এক্সপ্লোর

Rudranil Ghosh : লড়াই এবার 'চেনা ময়দানে', আয় কত BJP প্রার্থী রুদ্রনীল ঘোষের ? ফৌজদারি মামলা-ঋণ নিয়ে কী জানালেন হলফনামায় ?

BJP News : যেখানে ছোট থেকে বড় হয়ে ওঠা, সেই শিবপুরের ভোট ময়দানে এবার নতুন চ্যালেঞ্জের মুখে।

কলকাতা : এতদিন পর্দার জগতে অভিনেতা হিসাবে কামাল দেখিয়েছেন। সেই রুদ্রনীল ঘোষকে এবার শিবপুর থেকে প্রার্থী করেছে বিজেপি। যেখানে ছোট থেকে বড় হয়ে ওঠা, সেই শিবপুরের ভোট ময়দানে এবার নতুন চ্যালেঞ্জের মুখে। অভিনেতা থেকে নেতা হয়ে ফের নতুন ভূমিকায়। বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। তাঁর জমা দেওয়া হলফনামায় উঠে এসেছে রুদ্রনীল সম্পর্কে যাবতীয় তথ্য। কত আয় তাঁরা ? হাতে নগদ টাকাই বা কত রয়েছে ? কোনও ফৌজদারি মামলা কি রয়েছে তাঁর নামে ? স্থাবর-অস্থাবর সম্পত্তি কত ? শিক্ষাগত যোগ্যতা কী রুদ্রনীলের ?

আয়-বৃত্তান্ত...

হলফনামায় গত ৫ অর্থবর্ষে নিজের আয়ের কথা জানিয়েছেন রুদ্রনীল। সেই অনুযায়ী...

২০২৪-২০২৫- ২২,০২৯১০ টাকা।
২০২৩-২০২৪- ৮,২৭,০৭০ টাকা।
২০২২-২০২৩- ৬,৭৩,৭৬০ টাকা।
২০২১-২০২২- NIL
২০২০-২০২১- ৩৪,৯১,০০০ টাকা ।

ফৌজদারি মামলা-

রুদ্রনীল জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৬(১)  (২) ধারায় মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে 'অপরাধ'-এর সংক্ষিপ্ত বিবরণে বিজেপি প্রার্থী উল্লেখ করেছেন, 'রাজনৈতিক বিরোধিতা'। মামলায় কোনও চার্জ গঠন হয়নি।

হাতে কত নগদ অর্থ রয়েছে ?

রুদ্রনীল জানিয়েছেন, তাঁর হাতে নগদ ১০ হাজার টাকা রয়েছে।

ক'টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ? তাতে কত টাকা ?

টালিগঞ্জে AXIS ব্যাঙ্কের শাখায় - ৩৭,৯৮৪.২৮ টাকা।

যাদবপুরে AXIS ব্যাঙ্কের শাখায় - ৮০৭.৪৪ টাকা।

নিক্কো পার্কের বন্ধন ব্যাঙ্কের শাখায়- ৪৩,৩৯৭ টাকা।

জগাছায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে- ৫৭.৫০ টাকা।

গাড়ি...

ফর্চুনার লেজেন্ডার গাড়ি রয়েছে রুদ্রনীলের। যার মূল্য- ৩৮,৫২,৩৩৩ টাকা।

কোনও ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ ?

রুদ্রনীল জানিয়েছেন, তাঁর নামে AXIS ব্যাঙ্কে যথাক্রমে ৫৯,১০,৬৭৪ টাকা ও ১৪,০৩,১৬৬ টাকার ঋণ রয়েছে। 

পেশা -

অভিনয়।

আয়ের উৎস-

অভিনয় করে পাওয়া সাম্মানিক।

শিক্ষাগত যোগ্যতা-

B.Sc (১৯৯৪ সাল, কলকাতা বিশ্ববিদ্যালয়) করেছেন রুদ্রনীল।

স্থাবর সম্পত্তির পরিমাণ-

১,৯০,০০,০০০ টাকা

অস্থাবর সম্পত্তির পরিমাণ-

৩৯,৪৪,৫৭৯.২২ টাকা।

এবারের বিধানসভা ভোটে শিবপুর আসনে লড়াই মূলত ত্রিমুখী। বিজেপির রুদ্রনীল ঘোষকে চ্যালেঞ্জের মুখে ফেলতে প্রস্তুত তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায় ও ফরওয়ার্ড ব্লক প্রার্থী জগন্নাথ ভট্টাচার্য।

এর আগে ভবানীপুর থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন রুদ্রনীল। এবার বিধানসভা নির্বাচনে লড়ছেন শিবপুর থেকে। আর এই প্রসঙ্গে বিজেপির রুদ্রনীল আগেই বলেছেন, 'ঘরের ছেলে ঘরে যদি ফিরে যায়, মানে এর থেকে তো আনন্দের কিছু হয় না। এটা বোধহয় কোনও একটা জায়গায় বাড়তি আরেকটা অক্সিজেন সিলিন্ডার আমার কাছে।'

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget