এক্সপ্লোর

Abhishek Banerjee : 'যদি ভোট কাটাকাটিতে বিজেপি জিতে যায়, তাহলে'... কেন বললেন অভিষেক?

তৃণমূল বিজেপি ভাঙতে জানে। বিজেপি কংগ্রেসকে ভাঙছে। বিজেপি অন্য রাজনৈতিক দলকে ভাঙছে।' আক্রমণ অভিষেকের।


ফরাক্কা : তাপমাত্রার পারদ চল্লিশ ছুঁইছুঁই। আর ভোটমুখী পশ্চিমবঙ্গে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি ঘিরে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। আক্রমণ, পাল্টা আক্রমণে পিছিয়ে নেই কেউ। শনিবার আল-আমান শিক্ষা মিশন গ্রাউন্ড থেকে ফরাক্কার জিগরি মোড় পর্যন্ত রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর গাড়ির উপর দাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশে ক্ষুরধার বক্তব্য রাখেন অভিষেক। বলেন, 'মুর্শিদাবাদ জেলাজুড়ে যে ভয়ঙ্কর খেলা চলছে, আপনারা দেখেছেন, এখানে বিজেপির ৩টে এজেন্সি কাজ করছে। এক, নির্বাচন কমিশন, গরিব মানুষের সংখ্য়ালঘু ভাইদের নাম কাটা ... দুই হচ্ছে, অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস ... আর, তিন হচ্ছে, মিম, ডিম, জুপ, ঝুপ অনেককিছু রয়েছে। ভোটের ঠিক ৫ দিন আগে বড় বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishak Banerjee ) ।                       

অভিষেক এদিন বলেন, 'তৃণমূল বিজেপি ভাঙতে জানে। বিজেপি কংগ্রেসকে ভাঙছে। বিজেপি অন্য রাজনৈতিক দলকে ভাঙছে। আর, বিজেপিকে টুকরো টুকরো করে ভাঙছে তৃণমূল'। ফারাক্কার রোড শো থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, 'যদি ভোট কাটাকাটিতে কেউ জিতে যায়, বিজেপি জিতে যায়, তাহলে কী হবে? যদি কংগ্রেসের প্রার্থী কোনওমতে জিতে বিজেপিতে চলে যায় কী করবে? ' মানুষকে সতর্ক করে দিয়ে অভিষেক বলেন, 'যারা এসে ভোট ভাগ করতে চাইছে, সব বিজেপির এজেন্ট। এদেরকে ভোট দেওয়া মানে সরাসরি বিজেপিকে ভোট দেওয়া  ... তৃণমূলের গত ৫ বছরে কোনও বিধানসভার বিধায়ক বিজেপি-তে যায়নি। বিজেপি ভেঙে আমরা তৃণমূলের নিয়ে এসেছি। '

বিজেপিকে কটাক্ষ করে অভিষেক আরও বলেন, 'বিজেপি অন্য় রাজনৈতিক দলকে ভাঙছে। তৃণমূল টুকরো টুকরো করে বিজেপিকে ভাঙছে। বিজেপি যে ভাষা বোঝে, সেই ভাষায় জবাব দিতে জানে।' 

এদিন অভিষেক  সংবিধান সংশোধনী বিল পাশ না-হওয়া নিয়েও বিজেপিকে কটাক্ষ করে। বলেন, ' মহিলা সংরক্ষণ বিল এটা না। মহিলা সংরক্ষণ বিল পাস হয়ে গেছে ২০২৩-এর সেপ্টেম্বর মাসে। এটা ডিলিমিটেশন বিল ছিল। তৃণমূল দেখিয়ে দিয়েছে, বিজেপি চাইলেও করতে পারবে না, সংবিধান আমরা পাল্টাতে দেব না। যারা গায়ের জোরে দেশভাগ করতে চেয়েছিল ডিলিমিটেশনের নাম করে, কালকে লোকসভায় মুখ থুবড়ে পড়েছে। ' 

এখন প্রস্তুত ভোটাররা । তৈরি দলগুলি । রেডি কেন্দ্রীয় বাহিনী । এবার দেখার ভোট কেমন হয় !                 


'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget