এক্সপ্লোর

Mamata Banerjee: 'গণনার আগে, আজ থেকেই এই কাজ করতে হবে', দলীয় কর্মীদের এই স্ট্র্যাটেজি নিতে বললেন মমতা

West Bengal Assembly Election: এদিন এক্স পোস্টে ভিডিও বার্তায় মমতা বলেন, 'আমি আমাদের কর্মীদের বলব একজোট থাকতে। যাতে গণনার দিনের জন্য আজ থেকেই পাহারা দেয় সকলে।'

কলকাতা: দ্বিতীয় দফাতেও বিপুল ভোটদান (Assembly Election)। ২ দফা মিলিয়ে প্রায় ৯৩ শতাংশ ভোটিং। SIR-এর জেরে ২ দফায় ৩৪ লক্ষ কম ভোটার, ২৩ লক্ষেরও বেশি ভোটিং। প্রকাশিত হয়েছে এক্সিট পোলের (Exit Poll 2026) রেকর্ড। এবার পরিবর্তন না প্রত্যাবর্তন? EVM-বন্দি জনতার রায়। যা জানা যাবে ৪ মে। কিন্তু এর আগে কর্মীদের নয়া স্ট্র্যাটেজি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  

এদিন এক্স পোস্টে ভিডিও বার্তায় মমতা বলেন, 'আমি আমাদের কর্মীদের বলব একজোট থাকতে। যাতে গণনার দিনের জন্য আজ থেকেই পাহারা দেয় সকলে। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামব। ২৯৪ কেন্দ্রে প্রার্থীরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারবেন। রাত জাগুন, পরের দিন টিমকে হ্যান্ডওভার দিয়ে যান। তাঁর কারণ এভিএম মেশিন যখন স্টোর থেকে কাউন্টিং রুমে নিয়ে যাবে তখন ওঁরা প্ল্যান করেছে মেশিন বদলে দেওয়ার। সুতরাং নজর রাখতে হবে। এই কাজ করার সময় কোনও অবহেলা যাতে না হয়। কাউন্টিংয়ে যোগ্য লোককে বসাবেন। আমি যতক্ষণ না পর্যন্ত প্রেস কনফারেন্স করে বলছি ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না।' 

আরও পড়ুন, গণনা কেন্দ্রে কেন শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ কমিশনের? মামলা কল্যাণের, কী নির্দেশ হাইকোর্টের?

এদিকে, বিধাননগর কলেজের স্ট্রংরুমে কড়া নিরাপত্তা রয়েছে। ভিতরে রয়েছে ৩ বিধানসভার EVM। রাজারহাট-নিউটাউন, বিধাননগর ও রাজারহাট গোপালপুর বিধানসভার EVM আছে এই স্ট্রং রুমে। কাটোয়া কলেজের স্ট্রং রুমে নিরাপত্তার আঁটোসাটো ছবি। একে একে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র থেকে সেখানে এসে পৌঁছচ্ছে কন্টেনারভর্তি EVM। নজর রাখতে হাজির বিজেপি প্রার্থীও। বারাসাত গভর্নমেন্ট কলেজের স্ট্রং রুমে নিরাপত্তার আঁটোসাঁটো ছবি। একে একে সেখানে এসে পৌঁছল EVM। কন্টেনার খুলে EVM খুলে বার করার সময় সেখানে হাজির ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে তৃণমূলকর্মীরা।       

আর কী বলেছেন মুখ্যমন্ত্রী?    

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মানুষকে জব্দ করতে চেয়েছিল, ভোটবাক্সে নিজেরাই জব্দ হয়ে গেছে। আমরা এবার ২২৬-এর বেশি আসন পাব। কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করেছে, উদয়নারায়ণপুরে বৃদ্ধের মৃত্যু হয়েছে। মহিলা ও বাচ্চাদেরও মেরেছে কেন্দ্রীয় বাহিনী। অনেককে ইচ্ছাকৃতভাবে গ্রেফতার করা হয়েছে। ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়ায় অনেককে গ্রেফতার করেছে। ভবানীপুরেও রাতে রেড করিয়েছে। আমি সাংবাদিক বৈঠক না করা পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়বেন না। বিজেপির এজেন্ট হিসেবে কাজ করেছে কেন্দ্রীয় বাহিনী। সবটাই হয়েছে অমিত শাহের নির্দেশে। ভোটের জন্য টাকা বিলিয়েছে বিজেপি'। 
গণনার আগে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda
Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget