থেকে। এখন চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। আরও বিস্তারিত জানার জন্য প্রার্থীদের যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।

কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল

ugcnet.nta.ac.in, ugcnet.ntaonline.in এবং nta.ac.in এই তিনটি ওয়েবসাইটেই দেখা যাবে ইউজিসি নেট ২০২৪-এর ফলাফল।

কীভাবে চেক করবেন ফলাফল

প্রথমেই নেট প্রার্থীদের উপরোক্ত তিনটি ওয়েবসাটের মধ্যে কোনো একটিতে যেতে হবে।

তারপর সেই ওয়েবসাইটের হোম পেজেই দেখা যাবে ফলাফলের লিঙ্ক ট্যাব। সেখানে ক্লিক করতে হবে।

এরপরে প্রার্থীর রোল নম্বর, জন্ম তারিখ ও অন্যান্য তথ্য বসিয়ে সাবমিট করলে অন্য একটি উইন্ডো খুলে যাবে।

এখানে দেখা যাবে প্রার্থীর স্কোরকার্ড। নিজের ফলাফল দেখতে পাবেন প্রার্থীরা।

তারপর প্রার্থীরা এই স্কোরকার্ড এখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন।

কেউ চাইলে এই রেজাল্টের একটা প্রিন্ট আউট হার্ডকপি সঙ্গে নিয়ে রাখতে পারেন।

আরও পড়ুন: ITBP Recruitment 2024: নিয়োগ হবে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে, কোন কোন পদে চাকরির সুযোগ রয়েছে?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget