এক্সপ্লোর

Election 2026: 'বিজেপি নেতাকে স্ট্রং রুমের ভিতরে নিয়ে গেছে', উঠল অভিযোগ, তুলকালাম কাণ্ড!

এগরা থানার আইসি IC সুশান্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে বিক্ষোভ তৃণমূলের

কলকাতা: ইভিএমে কারচুপির আশঙ্কা। বৃহস্পতিবার রাতে বৃষ্টির মধ্যেই গণনাকেন্দ্রে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি। প্রায় ৪ ঘণ্টা পর, মমতা বন্দ্যোপাধ্যায় গণনাকেন্দ্রের ভিতর থেকে বেরিয়ে বলেন, তৃণমূলের গাড়ির সামনে বিজেপি কর্মীদের সঙ্গে বিক্ষোভে সামিল হন এক গুজরাতি যুবকও। গোটা ঘটনা চলাকালীন ফেসবুকে লাইভ করছিলেন তিনি। ওই যুবক ভবানীপুরের ভোটারই নন।  

এদিকে আজ শুক্রবার এগরায় স্ট্রং রুমের সামনে তুলকালাম। এগরা থানার আইসি IC সুশান্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে বিক্ষোভ তৃণমূলের। 

'বিজেপি প্রার্থী তপন মাইতিকে বেআইনিভাবে স্ট্রং রুমের ভিতরে নিয়ে গেছেন IC', বিক্ষোভ পটাশপুর বিধানসভার তৃণমূল প্রার্থী পীযূষকান্তি পণ্ডার। IC অপসারণের দাবিতে স্ট্রং রুমের সামনে স্লোগান, বিক্ষোভ সামলাতে এলাকায় মহকুমাশাসক। 

এদিকে কালনায় ২ মিনিটের জন্য স্ট্রং রুমের সিসি ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ। গতকাল সন্ধ্যায় ছটা বাজতে পাঁচ থেকে ২ মিনিটের জন্য ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথের। ২ মিনিটে অনেক কিছুই হতে পারে, তাই আজ থেকে রাত পাহারা দেওয়ার ঘোষণা তৃণমূল প্রার্থীর।  কালনা কলেজে কালনা, মন্তেশ্বর, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের স্টং রুম। এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি নির্বাচন কমিশনের।

অন্যদিকে, ভোট-শেষে কাটোয়া কলেজের স্ট্রং রুমে রয়েছে EVM। কলেজের পিছনের দিকের একটি অংশ ভাঙা। নিরাপত্তা ব্যাহত হওয়ার আশঙ্কায় বিক্ষোভে বিজেপি প্রার্থী। কলেজের ভাঙা অংশ দিয়ে যে কেউ ঢুকে পড়তে পারে, আশঙ্কা বিজেপি প্রার্থীর। 

আরও পড়ুন, ভোট-শেষে কাটোয়া কলেজের স্ট্রং রুমে EVM চুরির আশঙ্কা বিজেপি প্রার্থীর

পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ বলেন, 'এটা কী করলেন আপনারা! মেশিনারি এরকম থাকবে! ২ মিনিট বন্ধ! চুরি, ডাকাতি তো ২ মিনিটেই হয়।' কাটোয়ার বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ বলেন, 'আশঙ্কা হচ্ছে, কোথাও কিছু না হয়ে যায়। ওঁরা যখন দেখছে, বাংলা থেকে ওদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। আতঙ্কে ওঁরা চারদিকে। কী করা যায়? কী করা যায়?'             

বিধানসভা ভোট মিটেছে মোটের ওপর শান্তিতে। রেকর্ড ভোটদানের সাক্ষী হয়েছে রাজ্য। স্ট্রংরুমে EVM-বন্দি রাজ্যের সাড়ে ৬ কোটি মানুষের রায়। আর সেই স্ট্রংরুম ঘিরেই এখন কলকাতা থেকে জেলা, দিকে দিকে চড়ছে রাজনীতির পারদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget