এক্সপ্লোর

Bengal CM Advisor Subrata Gupta: মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হলেন সুব্রত গুপ্ত, লক্ষ্য কী ? জানালেন এক্সক্লুসিভ সাক্ষাৎকারে

Bengal CM Suvendu Adhikari Advisor Subrata Gupta Exclusive Interview : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হলেন সুব্রত গুপ্ত, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কী বললেন তিনি ?

রুমা পাল, কলকাতা: স্পেশাল রোল অবজারভার থেকে স্পেশাল অবজারভার, এবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অ্য়াডভাইজার (পরামর্শদাতা) হলেন সুব্রত গুপ্ত। এদিন এবিপি আনন্দ-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন তিনি।

আরও পড়ুন, হেরে গিয়ে এবার তৃণমূলনেত্রীর মুখে জোট-বার্তা! বিজেপিকে রুখতে এখন বাম, অতিবামেও আপত্তি নেই মমতার

প্রশ্ন: কনগ্র্যাচুলেশন স্যার, কী বলবেন ?

মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত : এটা একটা বিরাট বড় দায়িত্ব । রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী আমাকে দিয়েছেন। আমি সবারই সহযোগিতা চাইব। বাংলার মানুষের আশীর্বাদ চাইব। যাতে আমি, কাজটা সুস্থভাবে করতে পারি। এবং রাজ্য সরকারকে সাহায্য় করতে পারি। 

প্রশ্ন : আপনার লক্ষ্য কী হবে ?

মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত : কর্ম সংস্থান। মহিলাদের নিরাপত্তা, মহিলাদের ক্ষমতায়ন। স্বাস্থ্য এবং শিক্ষা।

প্রশ্ন :  শিল্পে বিনিয়োগ ?

মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত : শিল্পে বিনিয়োগ, ঠিক… ভাল মনে করিয়েছেন…এটা আমাদের, ..কর্মসংস্থানের সঙ্গে যুক্ত খুব কাছাকাছি। কিন্তু শিল্প সময় লাগবে। শিল্প তো এমন একটা ব্যাপার নয়, বললেই সঙ্গে সঙ্গে হবে। এটা একটু সময় লাগবে। কিন্তু কাজটা এখনই শুরু করতে হবে।

প্রশ্ন :  আজকে যেমন আপনি নতুন পদে আসীন হয়েছেন, সেক্ষেত্রে কবে থেকে কাজ শুরু করবেন ?

মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত : আগামীকাল থেকেই..

প্রশ্ন :  মানে রবিবার থেকেই কাজ শুরু করবেন ?

মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত : হ্যাঁ।

প্রশ্ন :  আগামী ৫ বছর, পশ্চিমবঙ্গকে কোথায় দেখতে চাইছেন আপনি ?

মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত : আমি আশা করব যে এটা,..৬০ দশকে পশ্চিমবঙ্গ যে ধরণের সমস্ত রাজ্যের মধ্যে যে ধরণের পজিশন ছিল, সেই ধরণের পজিশন কয়েক বছরের মধ্যে ফিরে পাওয়ার চেষ্টা করতে হবে। 

প্রশ্ন: সুব্রত গুপ্ত নতুন নাম নয়, আমরা দেখেছি, বাম আমলে,আপনি গুরুত্বপূর্ণ পদ সামলেছেন, তারপর অবশ্যই তৃণমূল সরকারের আমলে একটা টাসল হয়েছিল, আপনি ছেড়ে চলে গেছেন, আজকে আবার….আমরা প্রত্যাবর্তন বলব কি ?

মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত : আমি কখনই ছেড়ে চলে যাইনি। আমি বিভিন্ন  কাজ করেছি। যখন যে সরকার যে কাজ আমাকে দিয়েছে, সেই কাজই আমি করেছি। 

প্রশ্ন: আর কী বার্তা দিতে চাইবেন ? কারণ এই যে, অ্য়াডভাইজারের কাজটা খুব সহজও না, খুব কঠিন কি ?

মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত : সহজ না কঠিন এত ভবিষ্যত বলবে। কিন্তু কাজটা গুরুত্বপূর্ণ। এটা একটা বিরাট দায়িত্ব। এই দায়িত্ব আমাকে দেওয়ার জন্য, যেমন রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ জানাব, সেই সঙ্গে আমার ডাউটও আছে, যে কত খানি আমি সত্যিকারে সাহায্য করতে পারব ? কারণ সমস্যা যা, সমস্যা তো বিশাল। এই সমস্যার সমাধান তো একার পক্ষে সম্ভব নয়। সবারই সহযোগিতা দরকার। 

প্রশ্ন: রাজ্য সরকারের তো এত দেনা রয়েছে, সেগুলি…

মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত : বিশাল দেনা। …আমাদের ডিএ মামলায়, কর্মচারীদের মায়না দেওয়ার বিষয়টা রয়েছে। মহিলাদের যে অন্নপূর্ণা প্রকল্প, তার মধ্যে, সাহায্য়ের বিষয় রয়েছে। বিভিন্ন রকমের প্রকল্প আছে সরকারের। এগুলি কীভাবে করা যাবে সেটা নিয়েই চিন্তাভাবনা করতে হবে আগামী দিনে, আমি আশা করব যে, রাজ্য সরকারের গাইডেন্সে, আমরা এই কাজটা করতে পারব।

সেরা শিরোনাম

Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?

ভিডিও

Congress News: ভোট লুঠ, সন্ত্রাসের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি তুলে কমিশনের দ্বারস্থ কংগ্রেস
Suvendu Adhikari : 'উনি আইন ভেঙেছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে', হুমায়ুন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
CJP Protest in Delhi: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হতে চলেছে AISA-ও
Malda Zilla Parishad: পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা বেআইনিভাবে ভোট গঠন করেছে
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget