এক্সপ্লোর

Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...

Matthew Hayden on Vaibhav Sooryavanshi: বৈভবের খেলার ভবিষ্যৎ ও সম্ভাবনা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে হেডেন তাঁর মতামত স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক সে, মাত্র ১৫ বছর বয়সেই ২২ গজে ঝড় তুলে ক্রিকেট মহলে চর্চার কেন্দ্রে চলে এসেছে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। অল্প বয়সেই অসাধারণ পারফরম্যান্স দিয়ে যিনি সকলের নজর কেড়েছেন, সেই বৈভবকে নিয়ে এবার মুখ খুললেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন (Matthew Hayden)। বৈভবের খেলার ভবিষ্যৎ ও সম্ভাবনা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে হেডেন তাঁর মতামত স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

ক্রিকেট মহলের অনেকের ধারণা বৈভব শুধু টি-টোয়েন্টি বা সংক্ষিপ্ত ফরম্যাটের জন্যই উপযুক্ত। কিন্তু হেডেন এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেন, "কিছু মানুষ বলছেন ও হয়তো শুধু ছোট ফরম্যাটের খেলোয়াড় হতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এতে একেবারেই একমত নই। আমি বিশ্বাস করি, খেলার দীর্ঘতম ফরম্যাটেও সফল হওয়ার মতো ক্ষমতা বৈভবের রয়েছে। ফিটনেসের দিক থেকে তো অবশ্যই, তবে সবকিছুর চেয়ে বড় কথা হল মানসিক শক্তি। ১৫ বছর বয়সেই আইপিএলের মতো একটা বিশাল, চোখধাঁধানো ও ব্লকবাস্টার টুর্নামেন্টে অংশ নেওয়া এবং শুধু নামার জন্যই নয়, সেখানে সাফল্য অর্জন করার সাহস ও মানসিকতা বৈভব দেখিয়েছে। এটাই আমাকে বুঝিয়ে দিয়েছে যে, বিশ্বমানের খেলোয়াড় হওয়ার জন্য যা যা প্রয়োজন, তার সব উপাদানই ওর মধ্যে আছে।"

আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি স্তরে বৈভবের ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসার পাশাপাশি হেডেন মনে করেন, শীর্ষ স্তরে ধরে রাখতে বৈভবকে আরও কিছু জায়গায় কাজ করতে হবে। তিনি আরও বলেন, "বৈভবের মধ্যে প্রতিভার এক বিশাল ভাণ্ডার রয়েছে। ধারাভাষ্যকার হিসেবেই হোক বা কোচ হিসেবে, আমরা সবাই ওর এই বড় হয়ে ওঠার পথটা দেখতে ভীষণ উত্তেজিত ছিলাম। তবে শীর্ষতম স্তরে খেলতে গেলে যে এখনও কিছু কাজ করা বাকি রয়েছে, সেটা ও নিশ্চয়ই বুঝতে পেরেছে। এবং আশা করি ও সেই কাজগুলো করবে। ও একজন চমৎকার তরুণ খেলোয়াড়, যার সম্ভাবনা অসাধারণ। শেষ পর্যন্ত ও নিজের কেরিয়ার কীভাবে গড়ে তুলতে চায়, তা পুরোটাই ওর নিজের ওপরই নির্ভর করছে।"

সম্প্রতি জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৩টি ম্যাচে ১৫১ রান করে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছে বৈভব। ওই সিরিজটি ভারত ৩-০ ব্যবধানে জিতেছে। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ইতিহাসও গড়েছে বৈভব।

২০২৬ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে বেশ সাড়া ফেলে দেয় এই তরুণ। মরসুমে ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরির পাশাপাশি সর্বাধিক ৭২টি ছক্কা আসে বৈভবের ব্যটে। এ বছর অরেঞ্জ ক্যাপ, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (MVP), ইমার্জিং প্লেয়ার, সুপার স্ট্রাইকার এবং সুপার সিক্সেসের মতো সব প্রধান পুরস্কারই নিজের নামে করে ফেলে ম্যাজিক্যাল বয় বৈভব। এছাড়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ৪৩৯ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছিল বৈভব।

ম্যাথু হেডেনের মতো একজন অভিজ্ঞ ও কিংবদন্তি ক্রিকেটার যখন বৈভব সূর্যবংশীর মানসিক শক্তি ও টেস্ট খেলার সম্ভাবনার কথা বলেন, তখন তা এই তরুণ ব্যাটারের কাছে বড় অনুপ্রেরণা হওয়ার কথা, এমনটাই মনে করছে ক্রিকেট মহল। বৈভবের প্রতিভার সঙ্গে মানসিক দৃঢ়তার মেলবন্ধন যদি সঠিকভাবে বজায় থাকে, তবে আগামী দিনে ভারত শুধু টি-টোয়েন্টি ফরম্যাটে নয়, সব ফরম্যাটেই এক বিশ্বমানের ব্যাটার পেতে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
Advertisement

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget