এক্সপ্লোর

RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন

RG Kar: অভয়া-স্মরণে কলকাতা জুড়ে একাধিক মিছিলের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। 

কলকাতা: দেখতে দেখতে আর জি-কর কাণ্ডের (RG Kar News) দুই বছর পার। ২০২৪ সালের ৯ অগাস্ট। ক্যালেন্ডার অনুযায়ী এদিনই আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার হলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ধর্ষণ-খুনের এই নৃশংস ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দেয়।

এই ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্য়স্ত করে আমৃত্য়ু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। সেই নৃশংস ঘটনার পর কেটে গিয়েছে দু-দুটো বছর। আজ আরও একটা ৯ অগাস্ট। কিন্তু, নিহত চিকিৎসকের মা-বাবার দাবি, এখনও তাঁরা বহু প্রশ্নের উত্তর পাননি। এই আবহে আজ সরকারি উদ্যোগে নির্যাতিতাকে স্মরণ করা হবে। গতকাল স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে আজ সকাল ১১টা থেকে ২ মিনিট নীরবতা পালন করা হবে। অভয়া-স্মরণে কলকাতা জুড়ে একাধিক মিছিলের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। 

দুপুর ২টো

অভয়ার বিচারের দাবিতে ফের পথে নামতে চলেছে অভয়া মঞ্চ। কর্মসূচির নাম - 'অভয়ার স্মরণে ধর্মতলার পথে'

দুপুর ২টো

কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।

বিকেল ৪টে

আর জি কর মেডিক্যাল থেকে শ্যামবাজার পর্যন্ত টর্চ মিছিলের আয়োজন করেছে 'ভয়েস অফ অভয়া', 'ভয়েস অফ উইমেন' ও 'জাগো নারী জাগো বহ্নিশিখা' নামে এই তিনটি সংগঠন।

আরও পড়ুন:- সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ 

রাজ্য়ে পালাবদলের পর, খুলেছে আর জি কর ফাইলস। শুরু হয়েছে তদন্ত। আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে CBI. CBI-এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে SIT গঠিত হয়েছে। RG কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় আলাদাভাবে তদন্ত করছে স্বাস্থ্য দফতর। শনিবার একথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ‍্যায়। সেই রাতে যাঁরা অভয়ার সঙ্গে ছিলেন, তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি, নির্যাতিতার অধ্যাপকদের সঙ্গেও কথা বলা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

ক্ষমতায় আসার পরেই কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন DC সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্য়ায় ও তৎকালীন DC নর্থ অভিষেক গুপ্ত-কে সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। RG কর-কাণ্ডে শিয়ালদা আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে CBI. আদালতে নতুন তদন্তকারী অফিসার সন্দীপনি গর্গের সঙ্গে কথা বলেন নির্যাতিতার মা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে জানানো হয়, মামলার ১০০০ পাতার নথি খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে মা-বাবার অভিযোগ। 

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
RG Kar Case: আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?
আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Haroa: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
Advertisement

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget