এক্সপ্লোর

UPSC Prelims Result 2026: UPSC Prelims- এর ফল প্রকাশ, কীভাবে দেখবেন রেজাল্ট ?

UPSC Prelims Result 2026: ৯৩৩টি শূন্যপদের জন্য ৮ লক্ষ ১৯ হাজার ৩৭২ জন পরীক্ষা দিয়েছিলেন। এই বিপুল সংখ্যক পরীক্ষার্থী নিজেদের নথিভুক্ত করেছিলেন ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমস পরীক্ষা দেওয়ার জন্য।

UPSC Prelims Result 2026: ইউপিএসসি- র (Union Public Service Commission) আওতাধীন সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারির (Civil Services Preliminary Examination) ফল প্রকাশিত হয়েছে। অফিশিয়াল ওয়েবসাইটে রেজাল্ট (CSE Prelims) প্রকাশ করেছে ইউপিএসসি (UPSC) কর্তৃপক্ষ। চলতি বছর ২৪ মে এই পরীক্ষা হয়েছিল। ৯৩৩টি শূন্যপদের জন্য ৮ লক্ষ ১৯ হাজার ৩৭২ জন পরীক্ষা দিয়েছিলেন। এই বিপুল সংখ্যক পরীক্ষার্থী নিজেদের নথিভুক্ত করেছিলেন ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমস পরীক্ষা দেওয়ার জন্য। upsc.gov.in - এই ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে। 

কীভাবে রেজাল্ট দেখবেন আপনি 

  • প্রথমে ইউপিএসসি- র অফিশিয়াল ওয়েবসাইট upsc.gov.in - এ ঢুকতে হবে আপনাকে। 
  • এবার হোমপেজে থাকা 'Civil Services (Preliminary) Examination 2026 Result' - এই লিঙ্কে ক্লিক করতে হবে। 
  • এরপর PDF ফরম্যাটে থাকা রেজাল্ট ডাউনলোড করতে হবে যেখানে কোয়ালিফাই করা পরীক্ষার্থীদের রোল নম্বর রয়েছে। 
  • এবার ওই PDF খুলতে হবে এবং Ctrl + F - এর সাহায্যে নিজের রোল নম্বর দিয়ে সার্চ করে দেখে নিতে হবে আপনি কোয়ালিফাই করেছেন কিনা। যদি এই তালিকায় আপনার রোল নম্বর থাকে তাহলে বুঝতে হবে আপনি Civil Services (Main) Examination 2026 - এর জন্য কোয়ালিফাই করেছেন। পরবর্তী প্রয়োজনের জন্য ওই PDF ডাউনলোড করে সেভ করে রাখতে পারেন। 

দুটো শিফটে পরীক্ষা হয়েছিল। OMR বেসড ফরম্যাটে পরীক্ষা নেওয়া হয়েছিল। General Studies Paper I - এর পরীক্ষা হয়েছিল সকাল ৯টা ৩০ মিনিট থেকে অর্থাৎ প্রথম শিফটে। আর Civil Services Aptitude Test (CSAT) Paper II - এর পরীক্ষা হয়েছিল দুপুরে অর্থাৎ দ্বিতীয় শিফটে। মোট ৮৩টি শহরে হয়েছিল এই পরীক্ষা। আর মোট পরীক্ষার সেন্টার ছিল ২০৭২টি। ২৪ মে পরীক্ষার মাত্র চারদিন পরে ২৮ মে প্রথমবার 'অ্যানসার কি' প্রকাশিত হয়েছিল। এতদিন পর্যন্ত ইউপিএসসি কর্তৃপক্ষ ফাইনাল রেজাল্ট প্রকাশের পরেই অ্যানসার কি প্রকাশ করত। আর সেটাই সিভিল সার্ভিসেস এক্সামিনেশন প্রিলিমসের প্রায় এক বছর পর। প্রভিশনাল অ্যানসার কি- তে ১০০টি প্রশ্নের মধ্যে একটি বাদ পড়েছিল। 

গত বছর, অর্থাৎ ২০২৫ সালে ইউপিএসসি সিভিল সার্ভিসেস প্রিলিমস পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল ১১ জুন এবং পরীক্ষা হয়েছিল ২৫ মে। তার আগের বছর অর্থাৎ ২০২৪ সালে ইউপিএসসি সিভিল সার্ভিসেস প্রিলিমস পরীক্ষা হয়েছিল ১৬ জুন এবং রেজাল্ট বেরিয়েছিল ১ জুলাই। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমসের নম্বর ফাইনাল রেজাল্টে যোগ হবে না। এটি মেন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একটি কোয়ালিফায়িং পরীক্ষা মাত্র। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget