এক্সপ্লোর

WB 12th Result: উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় সব জেলাকে টক্কর দিল কোন জেলা? কলকাতা কত স্থানে?

WB HS Result Live: অন্যান্য বছরের মতো এবারও wb12.abplive.com-এ লগ ইন করে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল জানতে পারবেন। wb12.abplive.com-এ  ফল দেখার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে যেতে হবে। 

কলকাতা: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২৫-র ফলাফল। পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। গত ৩ মার্চ শুরু হয়েছিল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ হয় ১৮ মার্চ।  উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, দুপুর সাড়ে ১২টায় সংসদের অফিস থেকে সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করে। 

তবে এবছর মেধাতালিকায় সব জেলাকে টেক্কা হুগলির। উচ্চ মাধ্যমিকের প্রথম দশে এ বছর হুগলি থেকে সবচেয়ে বেশি পড়ুয়া। আছে ১৪ জন। কলকাতার চার জন প্রথম দশে রয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে ৪, কলকাতা থেকে ৪ জন মেধাতালিকায়।

এক নজরে কোন কোন জেলা থেকে র‍াঙ্ক হোল্ডার সবথেকে বেশি? 

হুগলি- ১৪ জন
দক্ষিণ ২৪ পরগনা- ৭ জন 
পূর্ব বর্ধমান- ৭ জন
কোচবিহার - ৬ জন
বাঁকুড়া, বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর- ৫ জন
উত্তর ২৪ পরগনা- ৪ জন
কলকাতা- ৪ জন
পশ্চিম মেদিনীপুর- ৩ জন
আলিপুরদুয়ার এবং মুর্শিদাবাদ- ২ জন
অন্যান্য জেলা থেকে- ১ জন 

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বলা হয়েছে, কোভিডের সময়ের তিন বছর বাদ দিলে গত ১০ বছরে সেরা ফলাফল হয়েছে এ বছর। উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের রূপায়ণ পাল। সে পেয়েছে ৪৯৭, শতাংশের হিসাবে ৯৯.৪। দ্বিতীয় হয়েছে তুষার দেবনাথ। সে কোচবিহারের বাসিন্দা। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় অষ্টম স্থানে পাঠভবনের ছাত্র তথাগত রায়। কলকাতায় প্রথম স্থানাধিকারী। 

উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে রয়েছে ৭২ জন। তাদের মধ্যে কলকাতার স্কুল থেকে চার জন রয়েছে। পাঠভবন স্কুলের তথাগত রায় অষ্টম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৯০। পর্ণশ্রীর বেহালা হাই স্কুলের অঙ্কিত চক্রবর্তীও অষ্টম স্থানে রয়েছে, পেয়েছে ৪৯০। টাকি হাউস মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ়ের সৌনক বন্দ্যোপাধ্যায় এবং বেথুন কলেজিয়েট স্কুলের সৃজিতা দত্ত নবম স্থানে রয়েছে। তাদের প্রাপ্ত নম্বর ৪৮৯। 

উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৩ ছাত্র। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়া অনীশ বাড়ুই এবং অনীক বাড়ুই দুই ভাই একই নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে। 

বিজ্ঞপ্তিতে সংসদ জানিয়েছে, বুধবার দুপুর ২টো থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে ও মোবাইল অ্যাপে ফলাফল দেখা যাবে। রেজাল্টও ডাউনলোড করা যাবে। মার্কশিট পাওয়া যাবে ৮ মে অর্থাৎ বৃহস্পতিবার। ৮ মে সকাল ১০টা থেকে রাজ্যের নানান প্রান্তের ৫৫টি বিতরণকেন্দ্র থেকে স্কুলের প্রতিনিধিদের কাছে মার্কশিট এবং শংসাপত্র বিলি শুরু হবে।

পরীক্ষার্থীরা বুধবারই দুপুর ২টো থেকে শিক্ষা সংসদের ওয়েবসাইট www.result.wb.gov.in। অন্যান্য বছরের মতো এবারও wb12.abplive.com-এ লগ ইন করে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল জানতে পারবেন। wb12.abplive.com-এ  ফল দেখার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে যেতে হবে।        

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?

ভিডিও

Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী | ABP Ananda Live
Sebaashray News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে একের পর এক বেনিয়ম! মাটিতে পড়ে চেস্ট এক্স রে-র প্লেট।
Suvendu Adhikari: রামনগরের নিহত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর | ABP Ananda lIve
BJP Goverment: সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর কুরুচিকর পোস্টের অভিযোগ। বারুইপুর থেকে গ্রেফতার ১
Hooghly News: হুগলির চণ্ডীতলায় দুর্ঘটনার হাড় হিম করা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget