এক্সপ্লোর

Adhir Chowdhury : বহু বছর পর ফের বিধানসভার ভোটে প্রার্থী অধীর চৌধুরী ! এবার লড়াই এই কেন্দ্র থেকে

আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, কয়েকদিনের মধ্যেই এআইসিসি  চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কংগ্রেস, খবর সূত্রের। 

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে হারেন দীর্ঘদিনের সাংসদ ও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর আসন,  অধীর চৌধুরীর দুর্গ হিসেবেই পরিচিত । সেখান থেকেই লোকসভা ভোটে হারেন তিনি তৃণমূলের ইউসূফ পাঠানের কাছে।  এবার সেই বিধানসভা কেন্দ্র থেকেই অধীর চৌধুরীকে প্রার্থী করতে চলেছে কংগ্রেস। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, কয়েকদিনের মধ্যেই এআইসিসি  চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কংগ্রেস, খবর সূত্রের। 

কিছুদিন আগেও তাঁকে প্রার্থী হচ্ছেন কি না প্রশ্ন করা হলে অধীর বলেন,  ভোটে লড়বেন কি না  সিদ্ধান্ত নেননি। বলেন, কংগ্রেস দল, সবাই একসঙ্গে লড়বে। তবে অধীর বলেন, ভোটে লড়ার বিষয়ে সিদ্ধান্ত নেননি। অবশেষে জানা যাচ্ছে, বিধানসভা ভোটে লড়বেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। এবার ঘোষণাটুকুই অপেক্ষা।

কীভাবে বহরমপুর হয়ে ওঠে অধীর গড়                

রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীনই  ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী । ১৯৯১ সালে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেবার তিনি জয় পাননি।  ১৯৯৬ সালে একই আসন থেকে বড় জয় পেয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী ।  তার পর আর অধীর চৌধুরীকে পেছন ফিরে তাকাতে হয়নি। বহরমপুর হয়ে ওঠে অধীর গড়। লোকসভা ভোটেও বারবার বহরমপুর বড় লিড দিয়েছে তাঁকে। তবে  গতবারের লোকসভা নির্বাচনে হার ছিল বিরাট ধাক্কা। তারপর ফের বিধানসভার লড়াইয়ে ফিরতে চলেছেন অধীর। 

২৫ বছর পর বহরমপুর হাত-ছাড়া হয় অধীরের                   

১৯৯৯ সাল থেকে বহরমপুরের সাংসদ ছিলেন অধীর চৌধুরী। ২০২৪ এর বিধানসভা ভোটেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন অধীর। কিন্তু ফলাফলে চমকে যায় গোটা বাংলা। ভিন রাজ্য থেকে আসে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হেরে যান তিনি।  ৮৫ হাজার ২২ ভোটের ব্যবধানে বহরমপুর গড় হাতছাড়া হয় অধীরের। ২৫ বছর পর বহরমপুর হাত-ছাড়া হয়। ফোটে ঘাস-ফুল। জয়ী হন ইউসুফ পাঠান।  এবছর বিধানসভা নির্বাচনে  কংগ্রেস ২৯৪ আসনে একাই লড়ছে। অন্য কোনও দলের সঙ্গে জোট করছে না। দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতাদের বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।  

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget