এক্সপ্লোর

Arjun Singh : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই তাঁর বিরুদ্ধে FIR করেছে', তৃণমূল প্রার্থীর গুরুত্ব নিয়ে প্রশ্ন তুললেন অর্জুন

BJP News : দ্বিতীয় দফায় বিজেপির প্রার্থিতালিকায় নাম আসতেই আগের দিনই বিপক্ষ তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করেছিলেন

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, নোয়াপাড়া : নোয়াপাড়ায় লক্ষ্যভেদ করতে বিজেপির বাজি প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর লড়াই হবে তৃণমূলের তরুণ প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। দ্বিতীয় দফায় বিজেপির প্রার্থিতালিকায় নাম আসতেই আগের দিনই বিপক্ষ তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করে অর্জুন বলেছিলেন, 'তৃণাঙ্কুরকে যদি আমি প্রতিদ্বন্দ্বী মনে করি, তাহলে প্রতিদ্বন্দ্বী শব্দের অপমান।' আবারও তৃণাঙ্কুরকে নিশানা করলেন তিনি। এদিন পুজো দিয়ে প্রচার শুরু করেন অর্জুন সিং। 

এবিপি আনন্দ : আপনার বিরুদ্ধে এখানে তৃণাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী। কী মনে হচ্ছে ?

অর্জুন সিং: যে প্রার্থী হয়েছে তাঁর কী গুরুত্ব আছে এটাই বুঝুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাঁর বিরুদ্ধে নিজেই এফআইআর করেছে জিটিএ-র চাকরি চুরির জন্য। এবার তাঁকে প্রার্থী করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে তো এটাই আছে যে টাকা দেবে, যে টাকা চুরি করবে, যে কয়লার টাকা দেবে, বালির টাকা দেবে,সে-ই মমতা বন্দ্যোপাধ্যায়ের আপন আছে। আমি মনে করি না, প্রতিপক্ষের কোনও লোক আছে। এখানকার লড়াই টি টোয়েন্টির লড়াই আছে। টোয়েন্টির মধ্যে সবাই থাকবে। ৮০ শতাংশের মধ্যে বিজেপি থাকবে।  

একাধিক হেভিওয়েটের নাম বিজেপির দ্বিতীয় তালিকায় জায়গা করে নিয়েছে। প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও রূপা গঙ্গোপাধ্য়ায়কে বিধানসভার যুদ্ধের ময়দানে নামাল গেরুয়া শিবির। প্রার্থী হলেন তাপস রায় থেকে কৌস্তভ বাগচী।

রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল। প্রাক্তন IPS অফিসার হুমায়ুন কবীরকে বিধানসভা ভোটে এবারও প্রার্থী করেছে ঘাসফুল শিবির। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকাতেও দেখা গেল প্রাক্তন IPS অফিসারের উপস্থিতি। প্রাক্তন IPS রাজেশ কুমারকে জগদ্দলে প্রার্থী করল বিজেপি। যিনি রাজীব কুমারে ঘনিষ্ঠ বলেই পরিচিত পুলিশ মহলে। ২০১৯ সালে লোকসভা ভোটের সময়ে রাজেশ কুমারকে কলকাতার পুলিশ কমিশনার পদে তাঁকে বসিয়েছিল নির্বাচন কমিশন। উনিশের লোকসভা ভোটের পর রাজেশ কুমারকে ফের পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মেম্বার সেক্রেটারি করা হয়। এহেন রাজেশ কুমারকেই এবার প্রার্থী করল বিজেপি।

এদিকে নোয়াপাড়ায় লক্ষ্যভেদ করতে বিজেপির বাজি প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁর লড়াই হবে তৃণমূলের তরুণ প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। 

ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর প্রার্থী ঘোষণা-প্রচার-ক্ষোভ-বিক্ষোভ চলছে। বাজিমাত করবে কে, তা জানা যাবে ৪ মে।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget