এক্সপ্লোর

Barrackpore WB Elections: ভোটের মুখে ভাঙন তৃণমূলে, বিজেপিতে ব্যারাকপুর পুরসভার বিদায়ী ও প্রাক্তন কাউন্সিলর সহ শতাধিক কর্মী

দলত্যাগী বিদায়ী কাউন্সিলর সুধা ঘোষ ও তাঁর স্বামী প্রাক্তন কাউন্সিলর প্রদীপ ঘোষের দাবি, ব্যারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাসের স্বেচ্ছাচারিতার জন্যই দল ছাড়ার সিদ্ধান্ত।

ব্যারাকপুর, সমীরণ পাল:  ভোটের তিন সপ্তাহ আগে ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসে ভাঙন।বিজেপিতে যোগ দিলেন ব্যারাকপুর পুরসভার বিদায়ী কাউন্সিলর সুধা ঘোষ ও তাঁর স্বামী যিনি নিজেও স্থানীয় তৃণমূল নেতা।গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন শাসক দলের শতাধিক কর্মীও।নতুন দলে যোগ দিয়েই, পুরসভার প্রাক্তন প্রশাসকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন বিদায়ী কাউন্সিলর।ব্যারাকপুরের বিদায়ী কাউন্সিলর সুধা ঘোষ  বলেছেন, পুরসভার প্রাক্তন প্রশাসকের স্বেচ্ছাচারিতার জন্যই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 যদিও এই দলবদলকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। যাঁর বিরুদ্ধে সুধা ঘোষের অভিযোগ,   তৃণমূলের সেই  নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন প্রশাসক  উত্তম দাস বলেছেন, বহুদিন ধরেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন দলত্যাগীরা। তাই দল ছাড়লেও ভোটে কোনও প্রভাব পড়বে না।

 উল্টোদিকে বিজেপির হুঁশিয়ারি আগামীদিনে এই দলবদলের সংখ্যা আরও বাড়বে। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেছেন, আগামীদিনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের সংখ্যা বাড়বে।২২ এপ্রিল ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ।

উল্লেখ্য, ভোটের আগে তৃণমূলে একাধিক তৃণমূল নেতা বিজেপিতে সামিল হয়েছেন। শুভেন্দু অধিকারী অমিত শাহর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এর আগে দীর্ঘদিন ধরেই তাঁর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা চলছিল। জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন শুভেন্দু। এরপর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনে লড়াইয়ের এপিসেন্টার নন্দীগ্রাম আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী শুভেন্দু।

শুভেন্দুর পর বিজেপিতে যোগ দেন রাজ্যের তৃণমূল সরকারের ওপর এক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও। তিনিও এবার বিজেপির প্রার্থী। এছাড়া আরও অনেক ছোট-বড় তৃণমূল  নেতা বিজেপিতে সামিল হয়েছেন।

তৃণমূল ছেড়ে আসা অনেক নেতাকেই বিজেপি এবার রাজ্য বিধানসভা নির্বাচনে তাদের প্রার্থী করেছে। রাজ্যে প্রথম দফার নির্বাচন গত ২৭ মার্চ সম্পন্ন হয়েছে। আগামীকাল দ্বিতীয় দফার নির্বাচন। এই পর্বে সবার নজর থাকবে নন্দীগ্রামের দিকে। এখানে লড়াই মমতা বনাম শুভেন্দু অধিকারীর।

 

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget