এক্সপ্লোর

অখিলেশ, মায়াবতীর মহাগঠবন্ধন ছাড়ল নিশাদ পার্টি, বৈঠক আদিত্যনাথের সঙ্গে, গোরক্ষপুরে প্রার্থীর নাম ঘোষণা সপা-র

লখনউ: উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি-রাষ্ট্রীয় লোকদল জোটে ধাক্কা। শরিক নিশাদ পার্টি জোট ছেড়ে বিজেপি শিবিরে পা বাড়িয়ে। মাত্র চারদিন আগেই নিশাদ পার্টি অখিলেশ, মায়াবতীর মহাগঠবন্ধনে সামিল হয়েছিল। গোরক্ষপুর কেন্দ্রের বর্তমান এমপি প্রবীণ নিশাদ ফের সেখানে মহাগঠবন্ধনের প্রার্থী হচ্ছেন বলে জল্পনাও চলছিল। কিন্তু শুক্রবার রাতে আচমকা দলের প্রধান, প্রবীণের বাবা সঞ্জয় নিশাদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন, জোটের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন। আজ গোরক্ষপুরে সমাজবাদী পার্টি রাম ভুয়াল নিশানকে জোটের প্রার্থী বলে ঘোষণা করেছে। কৌদিরাম বিধানসভা আসনের দুবারের বিধায়ক রাম ভুয়াল। ২০০৭ সালে বসপা নেত্রী মায়াবতীর সরকারে মত্স্যমন্ত্রী হয়েছিলেন। কানপুরে জোটপ্রার্থী হিসাবে রাম কুমারের নামও ঘোষণা করেছে সমাজবাদী পার্টি। প্রবীণ নিশাদ যোগী আদিত্যনাথের বহুবার জেতা গোরক্ষপুর লোকসভা কেন্দ্রে ২০১৮-র উপনির্বাচনে সমাজবাদী পার্টির টিকিটেই জিতেছিলেন। গতকাল রাতে নিশাদ পার্টির মিডিয়া প্রধান নিক্কি নিশাদ ওরফে রীতেশ নিশাদ ঘোষণা করেন, নিশাদ পার্টি আর সমাজবাদী পার্টির জোটে নেই। মহারাজগঞ্জ কেন্দ্র ঘিরে দুদলের বিরোধ হয়েছে। নিশাদ পার্টি নিজেদের প্রতীকে লড়তে চায়, কিন্তু রাজি নয় সমাজবাদী পার্টি। দলীয় কর্মীরা সমাজ পার্টির প্রতীকে লড়াইয়ে আগ্রহী নন, অনেকেই দল ছাড়ছেন। এই প্রেক্ষাপটে আমাদের জাতীয় সভাপতি সঞ্জয় নিশাদজি লখনউ গিয়েছেন, নিশাদ পার্টি আর জোটে নেই, এটা চূড়ান্ত হয়ে গিয়েছে। নিশাদ পার্টির এক নেতার দাবি, অখিলেশ কথা রাখেননি। ওরা পোস্টার, প্রচারপত্রে আমাদের নাম রাখেনি। দলের নেতা, কর্মীরা এতে হতাশ, বিরক্ত। সূত্রের খবর, নিশাদ পার্টি গোরক্ষপুর সহ আরও কয়েকটি আসনের জন্য বিজেপির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: সরকার বদলের পর বিজেপি কর্মীদের থেকে নেওয়া 'জরিমানা' ফেরত তৃণমূলের
সরকার বদলের পর বিজেপি কর্মীদের থেকে নেওয়া 'জরিমানা' ফেরত তৃণমূলের
Hooghly News: গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা !
গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা !
News Live:আদালত থেকে বেরনোর সময় মমতাকে ঘিরে উত্তেজনা, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে 'চোর চোর' স্লোগান
আদালত থেকে বেরনোর সময় মমতাকে ঘিরে উত্তেজনা, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে 'চোর চোর' স্লোগান
News Live Updates: গরু, মোষ-হত্যা নিয়ে একাধিক কড়া নির্দেশিকা রাজ্য সরকারের
গরু, মোষ-হত্যা নিয়ে একাধিক কড়া নির্দেশিকা রাজ্য সরকারের

ভিডিও

Chok Bhanga 6ta : কলকাতা-জেলা, কোথাও জব কার্ড কোথাও আধার-ভোটার কার্ড উদ্ধার | BJP | ABP Ananda
Suvendu Adhikari News: 'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP News: ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(১৫.০৫.২৬)।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.০৫.২৬)। বদলের বাংলায় খুলল আর জি কর ফাইলস, কথা রাখল বিজেপি সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
RG Kar News: 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
Suvendu Adhikari: RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
Suvendu Adhikari : 'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
Embed widget