এক্সপ্লোর

Mamata Banerjee : 'আগামী দিনে আমরা...', 'যুবসাথীদের' উদ্দেশে বড় বার্তা মমতার...

TMC News: সোনারপুরের স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের খেলার মাঠের জনসভা থেকে যুবসাথী নিয়ে বড় বার্তা দিলেন তৃণমূলনেত্রী।

সোনারপুর : গতবার 'বাজিমাত' করেছিল 'লক্ষ্মীর ভাণ্ডার'। যার 'ফসল' একের পর এক ভোটে তুলেছে তৃণমূল কংগ্রেস। এবার তার সঙ্গে জুড়েছে 'যুবসাথী।' নতুন এই প্রকল্পও তাদের ডিভিডেন্ট দেবে বলে মনে করছে রাজ্যের শাসক দল। তাই, কার্যত প্রতিটি সভা থেকেই লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথী প্রকল্পের কথা তুলে ধরছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনও তার অন্যথা হল না। সোনারপুরের স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের খেলার মাঠের জনসভা থেকে যুবসাথী নিয়ে বড় বার্তা দিলেন তৃণমূলনেত্রী।

তিনি বলেন, "যুবসাথী করেছি। ভোটের আগেই করে দিয়েছি। ২৫ শতাংশ ডিএ দিয়েছি। আরও ৪ শতাংশ ডিএ পেয়ে যাবে। যেটা এপ্রিলে বাজেটে বলা আছে। আগামী দিনে আমরা…যুবসাথীদের বলছি, তাঁদের কর্মসংস্থান করে দেওয়ার দায়িত্ব আমাদের।" 

এরপর কর্মসংস্থান ইস্যুতে কেন্দ্রকে একহাত নেন। তিনি বলেন, "আমরা বাংলায় ২ কোটি লোককে চাকরি দিয়েছি...একটা রাজ্য। আর তোমরা ২৪ কোটি লোককে চাকরি দেব বলেছিল... ২ কোটি করে বছরে...একটা কাউকে দাওনি। একটা গ্যাংম্যানও নিয়োগ করতে পারোনি। লজ্জা থাকা উচিত। শুধু ভোটের সময় মিথ্যার ফুলঝুরি। কাল হেরে গিয়ে বাবুর খুব দুঃখ হয়েছে। আজ উনি ভাষণ দেবেন। কী ভাষণ দেবেন ? ওটা মিথ্যা। সামনে রেখেছেন মহিলা, আর পিছনে ছিল কয়লা। মহিলা বিল তো পৃথক বিল। মা-বোনদের সম্মান না করে, আপনাদের অসম্মান করছিল।"

লোকসভায় মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাস করাতে ব্যর্থ কেন্দ্র। গতকাল বিরোধীরা একজোট হয়ে ভোট দেওয়ায় পাস হয়নি বিল। এই প্রসঙ্গ তুলে এদিন বিজেপি ও মোদিকে নিশানা করেন মমতা। তিনি বলেন, "খুব বাড় বেড়েছিল বিজেপির। খুব ঔদ্ধত্য, অহঙ্কার। কাল হেরে গিয়ে বাবু আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ভাষণটা কী ? অপব্যবহার । দূরদর্শনটা কব্জায় নিয়ে নিয়েছে। আগে রাজীবজির আমলে একবার দেখালে বলতেন রাজীব-দর্শন। আর এখন ওটা মোদি-দর্শন হয়ে গেছে। স্কুলে স্কুলে বক্তৃতা দেন, জানেন আপনারা ? বাচ্চাদের ভাষণ শোনান। ওদের মগজ-ধোলাই করেন। যা আমি জীবনে শুনিনি। ইতিহাস বদলে দিচ্ছে, ভূগোল বদলে দিচ্ছে, সংবিধান বদলে দিচ্ছে। গান্ধীজিকে বর্জন করছে।"

প্রসঙ্গত, লোকসভায় মহিলা সংরক্ষণ-সহ বিল পাস করাতে পারেনি কেন্দ্র। সংবিধান (১৩১তম সংশোধনী) বিল ২০২৬ পাস করানোর জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল কেন্দ্রের। কিন্তু, সেই সংখ্যক ভোট তারা পায়নি।

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget