এক্সপ্লোর

Mamata Banerjee : 'তৃণমূল কংগ্রেসে ঠাঁই থাকবে না', কার উদ্দেশে চরম সতর্কবার্তা মমতার ?

TMC News : দুর্গাপুর পশ্চিমের চতুরঙ্গ ময়দানের জনসভা থেকে দলের একাংশের উদ্দেশে দিলেন কড়া সতর্কবার্তা।

দুর্গাপুর : এপ্রিলের তীব্র গরম উপেক্ষা করেই এদিনও একের পর এক সভা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। একাধিক ইস্যুতে আক্রমণ শানালেন বিজেপির বিরুদ্ধে। তুলোধনা করলেন নির্বাচন কমিশনকেও। এর পাশাপাশি দুর্গাপুর পশ্চিমের চতুরঙ্গ ময়দানের জনসভা থেকে দলের একাংশের উদ্দেশে দিলেন কড়া সতর্কবার্তা। Mamata Banerjee Rally

কী প্রসঙ্গে কী বার্তা ?

এই সভায় বক্তব্য রাখার সময় একদম শেষদিকে গিয়ে তিনি দলের একাংশের উদ্দেশে বলেন, "একটা কথা আমি নিশ্চয়ই বলতে চাই। যেটা আমার শোনা কথা। এখানকার থেকে। এখানকার ইন্ডাস্ট্রিতে যখনই চাকরি হয়, বাইরের লোকেরা টাকা দিয়ে চাকরি নিয়ে নেন। লোকালরা পান না। আমি কথা দিচ্ছি, আপনারা যদি বাপ্পাকে জেতান, প্রদীপদা-কে জেতান, এই সিস্টেম আমি বন্ধ করে দেব। আর তারপরে যদি কেউ করে তখন দেখে নেব তার কত বড় সাহস। তৃণমূল কংগ্রেসে ঠাঁই তার থাকবে না। সে যে-ই হোক। সে যত বড়ই কেউকেটা হোক। দলের ঊর্ধ্বে কেউ নয়। আমি বারবার বলেছি, ওসব না করতে। তা সত্ত্বেও যদি কেউ করেন, এক সেকেন্ড লাগবে বাদ দিতে। অনেককে বাদ আগেও দিয়েছি। আগামীদিনে দেব। আমি স্বচ্ছতার সঙ্গে কাজ করতে ভালবাসি এবং করে যাবে।" West Bengal Election 2026

এদিন চতুরঙ্গ ময়দানে দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ কুমার মজুমদার ও দুর্গাপুর পশ্চিমের কবি দত্তর সমর্থনে জনসভা করেন দলনেত্রী। সভামঞ্চ থেকে এদিন ফের একবার দলীয় কর্মী-সমর্থকদের EVM নিয়ে সতর্ক করে দেন তিনি। মমতা বলেন, "আমার কর্মীদের বলব সতর্ক থাকুন, সজাগ থাকুন। ইভিএম খারাপ হয়ে গেলে, দয়া করে ওই মেশিনে ভোট করবেন না। মানুষ জীবনে অনেক লাইন দিয়েছেন। তাতেও ভোটার লিস্টে অনেকের নাম ওঠেনি। আড়াইশো জনের বেশি লোক মারা গেছেন। নতুন মেশিন আনবেন। এক থেকে এক হাজার পর্যন্ত গুণবেন। তবেই নতুন মেশিনে ভোট অ্যালাও করবেন। নাহলে খারাপ মেশিনে আপনি যাকে ভোট দেবেন, আপনার ভোটটা চিপ লাগিয়ে সারানোর নাম করে অন্য জায়গায় চলে যাবে। ইভিএম ভাল করে পাহারা দেবেন। আর যারা পাহারা দেবেন, কেউ দই-সন্দেশ নিয়ে এলেও খাবেন না। ভাববেন, ওটার মধ্যে বিষ আছে। ঘুমের ওষুধ আছে। যিনি ঘুমিয়ে পড়বেন, তিনি যাবেন না। বাড়িতে থাকবেন। সামলাতে হবে কয়েকটা দিন।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget