এক্সপ্লোর

WB Summer Vacation: এগিয়ে আনা হল গরমের ছুটি, নোটিস জারি স্কুল শিক্ষা দফতরের

School Summer Vacation: আরও এগিয়ে ২২ এপ্রিল থেকে গরমের ছুটি পড়তে চলেছে রাজ্যের সরকারি স্কুলে

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। কোথাও কোথাও পারদ ৪০ ডিগ্রি পার। তাই এবার আরও এগিয়ে আনা হল গরমের ছুটি (WB Summer Vacation)। আগামী ২২ এপ্রিল থেকে গরমের ছুটি পড়ছে রাজ্য সরকারি স্কুলে। নোটিস দিয়ে জানিয়ে দিল স্কুল শিক্ষা দফতর (West Bengal School Education Department)। 

এগিয়ে আনা হল গরমের ছুটি: গরমে পুড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। একই অবস্থা পশ্চিমের জেলাগুলিতেও। এই আবহে গরমের ছুটি এগিয়ে আনার কথা আগেই শোনা গিয়েছিল। এবার তাতে পড়ল সিলমোহর। এদিন নির্দেশিকা জারি করে স্কুল শিক্ষা দফতর উল্লেখ করেছে, তাপপ্রবাহের পরিস্থিতিতে রাজ্য সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার ২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে গরমের ছুটি। যদিও এই তালিকায় নেই দার্জিলিং এবং কালিম্পঙের স্কুলগুলি। স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, সংশ্লিষ্ট দুই জেলার জন্য পূর্ববর্তী সময়সূচি থাকবে।

সরকারি এবং সরকারি অনুদান প্রাপ্ত স্কুলগুলিতে প্রতি বছর ৯ মে থেকে ২০ মে অবধি গরমের ছুটি থাকে। তবে এবার সেই সিদ্ধান্তে বদল আনা হয়েছে। শিক্ষা দফতর জানিয়েছে, এই সময় পর্বে বিশেষ কোনও প্রয়োজন ছাড়া ছুটি কার্যকর হবে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্যও। তবে লোকসভা নির্বাচনের জন্য এই নিয়মের পরিবর্তন হতে পারে তাও স্পষ্ট করে দিয়েছে স্কুল শিক্ষা দফতর। তবে গরমের ছুটি এগিয়ে আনার জন্য পড়ুয়াদের পড়াশোনায় যেন ক্ষতি না হয় তাও সুনিশ্চিত করতে বলা হয়েছে স্কুলগুলিকে। ওই নির্দেশিকায় স্কুল শিক্ষা দফতর বলেছে, স্কুল খোলার পর সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত ক্লাসের বন্দোবস্ত করতে হবে।  

এর আগে ভোটের জন্য গরমের ছুটি এগিয়ে আনার ঘোষণা করে হয়েছিল। গত ১ এপ্রিল বিজ্ঞপ্তি জারি করে ছুটির দিন ঘোষণা করেছিল মধ্য়শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাতে বলা হয়েছিল ৬ মে থেকে ২ জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে। আগামীকাল নির্বাচন রয়েছে কোচবি়হার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। সেই কথা মাখায় রেখে আগেই ৩টি জেলার সরকারি স্কুলগুলিতে ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল ছুটি ঘোষণা করা হয়। একইভাবে ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচনের জন্য় ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল ছুটি দেওয়া হয়েছিল দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি স্কুলগুলিতে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Summer Vacation in School: একদিকে ভোট! সঙ্গী তাপপ্রবাহ! বাংলার স্কুলে এগোচ্ছে গরমের ছুটি

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget