এক্সপ্লোর

West Bengal SIR : 'SIR প্রত্যাহার করতে হবে', ভোটাধিকার রক্ষা মঞ্চের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার ডোরিনা ক্রসিংয়ে; পুলিশের সঙ্গে বচসা-ধাক্কাধাক্কি

SIR Agitation : পুলিশের দাবি, ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিলের অনুমতি ছিল তাদের।

হিন্দোল দে, কলকাতা : ডোরিনা ক্রসিংয়ে বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি। ভোটাধিকার রক্ষা মঞ্চের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুলিশ-বিক্ষোভকারী বচসা, ধস্তাধস্তিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। SIR-এ নাম বাদের প্রতিবাদে বিক্ষোভ দেখায় ভোটাধিকার রক্ষা মঞ্চ। মিছিল করে এসে কমিশনের দফতরের দিকে যাওয়ার চেষ্টা করছিল তারা। পুলিশ বাধা দিলে বচসা বাধে দু'পক্ষের, ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের দাবি, ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিলের অনুমতি ছিল তাদের।

বিস্তারিত...

এদিন পার্ক সার্কাস থেকে মিছিল করে আসে ভোটাধিকার রক্ষা মঞ্চ। তাঁদের দাবি, SIR মানছেন না। SIR প্রত্যাহার করতে হবে। বহু বৈধ ভোটারের SIR-এর মাধ্যমে নাম বাদ যাচ্ছে। এইসব বক্তব্য নিয়ে পার্ক সার্কাস থেকে তাঁরা মিছিল শুরু করেছিলেন। মিছিল করে তাঁরা ডোরিনা ক্রসিংয়ে আসেন। তাঁদের অনুমতি ওয়াই চ্যানেল পর্যন্ত ছিল। এই ওয়াই চ্যানেল ক্রস করে তাঁরা নির্বাচন কমিশনের অফিসের দিকে পৌঁছাতে যাচ্ছিলেন। যেহেতু তাঁদের অনুমতি নেই তাই পুলিশ তাঁদের গার্ডরেল দিয়ে আটকানোর চেষ্টা করে। এনিয়ে পুলিশের সঙ্গে ভোটাধিকার রক্ষা মঞ্চের ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় এক পুলিশ ইন্সপেক্টরের হাতে আঘাত লাগে। পুলিশ ঘটনা সামাল দেওয়ার চেষ্টা করছে।  

এক বিক্ষোভকারী বলেন, "আরএসএসের পুলিশ আমাদের মেরেছে। নির্বাচন কমিশনে আমাদের যেতে দিতে চাইছে না। নির্মমভাবে মেরেছে। আরএসএস-এর পুলিশ, বিজেপির দালাল। এরা আমাদের মারছে। এর চায় না, বাঙালি ভোটাররা ভোটাধিকার ফিরে পাক।" অপর এক বিক্ষোভকারী বলেন, "আমরা শান্তিপূর্ণ ব়্যালি করে নির্বাচন কমিশন পর্যন্ত যেতে চাই। আমাদের যেতে দিচ্ছে না। আরএসএস চক্রান্ত করে আমাদের শান্তিপূর্ণ বাংলাকে বিশৃঙ্খল করছে।" অপর এক বিক্ষোভকারীর বক্তব্য, "কলকাতা পুলিশ কেন মারবে ? কলকাতা পুলিশ নির্বাচন কমিশনে ডেপুটেশন দিতে দিচ্ছে না। আমাদের এই SIR বিরোধী আন্দোলন পুলিশ রোধ করতে চাইছে।"

SIR-এর ফাইনাল লিস্ট প্রকাশ হয়ে গিয়েছে। এবার প্রকাশিত হচ্ছে একের পর এক সাপ্লিমেন্টারি তালিকা। কিন্তু আপনার যদি নাম না ওঠে, তাহলে কি সব শেষ? আগামী নির্বাচনে আপনি কি আর ভোট দিতে পারবেন না? কী বলছে নির্বাচন কমিশন? কমিশন বলছে, এই তালিকায় যদি কারও নাম না থাকে তাহলে আপিল করা যাবে ট্রাইব্যুনালে। ইতিমধ্যেই ট্রাইব্যুনাল তৈরি করে ফেলেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের ২৩ জেলার জন্য ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে। এই ট্রাইব্যুনালে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। এ ছাড়াও রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিতকুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায় সহ মোট ১৯ জন বিচারপতি। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget