এক্সপ্লোর

WB Election : ৩০০০ তৃণমূল কর্মী আটক ! এই মামলায় কী নির্দেশ কলকাতা হাইকোর্টের ?

West Bengal Election 2026 : ৩০০০ তৃণমূল কর্মী আটক মামলায় নয়া মোড়! প্রিভেন্টিভ ডিটেনশন-এর নির্দেশিকা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।

কলকাতা: ৩০০০ তৃণমূল কর্মী আটক মামলায় নয়া মোড়! যেহেতু প্রিভেন্টিভ ডিটেনশন-এর নির্দেশিকা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন, তাই কয়েকটি নিয়ম মেনেই এই মামলার নিস্পত্তি করা হয়েছে। তাই কলকাতা হাইকোর্ট এই মামলা নিয়ে আলাদা করে কোনও নির্দেশিকা দেয় নি। তবে নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত পর্যবেক্ষক সহ সকল আধিকারিক নির্বাচনে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে, রাজনৈতিক বা অন্য কোনও ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই পালন করবেন, ৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় আশাপ্রকাশ করেছে হাইকোর্ট। 

কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন যে, নির্বাচন কমিশন আদালতের নির্দেশ মানছে না। এই অভিযোগের ভিত্তিতে শুনানি হলেও রায় দান স্থগিত ছিল। কিন্তু মঙ্গলবার সবকিছু বিবেচনা করার পর কলকাতা হাইকোর্ট জানিয়েছে, 'নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত পর্যবেক্ষক সহ সকল আধিকারিক নির্বাচনে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।' ৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় আশাপ্রকাশ হাইকোর্টের। 

ঠিক কী নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ?

'নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত পর্যবেক্ষক সহ সকল আধিকারিক নির্বাচনে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।' 'সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে, রাজনৈতিক বা অন্য কোনও ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই পালন করবেন', 'রাজ্যের সকল নাগরিকের স্বার্থে কাল নির্বাচন যেন সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।' 'ভোটাররা যেন কোনও ভয়-ভীতি ছাড়াই স্বাধীনভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হন।' 'একান্ত অপরিহার্য না হলে কোনও ব্যক্তিকে সতর্কতামূলক ভাবে আটক বা গ্রেফতারের মতো পদক্ষেপ গ্রহণ করবে না পুলিশ।' 'সেক্ষেত্রেও যথাযথ আইন মেনে কাজ করবেন পুলিশ।' 'ভারতের সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে নাগরিকদের স্বাধীনতার মৌলিক অধিকারের অপরিসীম গুরুত্ব রয়েছে', 'নাগরিকদের স্বাধীনতার মৌলিক অধিকারের অপরিসীম গুরুত্ব সবসময় মনে রাখা উচিত।'

প্রিভেন্টিভ ডিটেনশন বা প্রতিরোধমূলক আটক-এর যে নির্দেশ নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছিল, তার মধ্যে ২ টি নির্দেশিকা কমিশন প্রত্যাহার করে নিয়েছে। তাই এই নিয়ে আলাদা করে কলকাতা হাইকোর্ট কোনও নির্দেশিকা দেয়নি। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি পর্যবেক্ষণ করেছেন বিচাপতিরা। যাতে অবাধ নির্বিঘ্নে ও স্বাধীনভাবে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই বিষয়েই কিছু নির্দেশ দিয়েছেন তাঁরা। পাশাপাশি ৩০০০ তৃণমূল কর্মীর আটক নিয়ে হাইকোর্ট মনে করে যে, যেহেতু নির্বাচন কমিশন আটক বা গ্রেফতারের নির্দেশ প্রত্যাহার করেছে, তাই পুলিশ এই ধরণের পদক্ষেপ গ্রহণ করবে না। 

সেরা শিরোনাম

News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
Punjab Assembly Elections 2027: পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট
পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget