এক্সপ্লোর

Amit Shah : 'দিদি, টাটা গুড বাই'...সরাসরি চ্যালেঞ্জ ! শাহর নেতৃত্বে দ্বিতীয় দফার জন্য কী পরিকল্পনা BJP-র ?

বিজেপি সূত্রে খবর, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, কলকাতা উত্তর শহরতলি, যাদবপুর-সহ পাঁচটি সাংগঠনিক জেলার পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন শাহ।  


কলকাতা : মঙ্গলবার রাতে নিউটাউনের একটি হোটেলে  কলকাতা ও শহরতলির ৫টি সাংগঠনিক জেলার পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ ( Amit Shah )। রাত পোহালেই প্রথম দফার নির্বাচন (West Bengal Election 2026) । এই অবস্থায় অমিত শাহের টার্গেটে দ্বিতীয় দফা! বিজেপি সূত্রে খবর, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, কলকাতা উত্তর শহরতলি, যাদবপুর-সহ পাঁচটি সাংগঠনিক জেলার পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন শাহ।  
 
 ঘণ্টার বৈঠকে আসনভিত্তিক রুট ম্যাপ তৈরি

মঙ্গলবার রাত ৮ নাগাদ বৈঠক শুরু হয়। চলে মধ্যরাত পর্যন্ত। বিজেপি সূত্রের খবর, দ্বিতীয় দফার কেন্দ্রগুলির বর্তমান সাংগঠনিক পরিস্থিতি । কী কী প্রতিকূলতা রয়েছে, স্থানীয় স্তরে প্রধান ইস্যুগুলি সম্পর্কে জানতে চান অমিত শাহ। সূত্রের খবর, প্রায় ৪ ঘণ্টার বৈঠকে আসনভিত্তিক রুট ম্যাপ তৈরি হয়।  

 অমিত শাহ আপাতত পশ্চিমবঙ্গেই 

২৭ এপ্রিল শেষ হচ্ছে দ্বিতীয় দফার ভোটের প্রচার। সূত্রের খবর, ততদিন পর্যন্ত রাজ্যেই থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবারের বৈঠকে পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল এবং কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবও উপস্থিত ছিলেন। 
অমিতের চ্যালেঞ্জ 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটের ফলাফল নিয়ে এখন থেকেই প্রত্যয়ী। বুধবার জনসভা থেকে রীতিমতো হুঙ্কারের সুরে অমিত শাহ বলেন, '৪ মে সকালে গণনা শুরু হবে। ৮ টায় ব্য়ালট বক্স খোলা শুরু হবে। ৯টায় প্রথম রাউন্ড। ১০টায় দ্বিতীয় রাউন্ড। ১টায় গণনা শেষ। দিদি, টাটা গুড বাই। ' 

মমতার 'বদলা' বার্তা

জবাব এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। তৃণমূল নেত্রী বলেন, 'এগারো সালে বলেছিলাম বদলা নয় বদল চাই। এবার বলে যাছি বদল নয় বদলা চাই। ভোটের বাক্সে বদলা চাই। গণতন্ত্রে বদলা চাই। আমরা খুনোখুনি বিশ্বাস করি না।'  

 'ওয়ার রুমে' বসবেন অমিত শাহ

প্রথম দফার ভোটের দিনই ভোটের জন্য সল্টলেকের পার্টি অফিসে ওয়ার রুম খুলেছে বিজেপি। বিজেপি সূত্রের খবর, বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনের দিন সেই 'ওয়ার রুমে' বসবেন অমিত শাহ। বিজেপির সল্টলেকের পার্টি অফিসে বসেই ভোটে নজর রাখবেন তিনি। দুপুর পর্যন্ত নজরদারির পর বলাগড়ের সভায় যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।                   

আজ প্রথম দফায় ১৬ জেলার ১৫২ আসনে নির্বাচন।  এখন দেখার জনতার রায় কোনদিকে যায়।                         

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget