এক্সপ্লোর

Bangaon Loksabha Election Result 2024: মতুয়াগড়ে জয়ের হাসি হাসলেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর, জিতলেন বড় ব্যবধানে

Lok Sabha Election Result 2024: নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে চর্চা শুরু হওয়ার পর থেকে এই বনগাঁ লোকসভা কেন্দ্রে মতুয়া ভোটব্যাঙ্কের গুরুত্ব আরও বেড়েছে।

বনগাঁ: নাগরিকত্ব আইন না লক্ষ্মীর ভাণ্ডার, বিজেপি বনাম তৃণমূলের দ্বন্দ্বের মাঝে বনগাঁয় শেষ হাসি হাসলেন বিজেপির শান্তনু ঠাকুর। শেষ খবর পর্যন্ত তিনি ৪১ হাজার ৭৯৫ ভোটে এগিয়ে ছিলেন।                                                   

বনগাঁ বরাবরই রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ । একদা সেখানে লালের আধিক্য থাকলেও আজ সে সব অতীত । বনগাঁয় এবার বিজেপি বনাম প্রাক্তন বিজেপি৷                  

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে চর্চা শুরু হওয়ার পর থেকে এই বনগাঁ লোকসভা কেন্দ্রে মতুয়া ভোটব্যাঙ্কের গুরুত্ব আরও বেড়েছে। বিজেপির ঘাঁটি বনগাঁ বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে মোট সাতটি বিধানসভা কেন্দ্র। যার মধ্যে আছে বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা, গাইঘাটা, স্বরূপনগর, কল্যাণী ও হরিণঘাটা।                                                

২০০৯-এর আসন পুনর্বিন্যাসে বারাসত লোকসভা ভেঙে তৈরি হয়েছিল এই কেন্দ্র।

বনগাঁ আসন থেকে প্রথম অ-তৃণমূল সাংসদ হন শান্তনু ঠাকুর ৷ অন্যদিকে ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাগদা থেকে জয়ী হওয়া বিজেপির বিধায়ক বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেছে তৃণমূল ৷ নাগরিকত্ব চালেই মতুয়াদের মন জিতে ফের বনগাঁর কুর্সিতে বসতে চান শান্তনু ঠাকুর, অপরদিকে লক্ষ্মীর ভাণ্ডারেই আস্থা রাখছেন বিশ্বজিৎ ৷

২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি প্রার্থী করে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির আরও এক গুরুত্বপূর্ণ সদস্য শান্তনু ঠাকুরকে। একদিকে তৃণমূলের মমতাবালা ঠাকুর, অন্যদিকে বিজেপির শান্তনু ঠাকুর। ভোটে মমতাবালা ঠাকুরকে এক লাখেরও বেশি ভোটে হারিয়ে বনগাঁর সাংসদ হন শান্তনু ঠাকুর। তিনি পান ৬ লাখ ৮৭ হাজার ভোট। মমতাবালা ঠাকুর পেয়েছিলেন ৫ লাখ ৭৬ হাজার ভোট। 

এবারও লড়াই মূলত দ্বিমুখী। তৃণমূল বনাম বিজেপি। তবে এবার আর মমতাবালাকে প্রার্থী করেনি তৃণমূল। সম্প্রতি মমতাবালাকে রাজ্যসভার সাংসদ করেছে তৃণমূল। আর বিজেপির শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার তৃণমূলের বাজি বিশ্বজিৎ দাস। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget