এক্সপ্লোর

TMC News: ‘EVM-এ ৭০% চার্জ থাকলে বুঝতে হবে…’ তৃণমূলের কাউন্টিং এজেন্টদের সতর্ক করলেন অভিষেক, কত আসন পাবে দল? বললেন…

Abhishek Banerjee: কাউন্টিং এজেন্টদের আশ্বাস জোগালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটগণনার দিন কী কী মাথায় রাখতে হবে, বোঝালেন।

কলকাতা: ভোটগণনার আগে তৃণমূলের কাউন্টিং এজেন্টদের কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একেবারে ভোরবেলা গণনাকেন্দ্রে পৌঁছে যাওয়ার নির্দেশ দিলেন তিনি। EVM-এ কড়া নজর রাখার পাশাপাশি, পোস্টাল ব্যালটকেও গুরুত্ব দিয়ে দেখতে বললেন তিনি। তৃণমূল ২০০-র বেশি আসনে জিতে ক্ষমতায় ফিরতে চলেছে বলে যেখানে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে অভিষেক জানান, ২১৫-র বেশি আসনে জয়ী হবে তৃণমূল। (Abhishek Banerjee)

সোমবার বিধানসভা নির্বাচনের ফলঘোষণা। তার আগে শনিবার কালীঘাটে কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন তৃণমূল নেতৃত্ব। মমতা এবং অভিষেক, দু'জনই বার্তা দেন দলীয় কর্মীদের। জানান, দলের নির্দেশ না পাওয়া পর্যন্ত গণনাকেন্দ্র ছাড়া চলবে না। একেবারে সামনের সারিতে গিয়ে বসতে হবে, যাতে কেউ সরাতে না পারে। কারও দেওয়া খাবার না খেয়ে, বাড়ি থেকে খাবার নিয়ে যেতে হবে। (TMC News)

আরও পড়ুন: ভোটে মার খেয়ে থাকলে পুরস্কার মিলবে, ঘোষণা মমতার, বললেন, ‘বিজেপি ২০০-৩০০ ভোটে জিতছে দেখলে…’

এদিনের বৈঠকে প্রথমে বক্তৃতা করেন মমতা। পরে নির্দেশ দেন অভিষেক। তিনি জানান, সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত গণনাকেন্দ্র থেকে বেরনো যাবে না। কোথাও এজেন্ট বসতে না দিলে, সঙ্গে সঙ্গে দলকে জানাতে হবে বিষয়টি। সংশ্লিষ্ট এলাকার প্রার্থী পৌঁছে যাবেন। প্রয়োজনে ব্য়বস্থা নেবে দল। পোস্টাল ব্যালট গণনার উপর কড়া নজর রাখতে বলেছেন অভিষেক। যেখানে বিজেপি-র সঙ্গে জয়ের ব্য়বধান কম হবে, পুনরায় গণনার আবেদন জানাতেও নির্দেশ দিয়েছেন। 

আরও পড়ুন: নির্বিঘ্নে ভোটগণনায় অতিরিক্ত অবজার্ভার নিয়োগ, কোথায়, কে মোতায়েন থাকবেন, জানাল নির্বাচন কমিশন

EVM নিয়ে বিশেষ ভাবে সতর্ক করেন অভিষেক। কাউন্টিং এজেন্টদের তিনি জানান, একেবারে সামনের সারিতে বসতে হবে। দেখতে হবে তারিখ ধরে EVM খোলার বিষয়টি। যদি দেখা যায় কোনও EVM-এর ব্য়াটারির চার্জ রয়েছে ৭০ শতাংশ, তাহলে বুঝতে হবে ওই মেশিন নতুন। সেক্ষেত্রে ভিভিপ্যাট গণনার দাবি তুলতে হবে। অভিষেককে বলতে শোনা যায়, "৪মে পর্যন্তই ধমকানি-চমকানি। ২০১৫-র বেশি আসনে জিতে ক্ষমতায় ফিরছে তৃণমূল।"

এদিনের বৈঠকে দলের কর্মীদের মনোবল বাড়ান মমতাও। বুথফেরত সমীক্ষাকে গুরুত্ব দিতে নিষেধ করেন তিনি। মমতা দাবি করেন, শেয়ার বাজারকে চাঙ্গা রাখতেই বুথফেরত সমীক্ষা করা হয়। ২০২১ এবং ২০২৪ সালে বুথফেরত সমীক্ষা যে মেলেনি তাও স্মরণ করিয়ে দেন।। মমতা জানান, ২০০-র বেশি আসন নিয়ে তৃণমূলই ক্ষমতায় ফিরছে। কোথাও যদি বিজেপি ২০০-৩০০ ভোটে জিতছে বলে দেখা যায়, সেক্ষেত্রে পুনরায় গণনার দাবি জানাতে হবে। ভোর ভোর, সবার আগে গণনাকেন্দ্রে পৌঁছে যেতে নির্দেশ দেন তিনি কাউন্টিং এজেন্টদের। 

সেরা শিরোনাম

Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?

ভিডিও

Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Kunal Ghosh : ঋতব্রতর বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কুণাল, তার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Jadavpur BJP Attacks News: প্রতিবাদ করায় যাদবপুরে বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল
Nepal Flood News : নেপালে অলৌকিক উদ্ধার,৯দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার জলবিদ্যুৎ প্রকল্পের ২কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget