এক্সপ্লোর

WB Election 2021: কেন তৃণমূলে ভোট নয়? ভোটারদের মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

গড়বেতার হেতোশোলের ২২৬ নম্বর বুথে উত্তেজনা। অভিযোগ, ভোট দিয়ে ফেরার পথে হামলা।

গড়বেতা: কেন তৃণমূলে ভোট নয়, এই প্রশ্ন তুলে গড়বেতা বিধানসভার হেতোশোলে ২২৬ নম্বর বুথের ভোটারদের মারধরের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে।

গড়বেতার হেতোশোলের ২২৬ নম্বর বুথে উত্তেজনা। অভিযোগ, ভোট দিয়ে ফেরার পথে হামলা। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের মারধরের অভিযোগ। কেন ভোট তাদের দেওয়া হয়নি, এই বলে মারধর। গড়বেতায় অভিযোগ ভোটারদের। অন্যদিকে, মেদিনীপুর সদর কেন্দ্রে বুথ জ্যাম, প্রতিবাদ করায় তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সমিত দাসের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূলের এজেন্টরা।

শালবনি বিধানসভা আসনের গড়বেতা ৩ নম্বরে ভেলাইয়া গ্রামে   ভোটের খবর করতে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দ। গাড়িতে ভাঙচুর। জখম হয়েছেন এবিপি আনন্দর কয়েকজন। ঘটনার সূত্রপাত শালবনির সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভ ঘিরে। ভেলাইয়া গ্রামের একটি বুথে যান সংযুক্ত মোর্চার প্রার্থী সুশান্ত ঘোষ। বুথ থেকে  সুশান্ত ঘোষ বেরোনোর পরই তাঁকে ঘিরে বিক্ষোভ  শুরু হয়।  বিক্ষোভকারীরা তৃণমূল কর্মী-সমর্থক বলে অভিযোগ। তাঁর গাড়িতে হামলা চলে। বুথের ভেতরে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যেখানে বিক্ষোভের ঘটনা ঘটে, সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন না। বিক্ষোভের মুখে সুশান্ত ঘোষকে তাঁর নিরাপত্তা কর্মীরা বের করে নিয়ে যান। এরপরই এবিপি আনন্দর গাড়িতেও ভাঙচুর চালানো হয়। ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় এবিপি আনন্দর কয়েকজন জখম হয়েছেন। এরপরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়।

উল্লেখ্য,  কেউদি জামবনি গ্রামে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তাঁকে কঙ্কালকাণ্ডের নায়ক বলেও কটাক্ষ করা হয় বলে অভিযোগ। শালবনি বিধানসভার গড়বেতা ৩ নম্বর ব্লকের ২০টি বুথে সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন সংযুক্ত মোর্চার প্রার্থী।  তাঁদের এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বাম প্রার্থী। এজেন্ট বসানোকে কেন্দ্র করে শালবনির শুইমাদহ প্রাথমিক স্কুলে তৃণমূল এজেন্টদের সঙ্গে বচসাও বাধে তাঁর।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget