এক্সপ্লোর

WB Election 2021: ভোটের বাংলায় ভাঙড়ে উদ্ধার বোমা, তুঙ্গে তরজা

বিধানসভা ভোট শুরু হতে তিন সপ্তাহও বাকি নেই। এই সময়ে ভাঙড়ে ফের প্রচুর বোমা উদ্ধার ঘিরে তৈরি হল চাঞ্চল্য। মঙ্গলবার কাশীপুরের পাকাপোল এলাকায় একটি বাঁশবাগান থেকে ১৭০টি বোমা উদ্ধার হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় কেন্দ্রীয় বাহিনী এবং বারুইপুর পুলিশ জেলার আধিকারিকরা।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ভোটের মুখে ভাঙড়ের কাশীপুরে উদ্ধার হল প্রচুর তাজা বোমা। কারা বোমাগুলি মজুত করেছিল খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল, মঙ্গলবার এই বোমা উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। বোমা উদ্ধারের ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।

বিধানসভা ভোট শুরু হতে তিন সপ্তাহও বাকি নেই। এই সময়ে ভাঙড়ে ফের প্রচুর বোমা উদ্ধার ঘিরে তৈরি হল চাঞ্চল্য। মঙ্গলবার কাশীপুরের পাকাপোল এলাকায় একটি বাঁশবাগান থেকে ১৭০টি বোমা উদ্ধার হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় কেন্দ্রীয় বাহিনী এবং বারুইপুর পুলিশ জেলার আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছন সিআইডি-র বম্ব স্কোয়াডের কর্মীরাও। ভাঙড়ের ডিএসপি (ক্রাইম) তমাল সরকার বলেন, ‘‘আমরা এসে বোমাগুলি উদ্ধার করি, কারা রেখেছে খতিয়ে দেখা হচ্ছে৷’’

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই উত্তপ্ত ভাঙড়। সংযুক্ত মোর্চার ব্রিগেড সমাবেশের দিন ভাঙড়ে তৃণমূল ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের মধ্যে সংঘর্ষ হয়। ভাঙচুর করা হয় পঞ্চায়েত অফিস। গত বুধবার, ভাঙড়ে আইএসএফ কর্মীর বাড়ি থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ওই দিনই ভাঙড়ের কাজদিয়ায় আগ্নেয়াস্ত্র-সহ ৩ আইএসএফ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এবার ভাঙড়ের কাশীপুরে উদ্ধার হল প্রচুর তাজা বোমা। যা নিয়ে তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি।

দক্ষিণ ২৪ পরগনা (পূর্ব) বিজেপি সভাপতি সুনীপ দাস জানান, ‘‘তৃণমূল সব সময়ই এরকম, এর আগেও করেছে, তৃণমূলের লোকেরাই এসব করছে, আমরা নির্বাচন কমিশনে বিষয়টা জানাবো।’’ বিজেপির অভিযোগ উড়িয়ে তৃণমূল আবার আইএসএফ-কে কাঠগড়ায় তুলেছে। ভাঙড়ের তৃণমূল কংগ্রেস সভাপতি ইব্রাহিম মোল্লা জানান, সিপিএম এতদিন নিষ্ক্রিয় ছিল, এখন ওরাই আইএসএফ করছে, তারাই ভোটের আগে গন্ডগোল পাকাতে বোমা মজুত করছে।

উল্লেখ্য, চতুর্থ দফায় অর্থাৎ ১০ এপ্রিল ভাঙড়ে ভোট। তার আগে রাজনৈতিক উত্তাপ চড়ছে দক্ষিণ ২৪ পরগনার এই এলাকায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget