এক্সপ্লোর

False Vote Allegation : ভয়ঙ্কর অভিযোগ ! পড়ে গেল 'ফলস ভোট', বৈধ ভোটার হয়েও ভোট দিতে গিয়ে হতাশ তরুণী

ভোট দিতে গিয়ে ভোটার জানতে পারলেন, তাঁর ভোট অন্য কেউ দিয়ে চলে গিয়েছে। সব শুনে রাগে-দুঃখে প্রায় ভেঙে পড়েন তিনি। 

সৌমিত্র রায়, শিলিগুড়ি : বজ্রআঁটুনি নিরাপত্তার। নির্বাচন কমিশনের খাতায় জমা পড়া অভিযোগের সংখ্যা গত বিধানসভা ভোটের তুলনায় প্রায় অর্ধেক। এত কিছুর মধ্যেও উঠল ফলস ভোটের অভিযোগ।   শিলিগুড়ি কেন্দ্রের ভারতনগরে ফলস ভোটের অভিযোগ উঠল। এমন ঘটনা ঘটল প্রথম বারের ভোটারের সঙ্গে। রীতিমতো নথিপত্র নিয়ে ভোট দিতে গিয়ে ভোটার জানতে পারলেন, তাঁর ভোট অন্য কেউ দিয়ে চলে গিয়েছে। সব শুনে রাগে-দুঃখে প্রায় ভেঙে পড়েন তিনি। 

ঘটনাস্থল ভারতনগরের রামকৃষ্ণ পাঠশালা প্রাথমিক বিদ্যালয়। কাজল দাস নামে ওই তরুণী ভোটারের অভিযোগ, তিনি বুথে এসে প্রায় ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করার পর প্রিসাইডিং অফিসারের কাছে জানতে পারেন, তাঁর ভোট আগেই পড়ে গিয়েছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও এই ঘটনা ঘটায় রীতিমতো হতাশ হয়ে পড়েন তিনি। এরপর তাঁকে স্লিপের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু প্রথমবার ভোট দিতে এসে এমন অভিজ্ঞতা হওয়ায় তিনি বললেন, আমি প্রচণ্ড হতাশ। কাজল আরও বললেন, 'প্রথম ভোট দিতে এসেছিলাম। ওরা বলছে, ভোট দিতে লাইনে দাঁড়িয়ে যখন গেছিলাম ভিতরে, তখন ওরা বলেছে, অন্য় কেউ আমার ভোট দিয়ে চলে গেছেন। এই যে প্রুফ। আমার ভোটার কার্ড। এগুলো ছাড়াই ওঁরা বলছেন অন্য় কেউ ভোট দিয়ে গেছে ... পুরো হতাশ। পুরো হতাশ। প্রথম ভোট আমার, এরপর থেকে বলতে পারি যে, ভোট দিতে না আসলেই হবে। অন্য় কেউ দিয়ে যাচ্ছে তো।'                 

প্রথম দফার ভোটযুদ্ধে আজ, বৃহস্পতিবার ১৬টি জেলার মোট ১৫২টি আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন ভোটার। তাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ জন। মহিলা ভোটারের সংখ্যা ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। এছাড়াও ৪৬৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। অন্যদিকে, এবারই প্রথমবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চলেছেন ৪ লক্ষ ৫ হাজার ৭১৮ জন ভোটার। প্রথম দফার ভোটে মোট ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। নজরদারির জন্য ৯৩ হাজার ৯৩৮টি ওয়েব ক্যামেরায় মু়ড়ে ফেলা হয়েছে মোট ৪৪ হাজার ৩৭৬ টি বুথ। এর মধ্যেও কীভাবে এমন ঘটনা ঘটে গেল, তা নিয়ে ইতিমধ্যেই পড়ে গিয়েছে শোরগোল।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget