এক্সপ্লোর

Mamata Banerjee : চারিদিকে গ্যাসের হাহাকার ! তারই মধ্যে রাজ্য করল এই মুশকিল আসান, সভায় বার্তা মমতার

ময়নাগুড়ির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এলপিজি বুকিং নিয়ে নিশানা করলেন কেন্দ্রকে । বললেন, পরিস্থিতি এমনটাই মানুষ আবার অতীতের দিনে ফিরে যেতে বাধ্য হবে। 

কলকাতা : দেশজুড়ে রান্নার গ্যাস নিয়ে হাহাকার। আতঙ্কের কারণ নেই, এই আশ্বাস সত্ত্বেও মঙ্গলবার থেকে গ্যাস বুকিংয়ের মধ্যে ফারাক আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি।  উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত নন, এমন গ্রাহকদের মধ্যে যাঁদের দু’টি সিলিন্ডার রয়েছে, তাঁরা একটির ডেলিভারির ৩৫ দিন বাদে আরেকটি বুক করতে পারবেন। এই আবহে রাজ্যের মানুষের জন্য সুরাহার খবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ময়নাগুড়ির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এলপিজি বুকিং নিয়ে নিশানা করলেন কেন্দ্রকে । বললেন, পরিস্থিতি এমনটাই মানুষ আবার অতীতের দিনে ফিরে যেতে বাধ্য হবে। কেন্দ্রকে খোঁচা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আবার পেট্রোলের দাম বেড়ে গেছে। জিনিসের দাম বাড়াচ্ছে। এটা আমার হাতে নেই। এখন তো আমার হাত থেকে সব কেড়ে নিয়েছে। ' 

 রাজ্য সরকার কেরোসিনের পরিমাণ বাড়িয়েছে : মমতা

LPG বুকিং নিয়ে কেন্দ্র সরকারকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপির গ্যাস বেলুনের গ্যাস বেরিয়ে গেছে'। তিনি বলেন, মানুষ খেতে পাবে না, পুরনো দিনে ফিরে যাবে। সেই সঙ্গে ঘোষণা করেন, রাজ্য সরকার কেরোসিনের পরিমাণ বাড়িয়েছে, যাতে রান্না করে খেতে পারে। 

রাজ্যগুলিকে অতিরিক্ত কেরোসিন বরাদ্দ কেন্দ্রের             

সম্প্রতি কিন্তু পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে সমস্যা দেখা দেওয়ায়  কেন্দ্র রাজ্যগুলিকে অতিরিক্ত ৪৮ হাজার কিলোলিটার কেরোসিন বরাদ্দ করেছে। সূত্রের খবর, এর আগে রাজ্যগুলিকে নিয়মিতভাবে প্রায় ১ লক্ষ কিলোলিটার কেরোসিন দেওয়া হত। এখন তার সঙ্গে অতিরিক্ত বরাদ্দ কেরোসিন করা হয়েছে। তাতে গৃহস্থালির সমস্যা কিছুটা লাঘব হতে পারে।  

SIR নিয়ে মুখ্যমন্ত্রীর কটাক্ষ কেন্দ্রকে             

 শুরু থেকেই ভোটের আগে এভাবে এসআইআর - প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যু নিয়ে তিনি পৌঁছে যান সুপ্রিম কোর্ট পর্যন্তও। এসআইআর-এ যেভাবে নাম বাদ দেওয়া হচ্ছে, তা নিয়ে বিজেপি ও কমিশনকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ' বিজেপি এত হিংসুটে দল। আপনাদের অনেকের, মহিলাদের নাম কেটে দিয়েছে বাংলায়।  অনেক রাজবংশীকে বাদ দিয়েছে। NRC-র নোটিস দিয়েছে। SIR-এর লাইনে লাইন দিতে দিতে ২২০ জন মানুষ মারা গেছেন। আজ তাঁদের আত্মা কাঁদছে। বিজেপি জেনে রেখো, আজ তারা জবাব নেবে। তোমাদের কাছে জবাব চাই। জবাব তোমাদের দিতে হবে। 

সেরা শিরোনাম

RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget