এক্সপ্লোর

Md, Selim : 'বুদ্ধদার শেষযাত্রা থেকে সরে গিয়ে গাড়ি আটকান কলতান-মীনাক্ষীরা...', অভয়ার মা-বাবার অবস্থান নিয়ে যা বললেন সেলিম...

CPM News : এবার অভয়ার মা-বাবা অবস্থান নিয়ে প্রতিক্রিয়া দিলেন মহম্মদ সেলিমও।

কলকাতা : বিজেপির প্রার্থী হতে পারেন অভয়ার মা। পানিহাটি কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন তিনি। তার আগে সিপিএমের বিরুদ্ধে ভোট কাটাকাটির অভিযোগ তুলেছেন অভয়ার বাবা-মা। যা নিয়ে এর আগে প্রতিক্রিয়া জানিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, শতরূপ ঘোষরা। এবার অভয়ার মা-বাবার অবস্থান নিয়ে প্রতিক্রিয়া দিলেন মহম্মদ সেলিমও।

তিনি বলেন, "হাসপাতালে চত্বরে কর্তব্যরতা পিজিটি ছাত্রী যিনি নিজে একজন চিকিৎসক, এরকম এর আগে কখনো আমাদের দেশে ঘটেনি। রাজ্যে তো ভাবাই যেত না। ডিউটি আওয়ারের মধ্যে গণধর্ষণ হয়, খুন হয়। তারপরে সমস্ত সাক্ষী-সাবুত লোপাট করার জন্য স্বাস্থ্য দফতর, হাসপাতাল কর্তৃপক্ষ এবং তৃণমূল কংগ্রেস সক্রিয় হয়। সিপিএম প্রথম এই ঘরে দাঁড়িয়ে...বুদ্ধদেব ভট্টাচার্যর লাশ তখন পড়ে রয়েছে, আমরা প্রথম জানাই। তখন তো বাবা-মা অসহায়। এখানে অডিও বাজিয়ে শোনাই। তাঁদের মৃত্যুর খবর জানানো হয়নি। তারপরে বলে আত্মহত্যা, তারপরে বলেছে তাড়াতাড়ি চলে আসুন। তারপরে কোর্টে যাই আমরা। শিয়ালদা কোর্ট থেকে অর্ডার হয়। সুপ্রিম কোর্টের আইন মেনে, নিয়ম মেনে ভিডিওগ্রাফি করতে হবে। বাড়ির একজন প্রতিনিধি থাকবেন এবং এক্সটার্নাল এক্সপার্ট থাকবেন। যেহেতু হাসপাতালের মধ্যে হয়েছে, ওখানেই পোস্টমর্টেম হয়। তবে, পোস্টমর্টেম হবে। তড়িঘড়ি করে পোস্টমর্টেম করা হয় অন্ধকার হয়ে যাওয়ার পরে। আমরা এই কথাটা নিয়ে আসি। কোনও আরএসএস, বিজেপি না। তারপরে এই কলতান, মীনাক্ষী, ধ্রুব, আমাদের ছাত্র-যুব বাহিনী, বুদ্ধদার শেষ যাত্রা থেকে সরে গিয়ে গাড়ি আটকায়। তখন ওই মা অসহায়। আজ মীনাক্ষী বলেছেন, তখন তো আমরা দেখিনি এটা কার লাশ...সিপিএম, না এসএফআই, না ডিওয়াইএফের। তাঁর বাবা-মাকেও আমি চিনতাম না। কিন্তু, অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করে বামপন্থী ছাত্র-যুবরা। পুলিশের অন্যায়ের বিরুদ্ধে, তৃণমূলের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। প্রাণ বাজি নিয়ে গাড়ি আটকানোর চেষ্টা করে। সেখানকার কাউন্সিলর, এমএলএ, তৎকালীন...এখনও বোধহয় আছে ক'দিন। ওঁদের যেটা বাসস্থান, সেখানকার স্থানীয় তৃণমূল নেতারা পরিবারকে ঘিরে, শ্মশান ঘিরে তাড়াতাড়ি লাশ পাচার করতে চান। যেমন হাঁসখালিতে করেছে, যেমন বিজেপি হাথরাসে করেছে। বিজেপি-আরএসএস তাদের মুরোদ আছে ধর্ষিতাকে ন্যায় দেবে, বিচার করবে, অপরাধীকে ধরবে ? তখন আপনারা (সাংবাদিকদের উদ্দেশে) বলেছেন, সবাই মিলে নবান্ন অভিযান করছে, আপনারা কেন যাচ্ছেন না? আমরা বলেছিলাম, এটা আরএসএসের পরিকল্পনা। আজ কলকাতা পুলিশ যা বলেছে, সিবিআইও তাই বলেছে। রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার, তৃণমূল আর বিজেপি...ওই অসহায় মা-কে নিয়ে দিল্লি ঘোরাঘুরি করেছে, কিন্তু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করাতে পারেনি। নির্বাচন আলাদা কথা।সেই পরিবার সিদ্ধান্ত নেবে কী করবে। আমরা কখনোই সেই পরিবারকে বলিনি যে সিপিএম হও। আমরা সবসময় সন্তান হারানো পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আইনজীবীরা লড়াই করেছেন। তখনই তাঁদের মনে হয়েছে, বামপন্থী আইনজীবীরা ঠিক করবেন না, নামীদামি আইনজীবী বিজেপি ঠিক করে দেবে। সুপ্রিম কোর্টে আপনারা কী করবেন, দিল্লির সরকার পাশে থাকলে ঠিক হবে। যেদিন ধর্মঘট প্রত্যাহার হল, তারপর থেকে বিজেপি-তৃণমূল একই জায়গায় দাঁড়িয়ে আছে। সুতরাং এসব বলে কিছু লাভ হবে না।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget