এক্সপ্লোর

Abhishek Banerjee : লক্ষ্মীর ভান্ডার, যুবসাথীর সঙ্গে রাজ্যের সব প্রবীণদের জন্য বড় ঘোষণা অভিষেকের !

যখন শাহ জোর গলায় ঘোষণা করলেন আগামী ৬ মে এ রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হবে, ঠিক তখনই বীরভূমের লাভপুরে অভিষেক বললেন, এবার বিজেপিকে ৫০-এর নীচে নামানোর লড়াই।  

কলকাতা : একদিকে যখন কলকাতার সাংবাদিক বৈঠক থেকে একের পর এক ইস্যুতে ক্ষুরধান নিশানা করে গেলেন অমিত শাহ, ঠিক তখনই লালমাটির দেশ বীরভূম থেকে কেন্দ্রকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। একদিকে যখন শাহ জোর গলায় ঘোষণা করলেন আগামী ৬ মে এ রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হবে, ঠিক তখনই বীরভূমের লাভপুরে অভিষেক বললেন, এবার বিজেপিকে ৫০-এর নীচে নামানোর লড়াই।  

বীরভূমের মানুষের কাছে ৫ প্রতিজ্ঞা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  বললেন, 'এবারের ভোট বিজেপিকে শিক্ষা দেওয়ার ভোট। সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধের জবাব দেওয়ার ভোট'। একদিকে যখন কলকাতা থেকে অমিত শাহ কলিঙ্গের পর বঙ্গজয়ের হুঙ্কার দিলেন, তখন অভিষেক বললেন, '১৫ রাজ্যে বিজেপি ক্ষমতায়, পারলে সবাইকে টাকা দিয়ে দেখাক'। 

অভিষেকের ৫ প্রতিজ্ঞা 

মহিলা মহলে তৃণমূল সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প 'লক্ষ্মীর ভাণ্ডার' নিয়েও বড় বার্তা দিলেন অভিষেক। বললেন, বিজেপি ৩ হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে বলেছে। ১৫ রাজ্যে বিজেপি ক্ষমতায়, পারলে সবাইকে টাকা দিয়ে দেখাক। অভিষেকের দাবি, বিজেপি চাইছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দিতে।  এ - কথা বলে, অভিষেক করলেন পাঁচ প্রতিজ্ঞা। প্রথম প্রতিজ্ঞা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার, দ্বিতীয় প্রতিজ্ঞা সকলের বাড়িতে নলবাহিত পরিশ্রুত জল, তৃতীয় প্রতিজ্ঞা দুয়ারে স্বাস্থ্য মডেল, 
চতুর্থ প্রতিজ্ঞা সব প্রবীনদের বার্ধক্য ভাতা, পঞ্চম প্রতিজ্ঞা সব আবেদনকারীকে পাকা বাড়ি। 

একগুচ্ছ প্রতিশ্রুতি

অভিষেক গ্যাসের দাম বৃদ্ধির উদাহরণ টেনে বললেন, মোদি সরকার কাড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিচ্ছে। বরং ফের একবার তৃণমূলকেই ক্ষমতায় আনার আর্জি জানিয়ে অভিষেক দিলেন একগুচ্ছ প্রতিশ্রুতি। বললেন, আরও নতুন পুরসভা ও নতুন জেলা হবে। 

অমিত বনাম মমতা

অন্যদিকে এদিন কলকাতায় অমিত শাহ বললেন, 'এবার পশ্চিমবঙ্গের ভোট ভয় থেকে মুক্তির ভোট। প্রাণের ভয় মুক্তি, স্বাধীনতা হারানোর ভয় থেকে মুক্তির ভোট। পশ্চিমবঙ্গে কৃত্রিম জনবিন্যাস পরিবর্তন থেকে মুক্তির ভোট। সংখ্যালঘু হয়ে যাওয়ার ভয় থেকে মুক্তির ভোট। মহিলাদের নিরাপত্তাহীনতা থেকে মুক্তির ভোট'। তিনি আরও বললেন, 'পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে স্বচ্ছতার সঙ্গে মেধার ভিত্তিতে চাকরি হবে। কেউ বেকার থাকবে না। ' পাল্টা এবারের ভোটকে পাণ্ডব বনাম কৌরবের লড়াই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে দুঃশাসন, কৌরভের দল বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী। এবার জনতা জনার্দন , কার কথায় আস্থা রাখে , সেটাই দেখার।                    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Purulia Shellac Industry GI Tag : মানভূমে 'নতুন ভোর', লাক্ষা শিল্প পেল GI স্বীকৃতি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ২: 'সেবাশ্রয়' নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ১: ৩ মাসও কাটল না, ৩ দলছুটকে দিয়েই শুরু বিজেপির তৃণমূলীকরণ?
21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget