এক্সপ্লোর

BJP News: 'বিজেপি জিতলে পশ্চিমবঙ্গে কে মুখ্যমন্ত্রী ?' জবাব দিলেন অমিত শাহ...

Election 2026: এদিন বিজেপির 'সঙ্কল্প পত্র' প্রকাশের অনুষ্ঠানেও তা নিয়েই প্রশ্ন করা হয়েছিল অমিত শাহ-কে

কলকাতা : রাজ্য বিজেপিতে একাধিক হেভিওয়েট মুখ থাকলেও কাউকেই 'মুখ্যমন্ত্রী-মুখ' করে নির্বাচনী লড়াইয়ে নামেনি বিজেপি। তবে, এনিয়ে রাজ্যের বড় অংশের মানুষের কৌতূহল রয়েছে। কারণ, বিভিন্ন সমীক্ষায় তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। সেক্ষেত্রে ৪ মে ফল ঘোষণার পর গেরুয়া শিবির যদি শেষ হাসি হাসে তাহলে কার নেতৃত্বে চলবে সরকার, এনিয়ে এখন রাজ্যের বিভিন্ন জায়গায় চর্চা। এদিন বিজেপির 'সঙ্কল্প পত্র' প্রকাশের অনুষ্ঠানেও তা নিয়েই প্রশ্ন করা হয়েছিল অমিত শাহ-কে। বিজেপি কী কী প্রতিশ্রুতিকে সামনে রেখে এবার বঙ্গে নির্বাচনী লড়াইয়ে নামছে, সেই সংক্রান্ত ঘোষণার পর সাংবাদিকদের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, পশ্চিমবঙ্গের হবু মুখ্যমন্ত্রী কি আপনার সঙ্গেই বসে আছেন ? এদের মধ্যেই কেউ হবেন ? যার উত্তরে শাহ বলেন, "আমরা তো কোনও বংশ-পরম্পরার পার্টি নই। যে, দিদির পর ভাইপো হবেন। যে কোনও বাঙালি হতে পারেন। বাংলারই বাসিন্দা বিজেপি থেকে বাংলার মুখ্যমন্ত্রী হবেন। এ ব্যাপারে চিন্তা করবেন না। তিনি সক্ষমও হবেন। যোগ্যও হবেন, নেতাও হবেন। সুশাসনও আনবেন।" প্রসঙ্গত, এদিন বিজেপির ইস্তেহার 'ভরসার শপথ' প্রকাশের অনুষ্ঠানে শাহ ছাড়া, রাজ্য বিজেপির তরফে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, এর পাশাপাশি রাজ্য বিজেপির অন্যতম শীর্ষ নেতৃত্ব অগ্নিমিত্রা পাল, তাপস রায়, শান্তনু ঠাকুররা। 

হাতে আর ঠিক ২ সপ্তাহ। তারপরই ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফায় রাজ্যের ১৫২টি কেন্দ্রে বিধানসভা নির্বাচন। তার আগে জোরকদমে চলছে প্রচার পর্ব। পাল্লা দিয়ে চলছে, ভবিষ্যদবাণীও ! মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, '২২৬ এর বেশি আসন পেয়ে জিতব'। অমিত শাহের টার্গেট, 'দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা '। শুভেন্দু অধিকারী বলছেন, 'এবার ১৭৭-র নীচে নামবে না বিজেপি'। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় আবার হুঁঙ্কার ছাড়ছেন
'বিজেপিকে ৫০-এর নীচে নামানোর'। নানা জল্পনা। নানা দাবি...তাল ঠোকাঠুকি ! পাল্লা দিয়ে চলছে, ভবিষ্যদ্বাণীও। কেউ বলছেন শেষের কাউন্টডাউন শুরু। কেউ বলছেন দুর্দান্ত খেলা হবে। জমজমাট ভোটযুদ্ধ...কার টার্গেট পূরণ হবে ? কার মিস হবে ? উত্তর মিলবে ৪ মে। এই পরিস্থিতিতে ভোট-যুদ্ধে নেমে এদিন সঙ্কল্প পত্র প্রকাশ করে ফেলল বিজেপি। তাতে মহিলা ও যুবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া-সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে গেরুয়া শিবির। তাতে ভোট-বাক্সে কতটা ফলন হয় তা বলবে সময়।  

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget