এক্সপ্লোর

Madhyamik Examination: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সময় পরিবর্তন, কখন শুরু পরীক্ষা?

Madhyamik and HS Exam 2024: আগামী মাসে শুরু মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। এদিন পর্ষদ-সংসদের সঙ্গে বৈঠকের পর সময় পরিবর্তনের বিষয়ে জানানো হয়েছে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: মাধ্যমিক (Madhyamik Exam) ও উচ্চমাধ্যমিক (HS Exam) পরীক্ষার সময় পরিবর্তন। মাধ্যমিক পরীক্ষার সময় এগোল ২ ঘণ্টা। উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগোল ২ ঘণ্টা ১৫ মিনিট। সকাল ১১.৪৫ মিনিটের বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু সকাল ৯.৪৫ মিনিটে। উচ্চমাধ্যমিক শুরু বেলা ১২টার পরিবর্তে সকাল ৯.৪৫ মিনিটে। তবে অপরিবর্তিত থাকছে পরীক্ষার দিন। সূত্রের খবর, নবান্নে রাজ্য প্রশাসন ও পর্ষদ-সংসদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।                 

পরীক্ষার সময় পরিবর্তন: আগামী মাসেই শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। ২ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার থেকে শুরু হচ্ছে পরীক্ষা। চলবে টানা ১০ দিন। ১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার শেষ হবে পরীক্ষা। অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। দুই পরীক্ষার সময় পরিবর্তনের কথা ঘোষণা করল সংশ্লিষ্ট বোর্ড। জানানো হয়েছে, সময় খানিকটা এগিয়ে আনা হচ্ছে। তবে পরীক্ষা সূচি থাকছে অপরিবর্তিত। অর্থাৎ, সূচি অনুযায়ী যেদিন যে পরীক্ষা হওয়ার কথা সেটাই হবে। শুধুমাত্র সংশ্লিষ্ট পরীক্ষার সময় পরিবর্তন হচ্ছে।                

গত কয়েক বছর ধরে প্রশ্ন ফাঁসের অভিযোগ এসেছে সামনে। পরপর কয়েকবছর ধরেই এই প্রশ্নফাঁসের ঘটনা কার্যত আঙুল তুলে দিয়েছে ব্যবস্থার দিকে। যা নিয়ে এবার কড়া বোর্ড। প্রশ্ন ফাঁস রুখতে ইতিমধ্যেই নেওয়া হয়েছে কড়া পদক্ষেপও। এই পদ্ধতিতে কোনও প্রশ্নপত্রের ছবি পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরোলেই সংশ্লিষ্ট প্রশ্নপত্রটি কোন পরীক্ষার্থীর তা ধরে ফেলা যাবে। আগেই  জেলার শতাধিক স্কুলের প্রধান শিক্ষক এবং পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। প্রতিটি প্রশ্নপত্রে একটি করে ‘স্বতন্ত্র কোড’ থাকবে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে। প্রশ্নপত্র ফাঁস হলেই ওই ইউনিক কোড দেখে পরীক্ষার্থীকে শনাক্ত করা সম্ভব হবে। পরীক্ষা চলাকালীন নজরদারি চলবে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। এমনকী পরীক্ষা কেন্দ্রের ভিতরে সিভিক ভলেন্টিয়ারদের ঢোকার ক্ষেত্রেও রয়েছে নিষেকধাজ্ঞা।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Mamata Banerjee: শীতের সকালে বিশেষ উপলব্ধি, সোশ্যাল মিডিয়ায় আবেগ উজাড় করে দিলেন মুখ্যমন্ত্রী

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা

ভিডিও

Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো
Durga Puja 2026: আনন্দ সর্বজনীন পুরস্কার পেল কলকাতার ২০টি পুজো
Durga Puja 2026 | আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ, কে পেল জেলার সেরা পুজোর শিরোপা? দেখে নিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget